ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

সৌদি থেকে দেশে ফেরার প্রস্তুতিকালে কুমিল্লার প্রবাসীর মৃত্যু


সৌদি থেকে দেশে ফেরার প্রস্তুতিকালে কুমিল্লার প্রবাসীর মৃত্যু

সৌদি আরব থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন মো. রাসেল মিয়া। স্ত্রী-সন্তানদের জন্য তিনি কেনাকাটাও সম্পন্ন করেছিলেন। কিন্তু সেই সময় হঠাৎ করে বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সহকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রাসেল মিয়া কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া গ্রামের উত্তরপাড়ার মৃত সুন্দর আলীর ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। রাসেলের মৃত্যুর বিষয়টি বানাশুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল হাকিম নিশ্চিত করেছেন।

স্বজনরা জানান যে, রাসেল মিয়া ২০ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদে কর্মরত ছিলেন। প্রায় সাত মাস আগে তিনি দেশে এসেছিলেন। এবার স্ত্রী এবং সন্তানের আগ্রহে তিনি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন।

আরও পড়ুন: পোরশা উপজেলা শাখা জাতীয় আদিবাসী পরিষদ শারদীয় দুর্গা-পূজায় শুভেচ্ছা

দেশে ফেরার আগে পরিবারের সদস্যদের পছন্দের নানা উপহার কিনেছিলেন তিনি। শনিবার দুপুরে কেনাকাটা করা মালপত্র গোছানোর সময় আকস্মিকভাবে তার বুকে তীব্র ব্যথা শুরু হয়। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রিয়জনদের জন্য কেনাকাটা সম্পন্ন হলেও, সেই উপহার নিয়ে আর বাড়ি ফেরা হচ্ছে না রাসেলের। তার আকস্মিক মৃত্যুর খবর কুমিল্লার গ্রামের বাড়িতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিষ প্রয়োগকারী ও বাঘ-হরিণ শিকারিদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: পরিবেশ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


বিষ প্রয়োগকারী ও বাঘ-হরিণ শিকারিদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করা হচ্ছে।

এটা বন্ধে সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, বিষ প্রয়োগ, বাঘ-হরিণ শিকার আমি প্রশ্রয় দেব না। দলের পরিচয়ে এসব অপকর্ম করলে কেউ ছাড় পাবেন না। এসব অবৈধ ব্যাপারে কেউ তদবির নিয়ে আসবেন না।

শনিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর ও উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অর্থাৎ ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার প্রার্থী বাছাইয়ে ত্যাগীরা বঞ্চিত হবেন না; অবশ্যই দল সবার মতামত নিয়ে সঠিকভাবে যাচাই-বাছাই করবে। বিএনপি উদারপন্থি গণতান্ত্রিক দল। আমরা অন্য দলের মতো না, আমরা ব্যতিক্রম।

তিনি মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না বলে জানান; তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। তাদের পরিচয় তারা মাদক কারবারি ও চাঁদাবাজ।

উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, বিএনপি নেতা আবু তালেব হাওলাদার, শেখ রুস্তুম আলী, নাসির তালুকদার, গোলাম নুর জনি, মৃধা ফারুকুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ।

মতবিনিময় সভায় পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিস্ত্রিকে উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১০:০১ পি.এম


মিস্ত্রিকে উদ্ধার করতে গিয়ে প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডস্থ ওই পুলিশ কর্মকর্তার নিজ বাড়িতে এই বিপত্তিটি ঘটে।

নিহত আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক হিসেবে কাজ করছিলেন। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার সন্তান। কর্মস্থল থেকে ছুটিতে গত বৃহস্পতিবার (২০ আগস্ট) ফরিদপুরের নিজ বাড়িতে ফিরে এসেছিলেন।

এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ কর্মকর্তা আবীর হোসেনের বাড়ির ছাদে বিদ্যুতের মিস্ত্রিরা কাজ করছিলেন। সেই মুহূর্তে অপর মিস্ত্রি (ইলেকট্রিশিয়ান) আব্দুল আজিজকে (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখা গেলে ওই পুলিশ কর্মকর্তা ছুটে যান। এরপর তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেখানে পুলিশ কর্মকর্তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত আব্দুল আজিজ বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থানার মধ্যেই এক বউকে নিয়ে দুই ভাইয়ের টানাটানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


থানার মধ্যেই এক বউকে নিয়ে দুই ভাইয়ের টানাটানি

ফরিদপুরের ভাঙ্গায় এক বউ নিয়ে দুই ভাইয়ের মধ্যে নাটকীয় কাণ্ড ঘটেছে। বড় ভাইয়ের স্ত্রীর সাথে ছোট ভাই নিজে করে নিয়ে যায়। এই ঘটনার পরতেই থানায় মিমাংসার জন্য তাদের ডাকা হয়।

শনিবার দুপুরে (২২ আগস্ট) থানার মধ‍্যে ওই নারীর সাথে দুই ভাইয়ের টানাটানি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পুরো ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

জানা গেছে, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের একরাম আলীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় পাশের গ্রামের পূর্ণিমা আক্তারের। বিয়ের পর একরামের ছোট ভাই আব্দুল্লাহ’র সঙ্গে ভাবি পূর্ণিমা আক্তার একটি পরকীয়া সম্পর্ক তৈরি করে।

গত বুধবার দুপুরে পূর্ণিমা আক্তার বাড়িতে থাকা নগদ অর্থ ও গহনা নিয়ে দেবর আব্দুল্লাহ’র সাথে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করে সাভার থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ভাঙ্গা থানায় শালিস মিমাংসার জন্য বসার প্রাক্কালে ওই নারী ও দুই ভাইয়ের মধ্যে টানাটানি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

ওই নারীর পিতা বলেন, মেয়েকে উদ্ধার করে ঘটনাটি আইনি ও সামাজিকভাবে সমাধানের উদ্দেশ্যে উভয় পক্ষকে থানায় জড়ো করি। এই সময় থানা প্রাঙ্গণে উভয় পক্ষের আত্মীয়স্বজন ও স্থানীয় জনতার উপস্থিতিতে একপর্যায়ে তর্কবিতর্ক এবং হাতাহাতির ঘটনা ঘটেছিল।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, থানার গেটের সামনে সেই নারীকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ ঘটেছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং তাদের সেখান থেকে বের করে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণের নিন্দা জানিয়েছে জিসিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণের নিন্দা জানিয়েছে জিসিসি

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বিতর্কিত ই১ প্রকল্পসহ ইসরাইলের অব্যাহত বসতি সম্প্রসারণের জন্য উপসাগরীয় দেশগুলোর সংগঠন গাল্ফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) তীব্র নিন্দা জানিয়েছে।

আজ শনিবার (২২ আগস্ট) জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইভি এক বিবৃতিতে বলেন, ই১ প্রকল্পের পরিকল্পনার অগ্রগতি ‘আন্তর্জাতিক বৈধতার প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ’ এবং এটি ফিলিস্তিনি জনগণের অধিকারকে ক্ষুণ্ন করার কাজ করছে।

তিনি আরো বলেন, ‘ইসরাইলি দখলদার বাহিনীর এই কর্মকাণ্ড শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি, এটি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রচেষ্টাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে।’

অধিকার ও জনমিতিক বাস্তবতা পরিবর্তনের লক্ষ্যে বসতি সম্প্রসারণ ও অন্যান্য পদক্ষেপ বন্ধ করার জন্য জিসিসির মহাসচিব আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে সমর্থন করে জিসিসি। তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে পরিষদের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

এদিকে, ইসরাইল বিতর্কিত ই১ বসতি প্রকল্পের মাধ্যমে অধিকৃত পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছে ইসরাইলি মানবাধিকার সংগঠন বিমকম। তারা আশঙ্কা প্রকাশ করেছে যে, এই এলাকায় বসবাসরত প্রায় ৩ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করা হতে পারে।

পশ্চিম জেরুজালেমে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বিমকমের গবেষণা বিভাগের প্রধান মিখাল ব্রাইয়ার জানান, গত বছর ইসরাইলের ই১ বসতি স্থাপনের পরিকল্পনার বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন তারা।

ব্রাইয়ার বলেন, ‘আবেদনগুলো ই১ এলাকার ফিলিস্তিনি বাসিন্দাদের পক্ষ থেকে করা হয়েছিল। সেখানে প্রায় ৩ হাজার মানুষ বসবাস করেন। আমাদের আশঙ্কা, তাদের সবাইকে জোরপূর্বক ওই এলাকা থেকে উচ্ছেদ করা হবে এবং এলাকাটি পুরোপুরি ইহুদিদের ভূখণ্ডে পরিণত হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%