ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পাবনা ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম প্রত্যাহার, সাংবাদিকদের আল্টিমেটামের পর বদলি


পাবনা ডিবি পুলিশের ওসি রাশিদুল ইসলাম প্রত্যাহার, সাংবাদিকদের আল্টিমেটামের পর বদলি

পাবনায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রাশিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

অভিযোগে বলা হয়, নিজ কার্যালয়ে এক নারীকে জিম্মি করে কুচক্রী মহলের সাথে যোগসাজশে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা ও অশোভনীয় ভিডিও কন্টেন্ট তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় জেলা সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার প্রতিবাদে পাবনার সাংবাদিকরা ডিবির ওই ওসিকে প্রত্যাহারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। পাশাপাশি তারা দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওসি রাশিদুল ইসলামকে পাবনা থেকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো না হলেও সাংবাদিক নেতারা বলছেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ইমাম,মুয়াজ্জিন,খাদেম ও পুরোহিতের সমন্বয়ে সচেতনতা মূলক সভা

আন্তর্জাতিক ডেস্ক

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


ভাণ্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ইমাম,মুয়াজ্জিন,খাদেম ও পুরোহিতের সমন্বয়ে  সচেতনতা মূলক সভা

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সারাদেশের ন্যায় পিরোজপুরে ভাণ্ডারিয়ায় শুরু হয়েছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে স্থানীয় ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পূরহিতদের সমন্বয়ে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাণ্ডাারিয়া পৌরসভা মিলনায়তনে এ কর্মসূচি উদ্বোধন করেন।

পরে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ মোঃ ইব্রাহিম মোল্যা, ভাণ্ডারিযা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, সমাজ সেবক  জুলফিকার হায়দার, সাবেক  সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরোয়ার জোমাদ্দার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়াসিম মান্নান, উৎপল হাওলাদার ও বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালম আজাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব শামীম হাওলাদার প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, জনসচেতনতার অভাবেই ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করতে হবে।

তিনি ইমাম ও পুরোহিতদের উদ্দেশে বলেন, মসজিদের খুতবা এবং মন্দিরের ধর্মীয় আলোচনা ও উপাসনালয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক বার্তা তুলে ধরতে হবে। ধর্মীয় নেতাদের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো সম্ভব। এ লক্ষ্যেই ইমাম ও পুরোহিতদের সম্পৃক্ত করে এ সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ

বাগেরহাটে জেলা ছাত্রদল শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে। এ উদ্যোগের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়ার পাশাপাশি গাছের পরিচর্যা ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করার কাজও করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ইমন শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মুস্তাইনবিল্লাহ, বিএনপি নেতা আকরাম খান, ছাত্রদল নেতা ঋত্বিক হালদার রোহিত ও সাহারিয়া জামান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ১২ নভেম্বর ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ১২ নভেম্বর ঘোষণা

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে, এই তথ্যটি জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য প্রকাশ করেন।

ইসি সানাউল্লাহ আরও জানান, ৭ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবি ক্যাফেটেরিয়ায় বেহাল দশা, পরিচালকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

সোহেল, বেরোবি প্রতিনিধি

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


বেরোবি ক্যাফেটেরিয়ায় বেহাল দশা, পরিচালকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ক্যাফেটেরিয়ার পরিচালকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা ও প্রশাসনিক গাফিলতির অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, একাধিক প্রশাসনিক দায়িত্ব ও পরিসংখ্যান বিভাগের শিক্ষকতার পাশাপাশি ক্যাফেটেরিয়া পরিচালনার দায়িত্বে থাকায় তিনি নিয়মিত তদারকি করছেন না।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাফেটেরিয়ায় দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। সম্প্রতি ক্যাফেটেরিয়ায় খাবারের প্লেটে কুকুরকে মুখ দিতে দেখা গেছে বলেও জানান তারা। এছাড়া ক্যাফেটেরিয়ার ভেতর ও আশপাশের পরিবেশ দীর্ঘদিন ধরে নোংরা অবস্থায় পড়ে রয়েছে। টয়লেট ও হাত ধোয়ার স্থানগুলোও অপরিষ্কার ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

তাদের দাবি, ক্যাফেটেরিয়ার মতো শিক্ষার্থীদের নিয়মিত ব্যবহার করা গুরুত্বপূর্ণ স্থাপনায় স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা এবং নিয়মিত তদারকি করা পরিচালকের দায়িত্ব। কিন্তু বাস্তবে এসব বিষয়ে কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ দেখা যাচ্ছে না।

খোঁজ নিয়ে জানা যায়, ক্যাফেটেরিয়ার পরিচালক চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষক। একাডেমিক দায়িত্বের পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের মুখতার ইলাহী হলের সহকারী প্রভোস্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের অভিযোগ, একাধিক প্রশাসনিক দায়িত্বে থাকায় ক্যাফেটেরিয়া পরিচালনায় তিনি প্রয়োজনীয় সময় দিতে পারছেন না।

ক্যাফেটেরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী তানভীর দিপু বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া এভাবে চলতে পারে না। খাবারের নিম্নমান ও নোংরা পরিবেশের কারণে প্রতিদিন স্বাস্থ্যঝুঁকি নিয়ে খাবার খেতে হচ্ছে। পরিচালক পদে থেকে যদি তিনি দায়িত্ব পালন না করেন, তাহলে প্রশাসনের উচিত এ পদে দায়িত্ব পালনে সক্ষম কাউকে দায়িত্ব দেওয়া।

এ বিষয়ে জানতে ক্যাফেটেরিয়ার পরিচালক চার্লস ডারউইনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমানকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, তিনি যেহেতু দায়িত্বে আছেন, অবশ্যই এ বিষয়ে তার দায়িত্বশীল আচরণ করা উচিত। আমি এ বিষয়ে ভিসি স্যারের সঙ্গে কথা বলে তাকে জানাব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, উনার সঙ্গে আজকেই ক্যাফেটেরিয়ার বিষয়ে কথা হয়েছে। আশা করি, পরবর্তীতে তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করবেন।

ক্যাফেটেরিয়ার পরিবেশ দ্রুত উন্নত করা, খাবারের মান নিশ্চিত করা এবং নিয়মিত মনিটরিং ব্যবস্থা জোরদার করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%