ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরসূরি কে হবে?


মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সির উত্তরসূরি কে হবে?

ঢাকা, ৭ অক্টোবর ২০২৬ : মেসির পরবর্তী উত্তরসূরি কে, এই প্রশ্নটি বর্তমানে আর্জেন্টাইন ফুটবলের জন্য সবচেয়ে জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটি ম্যাচ, একটি রাত অথবা বিদায়ী আয়োজনের মাধ্যমে লিওনেল মেসির অধ্যায় শেষ করা সম্ভব হলেও, তাঁর স্থলাভিষিক্ত কে হবেন, তা খুঁজে বের করতে আর্জেন্টিনাকে হয়তো অনেক দূর যেতে হবে।

আজ বুয়েনস আয়ার্সের মনুমেন্টালে বেনিনের বিরুদ্ধে মেসি আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামার সময় একটি যুগের অবসান ঘটেছে।

মেসি দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিলেন। তাঁর উপস্থিতি শুধু গোল বা অ্যাসিস্টের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং দলের খেলার ছন্দ, প্রতিপক্ষের প্রতি ভয়, সতীর্থদের আত্মবিশ্বাস- সবকিছুর সাথে জড়িত ছিল। তাই, একজন খেলোয়াড়কে মেসির জায়গায় বসিয়ে সমস্যার সমাধান করা সম্ভব নয়। আর্জেন্টিনাকে আসলে মেসিকে ছাড়া নতুন করে নিজেদের পরিচয় গড়তে হবে।

আরও পড়ুন: শিরোপা জিততে রক্ষণকে শক্তিশালী করতে চায় বাংলাদেশ

অধিনায়কের আর্মব্যান্ডের বিষয়টি বেশ পরিষ্কার। মেসির পর নেতৃত্বের দায়িত্ব গ্রহণের জন্য সবচেয়ে এগিয়ে রয়েছেন ক্রিস্টিয়ান ‘কুটি’ রোমেরো। কোচ লিওনেল স্কালোনি ইতিমধ্যেই তাঁকে নেতৃত্বের পরবর্তী সারিতে রেখেছেন। এমিলিয়ানো মার্তিনেজ ও লটারো মার্তিনেজও নেতৃত্বের কাঠামোর অংশ হিসেবে বিবেচিত হবেন।

কিন্তু ১০ নম্বর?

এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা আরও কঠিন। স্কালোনি জানিয়েছেন, মেসির বিদায়ের আগে এই জার্সি কাউকে দেওয়া হবে না। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ, আর্জেন্টিনা বুঝতে পারছে যে, ১০ নম্বর জার্সি শুধুমাত্র একটি সংখ্যা নয়। এর সাথে মিশে আছে ম্যারাডোনা, মেসি এবং আর্জেন্টিনার ফুটবল-সংস্কৃতির বিশাল এক উত্তরাধিকার।

আলোচনায় আছেন তরুণ খেলোয়াড়রা যেমন নিকো পাজ ও ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। পাজ ইতোমধ্যে জাতীয় দলে মেসির অনুপস্থিতিতে দায়িত্ব নেওয়ার সক্ষমতা প্রদর্শন করেছেন। মাস্তানতুয়োনোও নতুন প্রজন্মের অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত। তবে তাঁদের কাউকেই মেসির সাথে তুলনা করার প্রয়োজন নেই। বরং সেটিই হবে সবচেয়ে বড় ভুল।

আরও পড়ুন: নারী দলের বিদায়, পুরুষদের পদকের আশা অব্যাহত

মেসিকে অনুসরণ করা যায়, মেসিকে অনুকরণ করা যায়; কিন্তু মেসির জায়গা নেওয়া যায় না।

রয়টার্সের ফুটবল বিশ্লেষক সার্জিও লেভিনস্কি মেসি ও আর্জেন্টিনার সম্পর্ককে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির পর হারিয়ে যাওয়া সন্তানকে নতুন করে গ্রহণ করার সাথে তুলনা করেছেন। একসময় যিনি দেশের মানুষের কাছে যথেষ্ট ‘আর্জেন্টাইন’ নন বলে সমালোচিত ছিলেন, সেই মেসিই শেষ পর্যন্ত দেশের সবচেয়ে প্রিয় ফুটবল প্রতীকে পরিণত হয়েছেন।

তাঁর সতীর্থদের কথাতেও সেই সম্পর্কের গভীরতা স্পষ্ট। লটারো মার্তিনেজ বিদায়ের মুহূর্তটিকে অত্যন্ত আবেগপূর্ণ ও বিশেষ একটি রাত হিসেবে বর্ণনা করেছেন। আর রোমেরোর কাছে মেসির সবচেয়ে বড় গুণ হচ্ছে, তিনি কখনো নিজেকে সতীর্থদের চেয়ে বড় করে দেখাননি।

সেখানেই হয়তো মেসির সবচেয়ে বড় উত্তরাধিকার নিহিত।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত মুখোমুখি এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে

আর্জেন্টিনার সামনে তাই মেসির জায়গা পূরণের কাজ নেই। বরং কাজ হলো মেসির পর একটি নতুন দল তৈরি করা। এমন একটি দল, যেখানে ১০ নম্বর জার্সি হয়তো অন্য কারও গায়ে থাকবে, আর্মব্যান্ড থাকবে অন্য হাতে, আক্রমণের দায়িত্বও ভাগ হয়ে যাবে কয়েকজনের মধ্যে, কিন্তু মেসির ছায়ায় দাঁড়িয়ে নয়, নিজেদের পরিচয়ে।

কারণ, মেসির পর আর্জেন্টিনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ নতুন একজন মেসি খুঁজে পাওয়া নয়; বরং মেসি ছাড়া জিততে শেখা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৯ এম


আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের কর্মসূচি

জাতীয়তাবাদী ছাত্রদল আবরার ফাহাদের ৭ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির মঙ্গলবার (৬ অক্টোবর) এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, "ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে বর্বর সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী দেশপ্রেমিক শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ৭ম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি: আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য; এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতা সুরক্ষার অঙ্গীকার" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এ আলোচনা সভাটি বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনের নিচতলায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

২০১৯ সালের ৭ অক্টোবর গভীর রাতে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে শেরেবাংলা হলের একটি কক্ষে পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনার পর বুয়েটের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আন্দোলন শুরু হয় এবং এক পর্যায়ে বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজারে এনসিপির ২ নেতাকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৯ এম


মৌলভীবাজারে এনসিপির ২ নেতাকে বহিষ্কার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া এবং জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৬ অক্টোবর) রাতে জাতীয় নাগরিক পার্টির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত দুটি পৃথক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়, যা জাতীয় নাগরিক পার্টি (এমসিপি) অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত হয়েছে।

তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত বার্তায় উল্লেখ করা হয়েছে যে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে। এই কারণে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে এবং সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তার প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, অপর বার্তায় জানানো হয়েছে যে, মৌলভীবাজার জেলা সমন্বয় কমিটির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমেদকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অভিযোগের ভিত্তিতে বহিষ্কার করা হয়েছে। অভিযোগের গুরুত্ব এবং সংগঠনের শৃঙ্খলা ও সাংগঠনিক স্বার্থের কথা বিবেচনা করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে তাকে দলীয় কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি, তাকে দলের সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

উভয় বার্তায় উল্লেখ করা হয়েছে যে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যান হ্যাথাওয়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন কঙ্গনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪০ এম


অ্যান হ্যাথাওয়ের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন কঙ্গনা

ভারতের জনপ্রিয় বলিউড অভিনেত্রী এবং বিজেপি এমপি কঙ্গনা রানাওয়াত। বলিউডের অঙ্গনে তার একটি সুপরিচিত নাম রয়েছে। সম্প্রতি, অ্যান হ্যাথাওয়ের নামে প্রকাশিত একটি বক্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ করেছেন এই অভিনেত্রী। কঙ্গনা ওই বক্তব্যটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।

হ্যাথাওয়ের বক্তব্যে উল্লেখ করা হয়েছিল যে, তিনি অল্প বয়সেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে কখনোই অন্য কারো ওপর নির্ভর করে নিজের খরচ চালাবেন না। এরপর থেকে তিনি সেই নীতির প্রতি অবিচল থেকেছেন।

পোস্টটি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘তোমাদের মধ্যে কে কে ১৫ বছর বয়সে নিজের কাছে এমন কথা বলেছিল? হাত তোলো।’

কঙ্গনার আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার স্মৃতি

কঙ্গনা এর আগে অল্প বয়সে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। কাজের সন্ধানে তিনি নিজের শহর ছেড়ে দিল্লিতে চলে যান।

তিনি জানিয়েছেন, দিল্লিতে যাওয়ার পর মডেলিং ও থিয়েটারে কাজ শুরু করেন। পরবর্তীতে গ্যাংস্টার ছবির জন্য অডিশন দেওয়ার পর মুম্বাইয়ে চলে যান। ছবিটি তার অভিনয়জীবনের শুরুর দিকের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়ায়।

আগের বিভিন্ন সাক্ষাৎকারে কঙ্গনা অভিনয়জীবন প্রতিষ্ঠার চেষ্টা করার সময় আর্থিক সমস্যার কথা উল্লেখ করেছেন। এমনকি এমন সময়ও এসেছে, যখন তাকে খুব সাধারণ খাবার খেয়ে দিন কাটাতে হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, একবার তার বাবা তাকে আর্থিক সাহায্য করার প্রস্তাব দিয়েছিলেন। ৫০ হাজার রুপি দেওয়ার কথাও বলেছিলেন। কিন্তু কঙ্গনা সেই সাহায্য গ্রহণ করেননি। কারণ, তিনি নিজেই নিজের খরচ চালাতে চেয়েছিলেন।

ক্যারিয়ারের শুরুর সময় নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য

কঙ্গনা বিভিন্ন সাক্ষাৎকারে তার কাজ শুরু করার বয়স সম্পর্কে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছেন। ২০১৬ সালে ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাকে উদ্ধৃত করে বলা হয়েছিল, তিনি ১৭ বছর বয়সে কাজ শুরু করেন।

অন্য কিছু সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রায় ১৫ বছর বয়সে বাড়ি ছেড়ে দিল্লিতে একা থাকতে শুরু করেন। সেখানে তিনি অরবিন্দ গৌরের ‘আসমিতা’ থিয়েটার দলে যোগ দেন এবং পাশাপাশি মডেলিংও করেন।

সূত্র: সামা টিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যাম্পাসে ব্যানার ঝুলানোয় বিধি লঙ্ঘনের দায়ে ইবি ছাত্রশক্তিকে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৪০ এম


ক্যাম্পাসে ব্যানার ঝুলানোয় বিধি লঙ্ঘনের দায়ে ইবি ছাত্রশক্তিকে শোকজ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বিএনপি সরকারের ২০০ দিনের যত ব্যর্থতা’ শীর্ষক একটি ব্যানার ঝুলানোর ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইবি শাখা ছাত্রশক্তিকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান শোকজ নোটিশটি ইবি শাখা ছাত্রশক্তির আহ্বায়ক বরাবর প্রেরণ করেন।

শোকজ পত্রে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিধি-বিধান উপেক্ষা করে ‘ছাত্রশক্তির’ নামযুক্ত একটি ব্যানার ঝুলানো হয়েছে। এই ধরনের কর্মকাণ্ড ক্যাম্পাসের শিক্ষার স্বাভাবিক পরিবেশ এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।

এ অবস্থায়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার দায়ে আপনার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সোমবার (৫ অক্টোবর) ক্যাম্পাসের ঝালচত্বরে একটি ব্যানার টাঙ্গানোর পর সেটি সন্ধ্যায় ২ ঘণ্টার মধ্যে উধাও হয়ে যায়। এরপর সংগঠনটির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে পুনরায় একই ব্যানারটি প্রধান ফটক সংলগ্ন মুক্ত বাংলায় ঝুলানো হয়। পরে আবারও সেটি উধাও হয়ে যায়। এদিকে, বিধি লঙ্ঘনের কারণে সংগঠনটির আহ্বায়ক ফুয়াদ হাসানকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে প্রশাসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%