০৪:৪৭ এম
সারাদিনের কাজের পর রাতে যে সকলের ঘুম নেই তাদের জীবনে সুখের অভাব। পৃথিবীর প্রায় এক তৃতীয়াংশ মানুষ বর্তমানে ইনসমনিয়া বা অনিদ্রার শিকার। তবে আপনি কি জানেন, কিছু নিয়ম মানলে অনিদ্রা থেকে মুক্তি পাওয়া যায়?
আরও পড়ুন: সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নেবে স্বপ্নবুনন
অনেকের দৈনন্দিন জীবনের ব্যস্ততায় রাতের ঘুম আসতে দেরি হয়। রাত যত বাড়তে থাকে, তত সহজে ঘুম আসে না।
অন্যদিকে যারা রাতে পড়াশোনা করেন বা অফিসের কাজে ব্যস্ত থাকেন, তাদের সমাধানও একই। যখন ঘুমানোর সময় হয়, তখন আর জোর করে জেগে থাকতে হয়। আর যদি ঘুমানোর সময় চলে যায়, তখন ঘুম আসা তো কঠিন হয়ে পড়ে। ফলে রাতে দেরি করে ঘুমানোর কারণে সকালে ঘুম ভাঙতেই সমস্যা হয়। ঘুমের এই সমস্যায় অনেকের মনোরম মেজাজও খিটখিটে হয়ে যায়।
এসব সমস্যার সমাধানে কিছু নিয়মিত দিক মেনে চলার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। নিয়ম পালন করতে পারলে চোখে শান্তির ঘুম নেমে আসবে।
প্রথমত, ঘুমানোর জন্য একটি ভালো ঘর বেছে নিন। সেই ঘরটি যেন কম আওয়াজ প্রবাহিত করে, বিষয়টি নিশ্চিত করুন। এছাড়া একটি নির্দিষ্ট সময় ঘুমানোর জন্য নির্ধারণ করুন। শুতে যাওয়ার অন্তত ৩০ মিনিট আগে মোবাইল, ল্যাপটপ থেকে দূরে থাকুন।
আরও পড়ুন: ফিলাডেলফিয়ায় কবুতর দেখতে পর্যটকদের ৯০ মিনিটের ব্যতিক্রমী ভ্রমণে ভিড়
দ্বিতীয়ত, আপনার ডায়েটের তালিকায় সেই খাবারের প্রতি প্রাধান্য দিন যা ঘুমের জন্য উপযোগী। সেজন্য বাদাম, দুধ, আখরোট, মধু, কলা, ডিম এবং মিষ্টি আলুর মতো খাবার রাখতে পারেন। ঘুমের সমস্যা দূর করতে প্রতিদিন অন্তত ৩০ মিনিট ব্যায়াম বা হাঁটাহাটির অভ্যাস গড়ে তুলুন।
তৃতীয়ত, সঠিক সময়ে ঘুম আনতে ঘুমের ৪ ঘণ্টা আগে কফি, সিগারেট ও অ্যালকোহল জাতীয় পানীয় পরিহার করুন। রাতের খাবার ঘুমাতে যাওয়ার অন্তত ৩ ঘণ্টা আগে গ্রহণ করুন।
প্রতিদিন এই তিন অভ্যাস পালন করে আপনি সঠিক সময়ে শান্তির ঘুমের নিশ্চয়তা পেতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: সর্দি-কাশি ও গাঁটে ব্যথা কমাতে পানপাতার উপকারিতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন