ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩


ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

মেহেরপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে গাংনী উপজেলার ওলিনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মাহিম উদ্দীনের শিশুকন্যা আফরিন (৪) এবং মাহিমের নাতি যশোরের ঝিকরগাছার সজিব হোসেনের ছেলে আকবার (১০)।

আরও পড়ুন: কাউখালীতে ইউএনওর আকস্মিক শ্রেণিকক্ষ পরিদর্শন, শিক্ষার্থীদের পাঠদান করালেন রেহেনা আক্তার

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিম উদ্দীন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের আরিফুল ইসলামের ইজিবাইকযোগে বামন্দীর দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি ওলিনগর নামক স্থানে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা আহত ইজিবাইক চালক আরিফুলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শিশু আফরিন ও আকবারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা শিশু আফরিন ও আকবারকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আকবার আলী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইকটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: পূর্বধলায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


তিন জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তারা দায়িত্ব পালন করবেন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত।

বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মো. সাইফুল ইসলাম সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে, মো. শরীফুজ্জামান চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ প্রাপ্ত হয়েছেন, এবং মো. হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারার ভিত্তিতে এই নিয়োগ কার্যকর হয়েছে। জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী সময়ে অন্য কোনো আদেশ না আসা পর্যন্ত এরা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারার আওতায় চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগের পাশাপাশি তাদের দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে বিধি-বিধান অনুযায়ী তারা ভাতা পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র প্রতিনিধির সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র প্রতিনিধির সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাতকালে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে জাতিসংঘের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। আগামী দিনে জাতিসংঘের সাহায্য সহযোগিতার অব্যাহত রাখার বিষয়টি আলোচনা উঠে এসেছে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, বাংলাদেশে ইউএনডিপি’র স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট কিরতিজাই পেহরি, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাত ১টার মধ্যে দেশের ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


রাত ১টার মধ্যে দেশের ১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার সই করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সুতরাং, এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিন বা ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে।

এর প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

এ ছাড়া চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তিকর অবস্থা বিরাজ করতে পারে।

আজ দেশের উত্তর-পূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাহবুবুর রহমান কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নিজ এলাকার নেতা কর্মীরা আনন্দ ও খুশি

আন্তর্জাতিক ডেস্ক

আব্দুল আউয়াল মিছবাহ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৫:০২ পি.এম


মাহবুবুর রহমান কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নিজ এলাকার নেতা কর্মীরা আনন্দ ও খুশি

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জের কৃতি সন্তান মাহবুবুর রহমান।
প্রিয় নেতাকে কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সুনামগঞ্জ -১ জামালগঞ্জ, ধর্মপাশা,তাহিরপুর ও মধ্যনগরের নেতা কর্মীদের মধ্যে আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে বিভিন্ন স্হানে নেতা কর্মীরা পরস্পরের মধ্যে মিষ্টি বিতরণ করছেন। গতকাল রাতে প্রকাশিত কেন্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে মাহবুবুর রহমানকে যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত করায় এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তার এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়াকে দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা ও দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখছেন নেতাকর্মীরা। তার নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
নব নির্বাচিত কেন্দ্রীয় যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বলেন, দেশে গণতন্ত্রের অগ্রগতির পথে যুবসমাজকে সুসংগঠিত করা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আমরা যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ।
এলাকার বিভিন্ন স্তরের নেতা কর্মীরা মাহবুবুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সার্বিক সফলতা কামনা করেন।
উল্লেখ্য, মাহবুবুর রহমান, জাতীয়তাবাদী যুবদলের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%