ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বে অব বেঙ্গল কনভারসেশন শুরু আজ


বে অব বেঙ্গল কনভারসেশন শুরু আজ

বঙ্গোপসাগরকেন্দ্রিক ভূ-রাজনীতি, আঞ্চলিক নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থনৈতিক সংযোগ, জলবায়ু পরিবর্তন ও সুশাসন নিয়ে আন্তর্জাতিক সংলাপ ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’ শুরু হচ্ছে শনিবার। 

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এ আয়োজনে বিশ্বের ১০০টির বেশি দেশের নীতিনির্ধারক, কূটনীতিক, ব্যবসায়ী, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধি অংশ নেবেন।

এবারের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অতিথিদের তালিকায় রয়েছেন বিভিন্ন দেশের সাবেক এবং বর্তমান রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি।

আরও পড়ুন: দেশ ছেড়ে কেন প্রতিবেশী দেশে যাবেন, এ মাটিই আপনাদের: বরিশাল কমিশনার

শুক্রবার সকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে সিজিএস’র প্রেসিডেন্ট জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে সম্মেলনের সূচনা ঘোষণা করেন।

তিনি এবারের সংলাপের পাঁচ মূল স্তম্ভ তুলে ধরে বলেন, ‘সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক ভূ-রাজনীতির প্রেক্ষাপটে বঙ্গোপসাগরের গুরুত্ব ক্রমেই বাড়ছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থল হিসাবে এই অঞ্চলকে ঘিরে উদ্ভূত সমস্যা ও সম্ভাবনা নিয়ে কার্যকর সমাধান খোঁজাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।’

সম্মেলনের আলোচনার বিষয়বস্তু, সময়সূচি ও আলোচকদের তালিকা সমৃদ্ধ বুকলেট https://bobc.cgs-bd.com/-তে পাওয়া যাবে। আগ্রহীরা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন: হবিগঞ্জে দুর্গাপূজার মহা অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেলসেবায় ভোগান্তি, শায়েস্তাগঞ্জে উদয়ন এক্সপ্রেসের অপেক্ষায় যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৮ এম


রেলসেবায় ভোগান্তি, শায়েস্তাগঞ্জে উদয়ন এক্সপ্রেসের অপেক্ষায় যাত্রীরা

 

রেলসেবায় সময়সূচি ও স্টেশন ব্যবস্থাপনা নিয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। ০৩ অক্টবর ২০২৬ রাতে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের অপেক্ষায় রাত গভীর পর্যন্ত শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে অবস্থান করতে দেখা গেছে যাত্রীদের।

সরকারি সময়সূচি অনুযায়ী, সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটির শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে রাত ১২টা ৫০ মিনিট থেকে ১২টা ৫৩ মিনিটের মধ্যে পৌঁছানোর কথা। তবে রাত ১টা পার হয়ে গেলেও ট্রেনটি স্টেশনে না আসায় অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে ভোগান্তি ও উদ্বেগ দেখা দেয়।

ট্রেনটির বিলম্বের কারণ ও সম্ভাব্য পৌঁছানোর সময় জানতে কর্তব্যরত স্টেশন মাস্টারের কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন যাত্রীরা। একাধিকবার খোঁজ করেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে তার চেয়ারে পাওয়া যায়নি বলে জানান তারা।

এ বিষয়ে স্টেশনে দায়িত্ব পালনরত নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি ধারণা করে বলেন, স্টেশন মাস্টার হয়তো ভেতরে রয়েছেন।

এদিকে, ট্রেনের বিলম্বের কারণ ও সঠিক সময় সম্পর্কে কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে পরিষ্কার কোনো তথ্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অপেক্ষমাণ যাত্রীরা।

যাত্রীদের প্রশ্ন—রাতের বেলায় ট্রেনের জন্য অপেক্ষমাণ সাধারণ মানুষের কাছে সময়সূচি ও প্রয়োজনীয় তথ্য নিশ্চিত করার দায়িত্ব কার? রেলওয়ে স্টেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতি ও যাত্রীসেবা নিশ্চিত করা কতটা কার্যকরভাবে হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

সাধারণ যাত্রীদের প্রত্যাশা, রেলওয়ে কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল, যাত্রীদের তথ্য প্রদান এবং স্টেশন ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংস্কার ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫০ এম


ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌর শহরের দত্তপাড়া এলাকায় এই মিছিলটি বের করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান সিজানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিছিলের ২ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে কয়েকজনকে মিছিল করতে দেখা যায়।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য তরিকুল ইসলাম বাবুলের নেতৃত্বে এই মিছিলটি বের করা হয়। এতে স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মী অংশগ্রহণ করেন। পরে মিছিলটি দ্রুত শেষ করা হয়।

মিছিলটি উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হকের নির্দেশনায় অনুষ্ঠিত হয়। মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় প্রত্যাখ্যান এবং আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মিছিলের ব্যানারে লেখা ছিল, ‘সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা, অবৈধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল’ এবং ‘রাজবন্দিদের মুক্তি চাই’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের ১৮৮ রানে টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫১ এম


লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের ১৮৮ রানে টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড

দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টিতে নতুন সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন। তিনি ক্রিস গেইলের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের বিধ্বংসী ইনিংস উপহার দেন।

প্রিটোরিয়াস শুক্রবার রাতে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ব্লুমফন্টেইনে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে খেলেন। ২০ বছর বয়সী এই ব্যাটারের ইনিংসে ছিল ১৫টি চার ও ১৩টি ছক্কা।

এর আগে পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি ছিল গেইলের দখলে। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ক্যারিবীয় এই ব্যাটার।

প্রিটোরিয়াস মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করেন। এরপর তিনি ১৬ বলের মধ্যে সেঞ্চুরি করেন। ১৫০ রানে পৌঁছাতে তাঁর লাগে ৫৮ বল। শেষ পর্যন্ত ৭৯ বলে ১৮৮ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি ওপেনার।

তাঁর ইনিংসটি পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডের পাশাপাশি সবচেয়ে বেশি বল খেলার রেকর্ডেও জায়গা করে নিয়েছে। ৭৯ বল খেলে তিনি অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিসের সঙ্গে যৌথভাবে এই রেকর্ডে রয়েছেন।

প্রিটোরিয়াসের ব্যাটিং তাণ্ডবে টাইটানস ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ২৭১ রানের রেকর্ডটিও টাইটানসের, যা ২০২২ সালে একই নাইটসের বিপক্ষে গড়া হয়েছিল।

এই ম্যাচের আগে প্রতিযোগিতায় ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ডেওয়াল্ড ব্রেভিসের ১৬২। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেলেন প্রিটোরিয়াস।

চলতি মৌসুমে এটিই ছিল প্রিটোরিয়াসের প্রথম ম্যাচ। এর আগে সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ও নামিবিয়াকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে তাঁর ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ৯৪ ও ১০১ রান। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ২২ ম্যাচ খেলা প্রিটোরিয়াস ইতোমধ্যে ৯১টি টি-টোয়েন্টি খেলেছেন। এই ফরম্যাটে তাঁর স্ট্রাইক রেট ১৫০.৪৪।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঙ্গোপসাগরে ৬৫ মালয়েশিয়াগামী যাত্রী উদ্ধার, ১১ দালাল আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫২ এম


বঙ্গোপসাগরে ৬৫ মালয়েশিয়াগামী যাত্রী উদ্ধার, ১১ দালাল আটক

বাংলাদেশ নৌবাহিনী সেন্ট মার্টিনের নিকটবর্তী বঙ্গোপসাগরে একটি কাঠের নৌকা থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬৫ জন মালয়েশিয়াগামী যাত্রী এবং ১১ জন মানব পাচারকারী চক্রের সদস্য রয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) নৌবাহিনী এই তথ্য প্রকাশ করেছে।

নৌবাহিনী জানায়, গত বৃহস্পতিবার রাতে সেন্ট মার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ মাইল দূরে একটি নৌকা ভাসমান অবস্থায় দেখতে পায় মাছ ধরার ট্রলার এফভি ক্রিস্টাল-১। নৌকায় থাকা ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি নৌবাহিনীকে জানানো হয়। এরপর নিয়মিত টহলে থাকা নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ ঘটনাস্থলে গিয়ে নৌকাটি উদ্ধার করে।

নৌকাটির ইঞ্জিন ও পাম্প বিকল হয়ে যাওয়ার কারণে সেটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। নৌকাটিতে পানি ঢুকে পড়লে নৌবাহিনীর সদস্যরা দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে নৌকায় থাকা ৭৬ জনকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁদের মধ্যে ১১ জনকে মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত করা হয়।

নৌবাহিনী জানায়, বাকি ৬৫ জনকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে প্রতারণার শিকার ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নৌবাহিনীর তথ্য অনুযায়ী, প্রতারণার শিকার এসব ব্যক্তির বেশির ভাগকে টেকনাফের দুর্গম এলাকায় আটকে রাখা হয়েছিল। পরে তাঁদের সমুদ্রপথে মালয়েশিয়ায় পাঠানোর উদ্দেশ্যে নৌকায় তোলা হয়। উদ্ধার হওয়ার পর ৬৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তাও প্রদান করা হয়েছে।

অন্যদিকে, মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে শনাক্ত ১১ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের এবং জব্দ করা নৌকাটি পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি গতকাল সকালে বলেন, গভীর সাগর থেকে উদ্ধার হওয়া ব্যক্তি ও আটক ব্যক্তিদের থানায় আনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%