ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দক্ষিণ এশিয়া এআইনির্ভর প্রবৃদ্ধির পথে


দক্ষিণ এশিয়া এআইনির্ভর প্রবৃদ্ধির পথে

দক্ষিণ এশিয়ার অর্থনীতি বিভিন্ন বৈশিক ঝুঁকি ও অনিশ্চয়তার মাঝে তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থানে রয়েছে। বিশ্বব্যাংক জানায়, শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার কারণে চলতি বছরে এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাসের তুলনায় বেশি হতে পারে। তবে, দীর্ঘমেয়াদে প্রবৃদ্ধির নতুন উৎস তৈরি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা (এআই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে সংস্থাটি মনে করে।

বিশ্বব্যাংকের অক্টোবর ২০২৬-এর ‘রিজিওনাল ইকোনোমিক আপডেট’ প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার অর্থনীতি ও এআই গ্রহণের সম্ভাবনা বিশ্লেষণ করা হয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে, এ অঞ্চলে এআই ব্যবহারের প্রবণতা বৃদ্ধি পেলেও উন্নত অর্থনীতির তুলনায় তা এখনও অনেক পিছিয়ে রয়েছে। সঠিক নীতি ও অবকাঠামো নিশ্চিত করা গেলে, এআই দক্ষিণ এশিয়ার জন্য নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি করতে পারে।

অভ্যন্তরীণ চাহিদায় ভরসা

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

বিশ্বব্যাংকের মূল্যায়ন অনুসারে, দক্ষিণ এশিয়ার অর্থনীতির একটি প্রধান শক্তি হচ্ছে শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদা। বৈশ্বিক অর্থনীতিতে বিভিন্ন ধরনের ধাক্কা সত্ত্বেও, এই অভ্যন্তরীণ চাহিদা অঞ্চলটির অর্থনীতিকে তুলনামূলকভাবে স্থিতিশীল রাখতে সহায়তা করছে।

তবে ঝুঁকির বিষয়টিও উপেক্ষা করা যায় না। দীর্ঘ সময় ধরে উচ্চ জ্বালানি মূল্য দক্ষিণ এশিয়ার অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সম্ভাব্য শক্তিশালী এল নিনো পরিস্থিতিও অর্থনীতির জন্য নেতিবাচক ঝুঁকি তৈরি করতে পারে।

নতুন প্রবৃদ্ধির উৎস এআই

বিশ্বব্যাংকের প্রতিবেদনের একটি গুরুত্বপূর্ণ দিক হলো—দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে এআইয়ের সম্ভাবনা। সংস্থাটির মতে, এআই গ্রহণের মাধ্যমে নতুন প্রবৃদ্ধির উৎস তৈরি করা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা সম্ভব।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

বিশ্ব অর্থনীতিতে দ্রুত এআই প্রযুক্তির বিস্তার ঘটলেও দক্ষিণ এশিয়ায় এর ব্যবহার এখনও সীমিত। ফলে, এ অঞ্চলের দেশগুলোর সামনে একদিকে যেমন প্রযুক্তিগত পিছিয়ে থাকার ঝুঁকি রয়েছে, অন্যদিকে দ্রুত এআই গ্রহণ করে উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগও রয়েছে।

বিশ্বব্যাংক জানাচ্ছে, এআইয়ের সুফল পেতে হলে শুধুমাত্র প্রযুক্তি আমদানি করলেই হবে না। এর সঙ্গে প্রয়োজন দক্ষ মানবসম্পদ, ব্যবসাবান্ধব পরিবেশ এবং শক্তিশালী ভৌত ও ডিজিটাল অবকাঠামো।

দক্ষতা উন্নয়নে গুরুত্ব

এআই অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম। তবে, সেই পরিবর্তনের জন্য প্রয়োজন উপযুক্ত দক্ষতা। বিশ্বব্যাংক তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোকে কর্মীদের দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে কর্মসংস্থানের ধরন বদলে যেতে পারে। নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে না পারলে, অনেক শ্রমিক ও কর্মী পিছিয়ে পড়ার ঝুঁকিতে থাকবেন। অপরদিকে, প্রয়োজনীয় দক্ষতা তৈরি করা গেলে এআই নতুন ধরনের কাজ ও উৎপাদনশীলতার সুযোগ সৃষ্টি করতে পারে।

ছোট ব্যবসায় এআই ব্যবহারে বাধা কমানোর তাগিদ

এআই গ্রহণে বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ছোট প্রতিষ্ঠানগুলোকেও যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে ছোট ব্যবসার ক্ষেত্রে এআই গ্রহণের বাধা কমানোর পাশাপাশি স্থানীয় এআই উদ্ভাবনকে উৎসাহিত করার কথা বলা হয়েছে।

এ ছাড়া, এআই ব্যবহারের জন্য একটি স্পষ্ট নিয়ন্ত্রক কাঠামো তৈরির সুপারিশ করেছে সংস্থাটি। এতে বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের অনিশ্চয়তা কমবে এবং একই সঙ্গে তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করা সম্ভব হবে।

আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম

বাংলাদেশের জন্য কী বার্তা

দক্ষিণ এশিয়ার অর্থনীতি নিয়ে বিশ্বব্যাংকের এই মূল্যায়ন বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বিশেষ করে ভবিষ্যৎ প্রবৃদ্ধি ধরে রাখতে হলে মানবসম্পদের দক্ষতা, ডিজিটাল অবকাঠামো, ব্যবসার পরিবেশ এবং প্রযুক্তি গ্রহণের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

বিশ্বব্যাংকের বিশ্লেষণের মূল বার্তা হলো—এআই শুধুমাত্র প্রযুক্তি খাতের বিষয় নয়; এটি ভবিষ্যতের উৎপাদনশীলতা, প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের সঙ্গেও সরাসরি যুক্ত। দক্ষিণ এশিয়ার দেশগুলো যদি দ্রুত এআই গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা ও অবকাঠামো তৈরি করতে পারে, তাহলে বৈশ্বিক অর্থনীতির পরিবর্তনকে ঝুঁকি হিসেবে দেখার পাশাপাশি নতুন প্রবৃদ্ধির সুযোগেও পরিণত করা সম্ভব।

আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক ও কিশোর গ্যাং দমনে বরিশাল নগরীতে কোতোয়ালি পুলিশের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


মাদক ও কিশোর গ্যাং দমনে বরিশাল নগরীতে কোতোয়ালি পুলিশের অভিযান


মাদক-কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বরিশাল নগরীতে কোতোয়ালির আকস্মিক সাঁড়াশি অভিযান

সন্ধ্যা নামতেই নগরীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতে হঠাৎ পুলিশের তৎপরতা। মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের বিরুদ্ধে প্রায় দুই ঘণ্টাব্যাপী আকস্মিক সাঁড়াশি অভিযান চালিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যা থেকে পরিচালিত এ অভিযানে মহানগরীর বাংলাবাজার, বিবির পুকুর পাড়, শীতলা খোলা, মুন্সি গ্যারেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) *বেলাল হোসাইন, পিপিএমের নেতৃত্বে* পরিচালিত অভিযানে *সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) অলক কান্তি শর্মা*সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স অংশ নেন।

অভিযানে কিশোর গ্যাং, চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও সন্দেহভাজন অপরাধীদের গতিবিধির ওপর নজরদারি করা হয়। পাশাপাশি অপরাধপ্রবণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়।

পুলিশের ভাষ্য, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে মহানগরজুড়ে নিয়মিত ও আকস্মিক অভিযান অব্যাহত থাকবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে পুলিশের নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান: কেডিসি বস্তির ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৭ পি.এম


বরিশালে মাদক ও কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান: কেডিসি বস্তির ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বরিশাল নগরে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এক আকস্মিক সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে।

আজ মঙ্গলবার (০৬ অক্টোবর ২০২৬) ডিবি পুলিশের একাধিক টিম নগরীর কোতোয়ালী মডেল থানাধীন কেডিসি বস্তিসহ বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে হাতেনাতে ৭ জনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে শুনানি শেষে অভিযুক্তদের তাৎক্ষণিক বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামিদের তালিকা ও দণ্ডের বিবরণ:

৩ মাসের সশ্রম কারাদণ্ড, ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা: ১. মো: সাগর (২০) — পিতা: মো: আলম, মাতা: কহিনুর বেগম। (পূর্বে ৩টি মামলায় অভিযুক্ত) ২. মোঃ শাওন (২৩) — পিতা: আলামিন রাঢ়ী, মাতা: পুতুল বেগম। (পূর্বে ১টি জিডি ও ১টি মামলায় অভিযুক্ত)

২ মাসের সশ্রম কারাদণ্ড, ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা: ১. মো: হোসেন (২৯) — পিতা: ছত্তার খলিফা, মাতা: ফরিদা বেগম। (পূর্বে ৪টি মামলায় অভিযুক্ত) ২. মোঃ মিঠু হাওলাদার (৩০) — পিতা: শহিদ হাওলাদার, মাতা: কহিনুর বেগম। (পূর্বে ২টি মামলায় অভিযুক্ত) ৩. নিলুফা বেগম (৩৩) — স্বামী: মো: রাসেল হাওলাদার, মাতা: কহিনুর বেগম। (পূর্বে ৯টি মামলায় অভিযুক্ত) ৪. মো: রাসেল (৩৩) — পিতা: মৃত রাজ্জাক হাওলাদার, মাতা: ফিরোজা বেগম। (পূর্বে ২টি মামলায় অভিযুক্ত) ৫. মোসা: আসমা (৩৩) — স্বামী: উজ্জ্বল হোসেন, মাতা: মৃতা নুরজাহান বেগম। (পূর্বে ৩টি মামলায় অভিযুক্ত)

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামিরা সকলেই বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি বস্তি এলাকার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে কেডিসি বস্তিসহ মহানগরের বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল।

বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্যারামাউন্ট ওয়ার্নার একীভূত হয়ে গঠন করলো নতুন হলিউড জায়ান্ট ‘স্কাইড্যান্স’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১০ পি.এম


প্যারামাউন্ট ওয়ার্নার একীভূত হয়ে গঠন করলো নতুন হলিউড জায়ান্ট ‘স্কাইড্যান্স’

প্যারামাউন্ট সফলভাবে অধিগ্রহণ সম্পন্ন করেছে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারিকে। এই চুক্তির মাধ্যমে, যা ঋণসহ প্রায় ১১০ বিলিয়ন ডলারের, দুই প্রতিষ্ঠান একীভূত হয়ে নতুন বিনোদন কোম্পানি ‘স্কাইড্যান্স’ এর অধীনে এসেছে।

অধিগ্রহণ প্রক্রিয়া মঙ্গলবার (৬ অক্টোবর) সম্পন্ন হয়।

কম্পানিটি জানায়, প্রয়োজনীয় সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পাশাপাশি চুক্তির অন্যান্য আনুষ্ঠানিক শর্ত পূরণের পর অধিগ্রহণটি সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার থেকে স্কাইড্যান্সের ক্লাস বি শেয়ার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ‘SKYD’ টিকার প্রতীকে লেনদেন শুরু হয়েছে। অন্যদিকে, ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির শেয়ার নাসডাকে লেনদেন বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডাররা প্রতি শেয়ারের বিপরীতে প্রায় ৩১ দশমিক শূন্য ২ ডলার নগদ পাবেন।

এই একীভূতকরণের ফলে প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্সের চলচ্চিত্র স্টুডিও, প্যারামাউন্ট+ ও এইচবিও ম্যাক্স স্ট্রিমিং সেবা, সিবিএস ও এইচবিও টেলিভিশন নেটওয়ার্ক এবং সিবিএস নিউজ ও সিএনএন সংবাদমাধ্যম একই কোম্পানির অধীনে এসেছে।

নতুন কম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করবেন ডেভিড এলিসন এবং সহ-সিইও হিসেবে থাকবেন ইয়ন ক্রেইজ।

স্কাইড্যান্স জানায়, তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম মিলিয়ে ২০ কোটির বেশি স্ট্রিমিং সাবস্ক্রিপশন রয়েছে এবং বার্ষিক আয় প্রায় ৭০ বিলিয়ন ডলার।

স্কাইড্যান্স আগামী তিন বছরের মধ্যে বছরে অন্তত ৬ বিলিয়ন ডলার ব্যয় কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে। প্রযুক্তি একীভূতকরণ, পণ্য ও সেবা ক্রয়, বিপণন এবং সম্পত্তি একীভূত করার মাধ্যমে মূলত এই সাশ্রয় করা হবে।

দীর্ঘমেয়াদে বিভিন্ন স্ট্রিমিং সেবাকে একত্র করে একটি একক স্ট্রিমিং প্ল্যাটফর্মে রূপ দেওয়ার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।

এ ছাড়া স্কাইড্যান্স প্রতি বছর অন্তত ৩০টি চলচ্চিত্র প্রেক্ষাগৃহে মুক্তির প্রতিশ্রুতি দিয়েছে। প্রতিটি সিনেমা কমপক্ষে ৪৫ দিন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

অধিগ্রহণের চুক্তিতে নতুন করে ৪৭ বিলিয়ন ডলারের ইকুইটি বিনিয়োগও অন্তর্ভুক্ত ছিল। এলিসন পরিবার ও রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স যৌথভাবে একীভূত কোম্পানির সব ভোটাধিকারসম্পন্ন শেয়ারের মালিকানা ধরে রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারত উরুগুয়ের কাছে ৬-১ গোলে পরাজিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

১১:১১ পি.এম


ভারত উরুগুয়ের কাছে ৬-১ গোলে পরাজিত

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ভারত, দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছে। হাফ ডজন গোল হজম করে ভারত মাঠ ছাড়ে হতাশা নিয়ে। উরুগুয়ের নুনেজ ও আরৌজোর দুর্দান্ত নৈপুণ্য ৬-১ গোলের ব্যবধানে এই পরাজয়ের কারণ।

সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি শুরু থেকেই উরুগুয়ের আধিপত্যের মধ্যে ছিল। ম্যাচের ১১ মিনিটে ভারতীয় ডিফেন্ডারের ভুলের কারণে পেনাল্টি পায় উরুগুয়ে। লিভারপুলের তারকা ডারউইন নুনেজ ঠাণ্ডা মাথায় স্পটকিক থেকে গোল করে লা সেলেস্তেদের এগিয়ে নেন।

২২ মিনিটে উইঙ্গার রায়ান উইলিয়ামসের একটি জোরালো শট উরুগুয়ের গোলরক্ষক কোনোমতে ঠেকালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলটি জোরালো শটে জাল কাঁপিয়ে স্টেডিয়ামে উপস্থিত হাজারো দর্শককে উল্লাসিত করে তোলে মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা।

বৃষ্টি ও তীব্র বজ্রপাতে ৩৫ মিনিট খেলা বন্ধ থাকে। খেলা পুনরায় শুরু হলে, ২৮ মিনিটে আরৌজোর গোলে উরুগুয়ে লিড নেয়। ফলে বিরতির সময় উরুগুয়ে ২-১ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে স্বাগতিকরা চাপে পড়ে যায়। ৫৩ মিনিটে নুনেজ নিজের দ্বিতীয় গোলটি করেন, ফলে উরুগুয়ে ৩-১ গোলের লিড পায়।

৫৯ মিনিটে আরৌজোর গোলের মাধ্যমে উরুগুয়ে এক হালি পূর্ণ করে। ভারত তখন আরো চাপে পড়ে যায় এবং ম্যাচে ফিরে আসতে পারেনি। ৭১ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে উরুগুয়ের তারকা স্ট্রাইকার সানাব্রিয়া গোল করে ভারতকে ৫-১ গোলে বিধ্বস্ত করে।

ম্যাচের শেষ দিকে ৮৬ মিনিটে আরেক বদলি স্ট্রাইকার আগুইরে গোল করে ভারতের জালে একডজন পূর্ণ করেন। ফলে স্বাগতিকরা বড় ব্যবধানে মাঠ ছাড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%