ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

‘বিএনপি সরকারকে দুর্বল করার আওয়ামী-জামায়াতি ষড়যন্ত্রকে সম্মিলিতভাবেই রুখে দিতে হবে’


‘বিএনপি সরকারকে দুর্বল করার আওয়ামী-জামায়াতি ষড়যন্ত্রকে সম্মিলিতভাবেই রুখে দিতে হবে’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন যে, জামায়াত-শিবির আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে। বর্তমানে ছাত্রলীগ ও আওয়ামী লীগ গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে, এবং জামায়াত-শিবিরও নিজেদের দলে আওয়ামীদুর্বৃত্তদের স্থান দিচ্ছে। তিনি আহ্বান জানিয়েছেন, বিএনপি সরকারকে দুর্বল করার আওয়া তি ষড়যন্ত্রকে সম্মিলিতভাবে রুখে দিতে হবে।

আজ বুধবার সকালে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ পোস্টে এই অভিযোগ তুলে ধরেন। রাশেদ খাঁনের ওই ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্তভাবে মাঠে না নেমে জামায়াত-শিবির সস্তা ডায়ালগ দিতে শুরু করেছে যে, 'নিষিদ্ধ আ.লীগ কর্তৃক বাসে আগুন দেওয়ার গোয়েন্দা তথ্য কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেই?' আবার আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে জামায়াতে ইসলামী বিবৃতি দিয়েছে। এভাবে সুকৌশলে জামায়াত-শিবির আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে।

আরও পড়ুন: বিরোধীজোটে ভাঙনের গুঞ্জন, শীর্ষ নেতারা অস্বীকার

আচ্ছা, অতীতে যে সাদিক কায়েম শিবিরের ঢাবি শাখার সভাপতি থাকা অবস্থায় গুপ্ত হয়ে ছাত্রলীগ করতো, এটা কি শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামাল জানতো? আর সারাদেশে জামায়াত-শিবিরের অনেকে যে গুপ্তবেশে ছাত্রলীগ-আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলো, এই গোয়েন্দা তথ্য কি আওয়ামী ফ্যাসিস্টদের কাছে ছিলো? ছিলো না। সুতরাং একটি দলের গুপ্ত পলিসিসহ চোরাগোপ্তা আক্রমণ সংক্রান্ত সব তথ্য গোয়েন্দা সংস্থা কিংবা সাংবাদিকদের কাছেও থাকে না। তবে এ ক্ষেত্রে শিবিরের অনেকে যেহেতু ছাত্রলীগ করতো, তারা অতীতের ন্যায় ছাত্রলীগের সাথে মিশে গিয়ে আওয়ামী দুর্বৃত্তদের চোরাগোপ্তা সন্ত্রাসী কার্যক্রম সম্পর্কে সরকারের কাছে আগাম তথ্য লিক করতে পারে!

তবে একটি বিষয় পরিষ্কার যে, আওয়ামীলীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির। ছাত্রলীগ-আওয়ামীলীগ এখন জামায়াতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। আর জামায়াত-শিবির দল ভারী করতে আওয়ামী দুর্বৃত্তদের দলে জায়গা করে দিচ্ছে। এছাড়া, ছাত্রলীগের অনেকে শিবিরের ছায়াতলে গিয়ে বলার চেষ্টা করছে যে, 'কায়দা করে বেঁচে থাকতে ছাত্রলীগ করতাম, কিন্তু আসলে তো পরিবারের চৌদ্দ গোষ্ঠী জামায়াত-শিবির!' জুলাই গাদ্দার মেজর আক্তারুজ্জামানকে যেভাবে জামায়াত আশ্রয় দিয়ে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করে তুলেছে...! আর ঠিক একারণেই আ.লীগের অপতৎপরতা ও অগ্নিসন্ত্রাস দমনে ঐ অর্থে জামায়াত-শিবিরের শক্ত কোনো ভূমিকা নেই এবং এই মুহূর্তে জামায়াত-শিবির শক্তভাবে মাঠেও নামবে না!

এর পিছনে দুটি কারণ থাকতে পারে;

প্রথমত, জামায়াত-শিবিরের চিন্তা এমন যে, আ.লীগ মাঠে নেমে বিশৃঙ্খলা করলে বিএনপি সরকার দুর্বল হবে। আর সরকার দুর্বল হয়ে পড়লে সরকারের কাছে বিরোধী দল হিসেবে জামায়াত-শিবিরের কদর বাড়বে, এবং সরকার তখন আ.লীগ দমনে বিরোধী দলের সহযোগিতা চাইবে। আর সে সময় জামায়াত-শিবির এটাকে বার্গেনিং টুল/দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে এবং বিরোধী দলে থেকে সরকার পরিচালনায় গুরুত্বপূর্ণ স্টেক রাখতে প্রতিনিয়ত ছড়ি ঘোরাবে। 'সরকারি দল বিরিয়ানি খাচ্ছে আর আমাদের চকলেট ধরিয়ে দিচ্ছে' মিয়া গোলাম পরওয়ারের এই বক্তব্য বিশ্লেষণ করলে তো সব উত্তর পরিষ্কার হয়ে যায়।

আরও পড়ুন: অগ্নিসন্ত্রাস ও নাশকতার রাজনীতিকে ‘না’ বলুন

দ্বিতীয়ত, সাম্প্রতিককালে একটি দেশের গোয়েন্দা কর্মকর্তার সাথে মিয়া গোলাম পরওয়ার, এটিএম মা'ছুমসহ জামায়াতের প্রতিনিধিদল বৈঠক করেছে। যেহেতু বৈঠকের বিষয়টি জামায়াত অস্বীকার করেছে, এই অস্বীকার করার কারণেই জামায়াত বড় ধরনের ট্রাপে পড়ে গেছে। ধারণা করা যায় সেখানে এমন আলোচনা হয়েছে যে, আপনারা জাতীয় সংসদের বিরোধীদল, সারাক্ষণ আ.লীগের বিরোধিতা করে আপনাদের ফায়দা কী? বরং আ.লীগের কাজ তারা করুক, আপনারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে জামায়াত সম্মত না হলে, আ.লীগের বিষয়ে এতো নমনীয় হওয়ার কথা নয়।

তবে প্রথম বা দ্বিতীয় পর্যবেক্ষণের মধ্যে যেটিই হোক না কেন, জামায়াত-শিবিরের এই খায়েশ কখনোই পূরণ হবে না। বাংলাদেশপন্থী শক্তিকে সাথে নিয়ে আওয়ামী অপশক্তিকে মোকাবিলা করার লড়াই বিএনপি চালিয়ে যাবে, ইনশাআল্লাহ। রাজনৈতিক ফায়দা নিতে বিএনপি সরকারকে দুর্বল করার আওয়ামী-জামায়াতি ষড়যন্ত্রকে সম্মিলিতভাবেই রুখে দিতে হবে। আর এ কারণে চলতি নভেম্বরসহ আগামী ডিসেম্বর ও জানুয়ারি টানা ৩ মাস ফ্যাসিবাদ দমনের মাস হিসেবে রাজপথে শক্তভাবে প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জের জলপাইয়ের হাট জমে উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৩ পি.এম


সিরাজগঞ্জের জলপাইয়ের হাট জমে উঠেছে

সিরাজগঞ্জে মৌসুমি ফল জলপাইয়ের ভালো ফলনে লাভের মুখ দেখছেন স্থানীয় ব্যবসায়ীরা। আকার ভেদে প্রতিমণ জলপাই বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১ হাজার টাকায়। স্থানীয় চাহিদা মিটিয়ে পাইকারি ব্যবসায়ীদের হাত ঘুরে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।

সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি, ফুলকোঁচা, ধলডোপ, ভদ্রঘাট, ঘোড়াচড়াসহ বেশ কয়েকটি গ্রামে বাণিজ্যিকভাবে জলপাই চাষ না হলেও গ্রামের সড়কের পাশে ও বাড়ির আঙিনায় অসংখ্য জলপাই গাছ চোখে পড়ছে। চলতি বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে বেশ ভালো। তাই প্রতিদিন গাছ থেকে জলপাই নামাতে এখন ব্যস্ত সময় পাড় করছেন ব্যবসায়ীরা। মৌসুম শুরুর আগেই স্থানীয় ফড়িয়া ব্যবসায়ীরা এসব জলপাই গাছগুলো ১ বছরের জন্য কিনে নেন। প্রতিটি গাছে পাওয়া যায় ৮ থেকে ১০ মণ জলপাই। পরিপক্ক হলে বিক্রির জন্য গাছ থেকে নামিয়ে তা বস্তায় ভরে নেয়া হয় বাগবাটি হাটে।

জলপাই ব্যবসায়ী আব্দুল হামিদ জানান, প্রতি বছর এই মৌসুমে ক্রেতা বিক্রেতার ভিড়ে জমজমাট হয়ে ওঠে সিরাজগঞ্জের বাগবাটির এই জলপাই হাট। প্রায় তিন মাস জলপাই কেনাবেচাকে কেন্দ্র করে প্রতিদিন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সরগরম থাকে হাট। প্রথমে গাছ থেকে জলপাই পেরে হাটে নিয়ে আসা হয়। পরে জলপাইগুলো পানি দিয়ে ভালো করে ধোয়া হয় বিক্রির উদ্দেশে প্রস্তুত করার জন্য।

আরেক পাইকারি ব্যবসায়ী আশরাফ আলী বলেন, ধুয়ে প্রস্তুত করে জলপাই বস্তায় চলে যায় দেশের বিভিন্ন জেলায়। আকারভেদে প্রতিমণ জলপাই বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৯০০ টাকায়। তবে চলতি বছর পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় খুব একটা লাভ হচ্ছে না বলে জানান তিনি।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক আনোয়ার সাদাত বলেন, জলপাইয়ের আবাদ বাড়ানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে চাষের জন্য কৃষকদের প্রশিক্ষাহ বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।

কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে সিরাজগঞ্জে ১০১ হেক্টর জমিতে জলপাই উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ৯০৫ মেট্রিকটন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরার মাহারাত মডেল মাদ্রাসার ২৩তম ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৪ পি.এম


উত্তরার মাহারাত মডেল মাদ্রাসার ২৩তম ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত মাহারাত মডেল মাদ্রাসার ম্যানেজিং কমিটির ২৩তম সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ড. মো. নুরুল আল মাদানী।

সভায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতির পক্ষ থেকে প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার মান ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। শিক্ষার উৎকর্ষ সাধন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশ এবং প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিলের আদালত লুলা-বলসোনারো বিরোধে মেটাকে ১৩ লাখ ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৫ পি.এম


ব্রাজিলের আদালত লুলা-বলসোনারো বিরোধে মেটাকে ১৩ লাখ ডলার জরিমানা

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : ব্রাজিলের নির্বাচনী আদালত সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটাকে ১৩ লাখ ডলার জরিমানা করেছে, কারণ তারা আদালতের নির্দেশনা যথাযথভাবে পালন করেনি।

দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা অভিযোগ করেছেন যে, সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোর পক্ষে কাজ করে মেটা নির্বাচনের ফলকে প্রভাবিত করার চেষ্টা করেছে।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, লুলা দাবি করেছেন যে, ২৫ অক্টোবরের দ্বিতীয় দফার ভোটের আগে মেটা তাদের অ্যালগরিদম ব্যবহার করে বলসোনারোর পক্ষে জনমত তৈরিতে সহায়তা করেছে।

প্রথম দফার ভোটে দ্বিতীয় অবস্থানে থাকার পরও বলসোনারো দ্বিতীয় দফার নির্বাচনে অপ্রত্যাশিতভাবে জয়লাভ করেন।

মঙ্গলবার ব্রাজিলের সুপ্রিম ইলেক্টোরাল কোর্ট (টিএসই) সর্বসম্মতিক্রমে মেটাকে ৭৫ লাখ ব্রাজিলীয় রিয়াল জরিমানা করার সিদ্ধান্ত গ্রহণ করে।

তবে মামলার দায়িত্বপ্রাপ্ত বিচারক মার্কো অরেলিও জানান, আদালত মেটার বিরুদ্ধে নির্বাচনের ফল নিজেদের পছন্দের দিকে নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে কোনো পদক্ষেপ নেওয়ার প্রমাণ পায়নি।

অন্যদিকে, মেটা লুলার অভিযোগ অস্বীকার করেছে। তবে প্রতিষ্ঠানটি স্বীকার করেছে যে, প্রযুক্তিগত ত্রুটির কারণে লুলার নির্বাচনী প্রচারের কিছু বিজ্ঞাপন ভুলবশত বন্ধ হয়ে গিয়েছিল।

নির্বাচনে জয়লাভের পর সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে লুলা মন্তব্য করেন, ‘আমাদের এসব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণের আওতায় আনতে হবে।’

দ্বিতীয় দফার নির্বাচনে পরাজয়ের পরেও ফ্লাভিও বলসোনারো ফল মেনে নিতে অস্বীকৃতি জানান।

এদিকে, অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে চলমান তদন্তের মধ্যে তিনি ব্রাজিল ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই মাসের সর্বনিম্ন থেকে তেলের দাম বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


দুই মাসের সর্বনিম্ন থেকে তেলের দাম বৃদ্ধি

ইরানের যুদ্ধ বন্ধের প্রত্যাশা এবং হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজে হামলার উদ্বেগের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববাজারে তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৭১ সেন্ট বা ০.৭৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯২.২০ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৪৯ সেন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে ৮৬.৫৩ ডলার হয়েছে।

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি’র নতুন তথ্যে দেখা যাচ্ছে, অক্টোবরে হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় ৩৭টি জাহাজে হামলা চালানো হয়েছে, যা যুদ্ধ শুরুর পর এক মাসে সর্বোচ্চ। চলতি নভেম্বরেও এ পর্যন্ত ১০টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। ইউকেএমটিও এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ওমানের উপকূলে তেলের ট্যাঙ্কারে আগুন এবং সাগরে মাইন বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।

এলএসইজি বিশ্লেষকরা ১০ নভেম্বরের এক নোটে উল্লেখ করেছেন, এমনকি কোনও সমঝোতা হলেও এই জলসীমায় যান চলাচল স্বাভাবিক হওয়ার জন্য মাইন অপসারণ, বিমার খরচ এবং জাহাজ মালিকদের ঝুঁকি নেওয়ার ওপর নির্ভর করবে।

এদিকে, আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুত ৯ মিলিয়ন ব্যারেল বেড়েছে। অন্যদিকে, ইউক্রেনীয় ড্রোন হামলার কারণে অক্টোবরের শেষ থেকে রাশিয়ার তেল শোধন সক্ষমতা প্রায় ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। এর মধ্যেই যুদ্ধ বিরতির লক্ষ্যে আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা প্রথমবার আলোচনায় বসেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%