ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

শহীদ জিয়াকে মানচিত্র থেকে সরিয়ে ফেলা সম্ভব নয় : শাবিপ্রবি উপাচার্য


শহীদ জিয়াকে মানচিত্র থেকে সরিয়ে ফেলা সম্ভব নয় : শাবিপ্রবি উপাচার্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. খায়রুল ইসলাম বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সবচেয়ে ক্রান্তিকালে নিজের ও পরিবারের ঝুঁকি নিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

তার এই ঘোষণাটি বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করেছিল এবং সেই সাথে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের মানচিত্র থেকে সরিয়ে ফেলা সম্ভব নয়।

আজ বুধবার সকালে, সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে উনিশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ঢামেকে ভুয়া চিকিৎসক মো. রাকিব আটক, থানায় হস্তান্তর

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ রয়েছেন, কিন্তু দেশে একটি মাত্র পরিবার আছে এবং তাদের নেতৃত্বে একটি দল আছে যার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তারা দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে সবসময় ইতিবাচক ভূমিকা পালন করেছে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, তিনি দেশের জন্য আন্দোলন করেছেন এবং স্বৈরাচারের পতন ঘটিয়েছেন।

তিনি বাংলাদেশের আপসহীন নেত্রী হিসেবে সর্বস্তরের মানুষের কাছে পরিচিত। পাশাপাশি, জুলাই আন্দোলনে তার সুযোগ্য সন্তান তারেক রহমানের যে সাহসী ভূমিকা ছিল, সেই কারণেই অনেক রাজনৈতিক দলের নেতারা তাকে এই আন্দোলনের মূলকারিগর হিসেবে অভিহিত করছেন।

উদযাপন কমিটির সভাপতি ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং স্মারক বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার তিন দাবি

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু, আহত এক

আন্তর্জাতিক ডেস্ক

নীলফামারী স্টাফ রিপোর্টার রায়হান আলী

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু, আহত এক

নীলফামারীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরো একজন।
বুধবার সকালে(১০জুন) সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের মহব্বত বাজিতপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মৃত. আব্দুর রউফের ছেলে মজিবর রহমান(৫৫) ও কচুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মৃত. মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫)।
আহত ব্যক্তি হলেন নিহত মজিবর রহমানের ছেলে মিঠু(৩৮)।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, সকাল নয়টার দিকে তিনজন মিলে স্থানীয় একটি পুকুরে মাছ ধরার জন্য সেচ যন্ত্রে বৈদ্যুতিক সংযোগ দিচ্ছিলেন। এ সময় সেচ পাম্পের ফ্রি ফেজ লাইন অরক্ষিত অবস্থায় পানিতে পড়লে তিনজনই বিদ্যুস্পৃষ্ট হন। এ সময় ঘটনাস্থলে মজিবর রহমানের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা বাকি দু’জনকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জালালকে মৃত বলে ঘোষণা করেন।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, আহত মিঠু নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসার জেরে সংঘর্ষ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসার জেরে সংঘর্ষ, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহাজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় মাদক সংক্রান্ত বিরোধের কারণে সংঘর্ষের ঘটনায় ইব্রাহিম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই সংঘর্ষে অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১০ জুন) দুপুরে দুর্লভপুর গ্রামে এই সিরিজের ঘটনায় ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক ব্যবসা ও মাদক কারবারিদের বিজিবির কাছে ধরিয়ে দেওয়ার কারণে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের কারণে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সব বিষয় মীমাংসার উদ্দেশ্যে স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক আয়োজন করা হয়। কিন্তু সালিশ চলাকালে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে। সংঘর্ষের সময়, দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ একে অপরের ওপর হামলা চালিয়ে।

এ সময় বল্লমের আঘাতে গুরুতর আহত হন দুর্লভপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শওকত আলীর ছেলে ইব্রাহিম (৩৫)। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন এবং আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহাজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম বলেছেন, প্রাথমিকভাবে তিনি নিশ্চিত হয়েছেন যে, এই সংঘর্ষের ঘটনা মাদক সংক্রান্ত বিরোধের জের ধরেই ঘটেছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনায় সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও সংশ্লিষ্টদের শনাক্তকরণের জন্য তদন্ত চলছে, এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বৃহস্পতিবার (১১ জুন) থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের লড়াই। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকরা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। মেটলাইফ স্টেডিয়ামে টুর্নামেন্টটি ফাইনালের মাধ্যমে ১৯ জুলাই শেষ হবে।

প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট শেষে কারা হাসবে চূড়ান্ত বিজয়ের হাসি? ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিবিসির স্পোর্টস টিভি ও রেডিওতে কাজ করা বিশেষজ্ঞরা একেকজন নিজেদের দৃষ্টিকোন থেকে চ্যাম্পিয়ন বেছে নিয়েছেন। তাদের প্রত্যেকের বাছাইয়ে ফ্রান্স, ইংল্যান্ড এবং স্পেনের নাম রয়েছে। ১৭ জন বিশেষজ্ঞের মধ্যে সর্বোচ্চ ৯ জন ফ্রান্সের নাম বলেছেন, ইংল্যান্ডের পক্ষে ৭ জন প্রবক্তা আছেন। স্পেনের পক্ষে বাজি ধরেছেন একজন। কেউই ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল বা জার্মানির মতো দলগুলোর নাম উল্লেখ করেননি।

তাহলে কি বিশেষজ্ঞদের এই তালিকা সাধারণ? এমন ভাবনা আসা স্বাভাবিক। কিন্তু আসলে বিষয়টি তেমন নয়, মতামত জানিয়েছেন ওয়েইন রুনি, অ্যালান শিয়েরার ও অলিভার জিরুদদের মতো সাবেক ফুটবলাররা।

ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা শিয়েরারের বাছাই ফ্রান্স। তার যুক্তি, ‘ফ্রান্স। তবে এর সঙ্গে একটি শর্ত আছে। দলের ভেতরে কোনো দ্বন্দ্ব বা কোন্দল না থাকলে। আক্রমণভাগে তাদের যে পরিমাণ সামর্থ্য ও খেলোয়াড়ের প্রাচুর্য আছে, তাতে প্রতি ম্যাচেই দুই বা তিনজন বড় তারকাকে বাইরে থাকতে হবে। তাই শেষ পর্যন্ত বিষয়টি নির্ভর করবে, তারা সেই পরিস্থিতিকে কতটা ইতিবাচক ও সঠিকভাবে সামলাতে পারে তার ওপর।’

রুনি মনে করেন, ১৯৬৬ সালের পর এই আসর দিয়ে ইংল্যান্ড দ্বিতীয়বার বিশ্বকাপ জিতবে। তিনি বলেন, ‘ইংল্যান্ড ও স্পেন ফাইনালে উঠবে, আর আশা করি শেষ পর্যন্ত ইংল্যান্ডই শিরোপা জিতবে।’

জিরুদের মন্তব্য, ‘আমার মতে সবচেয়ে শক্তিশালী দুটি দল হলো ফ্রান্স ও স্পেন। তবে তারা কি ফাইনালে মুখোমুখি হবে, নাকি তার আগেই একে অপরের বিপক্ষে খেলবে? সেটাই বড় প্রশ্ন। তবে আমি অবশ্যই আশা করি, ফ্রান্সই শেষ পর্যন্ত জিতবে।’

বাকি ১৪ জন বিশেষজ্ঞের মধ্যে স্কট ব্রাউন, গায়েল ক্লিসি, রাকেল কোরসি, ড্যানি মারফি, পল রবিনসন, টনি পিউলিস ও ক্রিস সুটন ফ্রান্সের কথাই বলেছেন। ইংল্যান্ডের পক্ষে কথা বলেছেন থমাস ফ্রাঙ্ক, জো হার্ট, স্টেফ হিউটন, মার্টিন কেওন, সু স্মিথ ও এলেন হোয়াইট। স্পেন নিয়ে আত্মবিশ্বাসী মিকাহ রিচার্ডসও আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপে ফ্রিতে কনডম বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


বিশ্বকাপে ফ্রিতে কনডম বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

দীর্ঘ অপেক্ষা শেষে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে পর্দা উঠছে ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপের। এর আসরকে সামনে রেখে যৌনবাহিত সংক্রমণ প্রতিরোধে বড় ধরনের স্বাস্থ্যসচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে মেক্সিকো ও কানাডা।

বিশ্বকাপ চলাকালে দর্শনার্থীদের মধ্যে ৬০ থেকে ৭০ লাখ কনডম বিতরণের প্রস্তুতি নিচ্ছে মেক্সিকো। একই সময়ে কানাডাও বিশ্বকাপ-থিমভিত্তিক বিশেষ কনডম বিনামূল্যে বিতরণ করছে।

৪৮ দলের এই বিশ্বকাপ উপলক্ষে লাখো বিদেশি দর্শনার্থীর আগমন প্রত্যাশা করছে মেক্সিকো। সেই প্রেক্ষাপটে সিফিলিস, গনোরিয়া ও এইচআইভি-সহ বিভিন্ন যৌনবাহিত সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় ব্যাপক প্রতিরোধমূলক কর্মসূচি চালু করা হচ্ছে। 

এর অংশ হিসেবে বিমানবন্দর, স্টেডিয়াম, বার, রেস্তোরাঁ এবং বিনোদনকেন্দ্রে কনডম ও স্বাস্থ্যবিষয়ক তথ্যপত্র বিতরণ করা হবে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপ উপলক্ষে আগত সমর্থকদের মধ্যে ৬০ থেকে ৭০ লাখ কনডম বিতরণ করা হবে।

এর আগে কাতার বিশ্বকাপে বিবাহবহির্ভূত সম্পর্ক আইনত নিষিদ্ধ হওয়ায় আয়োজকেরা যৌনস্বাস্থ্যবিষয়ক প্রচারণা প্রকাশ্যে পরিচালনা করেননি। তবে মেক্সিকোতে বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে। 

২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর তিনটি ভেন্যুতে মোট ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। দেশটির রাজধানী মেক্সিকো সিটি, জালিস্কো এবং মনতেরেতে ৩৯ দিনব্যাপী টুর্নামেন্ট চলাকালে স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোর মাধ্যমে ৪০ থেকে ৫০ লাখ কনডম বিতরণের পরিকল্পনা করা হয়েছে। এর পাশাপাশি ফেডারেল স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও প্রায় ২০ লাখ কনডম বিতরণ করবে।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বাধীন বিশ্বকাপ স্বাস্থ্য পরিচালনা কমান্ডের সদস্য রোকসানা ত্রেহো বলেন, এই উদ্যোগ শুধু কনডম বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়। এর মূল লক্ষ্য হলো নিরাপদ যৌন আচরণ, ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং প্রয়োজনীয় চিকিৎসা সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়া।

তিনি মেক্সিকান সংবাদপত্র এল সল দে মেক্সিকো-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা বিমানবন্দর এবং দর্শনার্থীদের প্রবেশস্থলগুলোতে বিশেষ বুথ স্থাপন করছি, যেখানে মানুষ কনডমের পাশাপাশি প্রতিরোধমূলক তথ্যসম্বলিত লিফলেটও পাবে। কারণ তথ্য ছাড়া কনডম দেওয়া মানে পকেটে শুধু একটি মিষ্টি তুলে দেওয়ার মতো।

রোকসানা ত্রেহো, যিনি ‘হাসপাতালস উইদাউট ইনফেকশনস’ উদ্যোগের মুখপাত্রও, জানান যে শুধু বিমানবন্দর নয়, সমর্থকেরা সাধারণত যেখানে উদ্‌যাপন করতে যান- সেসব নাইটক্লাব, বার ও রেস্তোরাঁতেও কনডম ও তথ্যপত্র বিতরণ করা হবে।

এছাড়া ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মেক্সিকো সিটির জোকালো চত্বরে অনুষ্ঠিতব্য ফিফা ফ্যান ফেস্টিভ্যাল ২০২৬-এও বিনামূল্যে কনডম বিতরণ করা হবে।

তিনি বলেন, যৌনমিলনের সময় কনডম ছিঁড়ে গেলে মানুষ এসব কেন্দ্রে গিয়ে পোস্ট-এক্সপোজার প্রোফাইল্যাক্সিস (পিইপি) চিকিৎসা নিতে পারবে। সময়মতো এই চিকিৎসা নিলে এইচআইভি সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব।

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও মেক্সিকো সরকার এখনো আনুষ্ঠানিকভাবে মোট কত কনডম বিতরণ করবে তা ঘোষণা করেনি। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত বিতরণকেন্দ্রের পাশাপাশি দেশের সব সরকারি স্বাস্থ্যকেন্দ্রেও কনডম বিনামূল্যে পাওয়া যাবে। এসব কেন্দ্র থেকে বছরে ১ থেকে ১ কোটি ১০ লাখ কনডম বিতরণ করা হয়।

এদিকে কানাডাও নিরাপদ যৌন আচরণে উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে। টরন্টো পাবলিক হেলথ তাদের ‘কনডমটু’ কর্মসূচির আওতায় বিশ্বকাপ-থিমের বিশেষ কনডম এবং অন্যান্য নিরাপদ যৌনস্বাস্থ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করছে।

এসব সামগ্রী টিপিএইচ পরিচালিত চারটি যৌনস্বাস্থ্য ক্লিনিকে পাওয়া যাচ্ছে। কর্মসূচির উদ্দেশ্য হলো নিরাপদ যৌন আচরণে উৎসাহ দেওয়া, সামাজিক সংকোচ কমানো ও মানুষকে যৌনস্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন করা।

টরন্টো পাবলিক হেলথ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্রতিবার যৌনমিলনের সময় কনডম ব্যবহার করলে যৌনবাহিত ও রক্তবাহিত সংক্রমণ, এইচআইভি ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি কমে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%