ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

নোবিপ্রবি উপাচার্যের সৌরবিদ্যুতের আওতায় ক্যাম্পাস আনার পরিকল্পনা


নোবিপ্রবি উপাচার্যের সৌরবিদ্যুতের আওতায় ক্যাম্পাস আনার পরিকল্পনা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জানিয়েছেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এবং বিদ্যুৎ খরচ কমানোর উদ্দেশ্যে নোবিপ্রবিকে সৌরবিদ্যুতের আওতায় আনার একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের ১০০ একর আয়তনে প্রতি মাসে বিদ্যুৎ বিল বাবদ বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে। সৌরবিদ্যুৎ এই ব্যয় কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের গ্র্যান্ড বলরুমে বণিক বার্তা আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস’ শীর্ষক ‘গ্রিন ডায়ালগে’ অংশগ্রহণের সময় তিনি এসব কথা বলেন। উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে একটি এআই ল্যাব স্থাপন করা হয়েছে। সেখানে ১৮ লাখ টাকা ব্যয়ে ৯০০ বর্গফুটের একটি সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে বছরে প্রায় ২৩ হাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে। দৈনিক গড়ে বিদ্যুৎ উৎপাদন হবে প্রায় ৬৩ ইউনিট। সৌরবিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিট খরচ হবে প্রায় সাড়ে তিন টাকা, যেখানে প্রচলিত ব্যবস্থায় প্রতি ইউনিট বিদ্যুতের জন্য খরচ হচ্ছে প্রায় ১০ টাকা।

উপাচার্য আরও বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারের উদ্যোগ প্রশংসনীয়। যদি ভবিষ্যতে পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনা সম্ভব হয়, তবে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ ব্যয় অনেকাংশে কমানো সম্ভব হবে। একই সঙ্গে পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে টেকসই ক্যাম্পাস গড়ে তোলার পথও সুগম হবে। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং টেকসই অর্থনীতির রূপরেখায় নতুন নতুন গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস ২০ থেকে ২৫ অক্টোবর ৬ দিন বন্ধ থাকবে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আবদুল আউয়াল মিন্টু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ। অনুষ্ঠানে দেশের জলবায়ু, পরিবেশবান্ধব জ্বালানি ও অর্থনীতির বিভিন্ন খাতের নীতিনির্ধারক, বিশেষজ্ঞ, কূটনীতিক, উদ্যোক্তা এবং দেশী-বিদেশী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সমস্ত ফ্লাইট আগামী রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই তথ্য এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, স্থগিত করা ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন সময়সূচি সম্পর্কে যাত্রীদের পাশাপাশি গণমাধ্যমকে জানানো হবে।

তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে আসা-যাওয়া করতে পারবেন। যাত্রীদের বাড়তি চাপ সামলানোর জন্য মদিনা রুটে বোয়িং ৭৮৭ এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ চালু করা হয়েছে, যা প্রতি ফ্লাইটে অতিরিক্ত ১৪৮টি আসন যুক্ত করেছে। এ ছাড়া, জেদ্দা রুটে নতুন করে আরও ৩টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এই পরিস্থিতিতে টিকিট এবং ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


মধুপুরে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন, শুরু খানা তথ্য সংগ্রহ

টাঙ্গাইলের মধুপুরে সরকারি সামাজিক সেবা ও সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় খানা তথ্য সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি শুরু হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, প্রান্তিক ও নির্দিষ্ট জনগোষ্ঠীর সঠিক তথ্য সংরক্ষণের মাধ্যমে সরকারি সুযোগ-সুবিধা ও সমাজসেবামূলক সেবা প্রকৃত প্রাপ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের খানা তথ্য সংগ্রহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীদের তথ্য সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ইউনিয়ন সমাজকর্মী মো. আশিক রায়হান ও সুজাত আলী, মহিষমারা ইউনিয়নের প্রশাসক মহিউদ্দিন, ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার মো. কামরুল হোসেন, মহিষমারা ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল হোসেন, মহিষমারা ইউনিয়ন যুবদলের মুকুল সরকার এবং মহিষমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম পিন্টু।
এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে ‘বেবি বাইক সপ বিডি’ ও ‘মিশরীয় মুরগি সেল বাজার’সহ আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


নড়াইলে ‘বেবি বাইক সপ বিডি’ ও ‘মিশরীয় মুরগি সেল বাজার’সহ আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার ২

নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার ২, টাকা উদ্ধার


নড়াইলে ‘বেবি বাইক সপ বিডি’ ও ‘মিশরীয় মুরগি সেল বাজার’সহ বিভিন্ন নামে ফেসবুকে আইডি খুলে অনলাইনে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আলাউদ্দীন।

গ্রেফতারকৃতরা হলেন-নড়াইলের কালিয়া উপজেলার পাটেশ্বরী দক্ষিণপাড়ার ওবাইদুল্লাহর ছেলে মোর্তজা (২৭) এবং একই উপজেলার নারায়নপুর গ্রামের কামাল মোল্যার ছেলে বিকাশ এজেন্ট লিমন মোল্যা (২৭)। গত বুধবার রাত আড়াইটার দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় জেলা ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। এদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনসহ প্রতারণালব্ধ ৮২ হাজার ৮১০ টাকা জব্দ করা হয়।  

ডিবি পুলিশের ওসি মো: আলাউদ্দীন আরও জানান, ‘বেবি বাইক সপ বিডি, বেবি বাইক, কলম প্যাকেজিং চাকরির ডাক ২.০, মিশরীয় মুরগি সেল বাজার ২.০ এবং কম্বল.বিডি নামে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে এরা দীর্ঘ দুই বছর ধরে অনলাইনে প্রতারণা করে আসছে বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন তারা।

ফেসবুকে পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে পণ্য দেওয়ার কথা বলে ক্রেতার কাছ হতে টাকা হাতিয়ে নিত প্রতারকচক্রটি। ভুক্তভোগী এক ব্যক্তি নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের কাছে প্রতারণার বিষয়টি অবগত করার পর চক্রটিকে গ্রেফতারে মাঠে নামে জেলা ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের চৌকস টিম। তাদেরকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে। #
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে শংকর মঠ পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে বিএমপি কমিশনার, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


বরিশালে শংকর মঠ পূজামণ্ডপের নিরাপত্তা পরিদর্শনে বিএমপি কমিশনার, পুলিশকে সতর্ক থাকার নির্দেশ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বরিশাল মহানগরীর শংকর মঠ পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্তব্যরত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) বরিশাল মহানগরীর শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএমপি কমিশনার সেখানকার সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে পূজামণ্ডপে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা এবং পূজামণ্ডপের নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার ওপর জোর দেওয়া হয়।

দুর্গাপূজার সময় পূজামণ্ডপে পূজারি, দর্শনার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমাগম ঘটে। এ সময় সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এ প্রেক্ষাপটে শংকর মঠ পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন বিএমপি কমিশনার।

পরিদর্শনের সময় তিনি পূজামণ্ডপের পাশাপাশি আশপাশের এলাকার নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করেন। পূজামণ্ডপ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি।

সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পূজামণ্ডপ ও আশপাশের এলাকার সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানানো হয়।

বিএমপি কমিশনারের এ পরিদর্শনের মূল লক্ষ্য ছিল শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া।

এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার খলিলুর রহমান, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি গুরুত্ব পায়।

শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।

বরিশাল মহানগরীর শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শনের মাধ্যমে বিএমপি কমিশনার নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সতর্ক ও পেশাদার থাকার নির্দেশনা দেন। পাশাপাশি পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%