১১:১৫ পি.এম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং পরিবারের পুষ্টি ও আয় বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৮১৫টি আমগাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঘাটিয়ালটারী গ্রামে ফলজ গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এই কর্মসূচিটি উদয়াঙ্কুর সেবা সংস্থা ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত গার্লস সাপোর্টার প্রজেক্টের আওতায় আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। এ সময় উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রজেক্ট অফিসার মো. নুরুন্নবী এবং স্পন্সরশিপ সহকারী শিমু আক্তারসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কালিয়াকৈরে মহাসড়ক জুড়ে অবৈধ দোকান ও অটো স্ট্যান্ড, শিক্ষার্থী ও গার্মেন্টস শ্রমিকরা জিম্মি
আয়োজকরা জানায়, উপজেলার বড়ভিটা, শিমুলবাড়ী ও ফুলবাড়ী ইউনিয়নের অধিকারভোগীদের মধ্যে এসব আমগাছের চারা বিতরণ করা হচ্ছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা করা, বাড়ির আঙিনা ও আশপাশে ফলজ গাছের সংখ্যা বৃদ্ধি করা, পরিবারের পুষ্টি নিশ্চিত করা এবং ভবিষ্যতে পারিবারিক আয় বৃদ্ধির সুযোগ তৈরি করা।
চারা পেয়ে অধিকারভোগীরা দাতা সংস্থা ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, বাড়ির আঙিনা ও আশপাশে এসব চারা রোপণ করে নিয়মিত পরিচর্যার মাধ্যমে গাছগুলো বড় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আয়োজকরা বলেন, শুধুমাত্র চারা বিতরণ করলেই পরিবেশবান্ধব উদ্যোগের সুফল পাওয়া সম্ভব নয়। গাছগুলোকে যথাযথভাবে রোপণ, পরিচর্যা ও সংরক্ষণ করে বড় করে তুলতে হবে। একইসঙ্গে সবুজ ও টেকসই পরিবেশ গড়ে তুলতে সমাজের সকল সদস্যকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
আরও পড়ুন: নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব র নিন্দা ও উদ্বেগ প্রকাশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন