ঢাকা সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ইং ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
জাতীয় বিশ্ববিদ্যালয়

বার্ষিক ক্যালেন্ডারে খালেদা জিয়াকে ‘হাসিনার মা’ উল্লেখে তোলপাড়


বার্ষিক ক্যালেন্ডারে খালেদা জিয়াকে ‘হাসিনার মা’ উল্লেখে তোলপাড়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৭ সালের ডেস্ক ক্যালেন্ডারে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে ‘শেখ মুজিবের সহধর্মিণী ও শেখ হাসিনার মা’ হিসেবে উল্লেখ করার ঘটনায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। ক্যালেন্ডারের একটি ছবিতে থাকা ব্যানারে এ ধরনের লেখা নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ ও সমালোচনা শুরু হয়েছে। এই ঘটনার পর জনসংযোগ দপ্তরের এক কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, একজনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে এবং তিন কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যালেন্ডার প্রত্যাহার ও ঘটনার তদন্তের উদ্যোগও গ্রহণ করেছে।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উপাচার্য অধ্যাপক ড. এসএম আমানুল্লাহর সভাপতিত্বে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষসহ অতিথিদের উপহার ব্যাগে ক্যালেন্ডারটি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত হওয়ার পর একাধিকবার বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে, যা সংশ্লিষ্টদের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে।

ক্যালেন্ডারের জানুয়ারি মাসের পাতায় একটি ছবিতে দেখা যায়, উপাচার্যের নেতৃত্বে কয়েকজন মোনাজাত করছেন। সামনে পুষ্পস্তবক এবং পেছনে খালেদা জিয়ার ছবি সংবলিত একটি ব্যানার রয়েছে। ব্যানারের প্রথম লাইনে লেখা রয়েছে—‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালি জাতির জননী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা’। এরপর বড় অক্ষরে লেখা ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার’ এবং পরের লাইনে রয়েছে ‘কবর জিয়ারত, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ’ বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: আ.লীগের লকডাউন ঘিরে নাশকতার প্রস্তুতি, যুবলীগের সাধারণ সম্পাদক আটক

অনুষ্ঠানের পর ক্যালেন্ডারের এই অসংগতি নজরে আসলে বিষয়টি তাৎক্ষণিকভাবে উপাচার্যকে জানানো হয়। পরে তিনি সারা দেশে বিতরণ করা ক্যালেন্ডার ফিরিয়ে আনার নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ক্যালেন্ডার প্রকাশের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়ার নিয়োগও প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনিম সিরাজ এবং উপপরিচালক আতিকুর রহমান হেলাল ও মো. কামরুল হাসানকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে রেজিস্ট্রার দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২৭ সালের ক্যালেন্ডারের উৎপাদন ও মুদ্রণ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে বিতরণ করা ক্যালেন্ডার প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু হয়েছে। কীভাবে এবং কার অবহেলায় এ ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উপাচার্য অধ্যাপক ড. এসএম আমানুল্লাহ জানিয়েছেন, ক্যালেন্ডারের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি পরিবর্তন করতে গিয়ে জনসংযোগ দপ্তরের ফটোগ্রাফার রাশেদ এ কাজ করে থাকতে পারেন।

আরও পড়ুন: দুদকের আবেদনে সিকদার পরিবারের আটটি এয়ারক্রাফট জব্দের নির্দেশ

এদিকে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের একাংশের অভিযোগ, প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তরে রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিদের প্রভাব রয়েছে। ক্যালেন্ডার প্রকাশের পেছনেও তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এ বিষয়ে তদন্তের আগে কোনো পক্ষের দায় নিশ্চিত হওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের আবেদনে সিকদার পরিবারের আটটি এয়ারক্রাফট জব্দের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৮ এম


দুদকের আবেদনে সিকদার পরিবারের আটটি এয়ারক্রাফট জব্দের নির্দেশ

আদালত সিকদার গ্রুপের সংশ্লিষ্ট কোম্পানি আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেডের আটটি এয়ারক্রাফট জব্দের নির্দেশ দিয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে, সিকদার পরিবারের সদস্যরা লুটের অর্থের মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এর মধ্যে রন হক সিকদার ও রিক হক সিকদারের মালিকানাধীন আর অ্যান্ড আর এভিয়েশন লিমিটেড নামের একটি ‘এয়ারক্রাফট ও হেলিকপ্টার সংক্রান্ত’ ব্যবসা রয়েছে। আবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি ‘এয়ারক্রাফট অপারেটর’ হিসেবে নিবন্ধিত এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের চার্টার ফ্লাইটসহ উড়োজাহাজ পরিচালনা কার্যক্রম পরিচালনা করে।

এটি উল্লেখযোগ্য যে, কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকারের সময়ে সিকদার গ্রুপ একটি প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী হিসেবে পরিচিতি লাভ করে। ২০২৪ সালের এপ্রিলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অর্থপাচারের অভিযোগে রন হক সিকদার ও তার ভাই রিক হক সিকদারসহ সাতজনের বিরুদ্ধে দুদক দুটি মামলা দায়ের করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগের লকডাউন ঘিরে নাশকতার প্রস্তুতি, যুবলীগের সাধারণ সম্পাদক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৯ এম


আ.লীগের লকডাউন ঘিরে নাশকতার প্রস্তুতি, যুবলীগের সাধারণ সম্পাদক আটক

ময়মনসিংহের গৌরীপুরে পুলিশের একটি অভিযানে সাইদুল ইসলাম নামের যুবলীগের এক সাধারণ সম্পাদককে আটক করেছে গৌরীপুর থানার পুলিশ। রোববার বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের সুতিরপাড় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক সাইদুল ইসলাম মৃত আব্দুস সাত্তারের পুত্র। তিনি ভাংনামারী ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং গৌরীপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোফাজ্জল এর অনুসারী বলে জানা যায়। তাকে আটক করার পর তার বাড়ির পেছনে অবস্থিত জঙ্গলে বাঁশের তৈরি বেশ কিছু লাঠি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে সুতিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে গৌরীপুর থানা পুলিশ। এ সময় সাইদুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। অভিযানের সময় আটক ব্যক্তির বাড়ির পেছনের জঙ্গল থেকে লাঠিগুলো উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের দাবি, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এই লাঠিগুলো জড়ো করা হয়েছিল।

আটকের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজ জানান, রোববার বিকেলে অভিযান চালিয়ে সাইদুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। এ সময় তার বাড়ির পেছনের জঙ্গল থেকে লাঠিগুলো উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও জামাতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩০শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২০ এম


চট্টগ্রামের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও জামাতা গ্রেফতার

চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিন এবং জামাতা ডা. মো. সেলিম আকতার চৌধুরীকে খুলশী থানা পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের আটক করা হয় রোববার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর খুলশী আবাসিক এলাকার একটি বাসা থেকে।

ডা. সেলিম আকতার চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং সিনিয়রস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট। গ্রেফতারকৃতরা সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা ও ভগ্নিপতি।

অভিযানটি পরিচালনা করেন খুলশী থানার এসআই গোলাম মোহাম্মদ নাসিম। তিনি যুগান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিআইপি আবাসিক এলাকার একটি ভবন থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

এর আগে রোববার রাত সাড়ে ৮টা থেকে পুলিশ ওই ভবনটি ঘিরে রাখে। ওই ভবনে তাদের অবস্থানের বিষয়ে নিশ্চিত হয়ে পুলিশ অভিযান শুরু করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২৩ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%