১১:৩৪ পি.এম
ধর্মের নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও মানবিকতাবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরের সময়ে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
আরও পড়ুন: দুর্গাপূজা সামনে রেখে পাইকগাছায় পুলিশের অভিযান, ৯ জন আটক
জেলা প্রশাসক সভায় বলেন, পৃথিবীর সব ধর্মই পারস্পরিকভাবে মানবকল্যাণের সঙ্গে আন্তঃসম্পর্কিত। কোন ধর্মই মানুষকে মিথ্যা বলা, চুরি করা, অত্যাচার-নির্যাতন চালানো কিংবা অন্যের ক্ষতি করতে শেখায় না।
তিনি আরও বলেন, নৈতিকতা, মানবিকতা, কাউকে আঘাত না করা, প্রতিবেশীর প্রতি সদাচরণ, বন্ধুর সঙ্গে ভালো আচরণ, গুরুজনকে সম্মান করা এবং শিশুদের প্রতি স্নেহ এসব মূল্যবোধ সব ধর্মেই সমানভাবে গুরুত্ব পেয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসানের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়, সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর কালেক্টরেট মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসাইন, ইসলামিক ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার শিক্ষক আবু বক্কর সিদ্দিক, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নগেন্দ্র নারায়ণ চক্রবর্তী, চাঁদপুর বাইতুল আমিন জামে মসজিদের খতিব সাইফুল আলম খন্দকার, রামকৃষ্ণ আশ্রমের সহযোগী অধ্যাপক স্বামী সুবলাল নন্দ এবং শিক্ষার্থীদের পক্ষে জিলানী চিশতী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাবাসসুম নাবা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
আরও পড়ুন: গুজব ও বিশৃঙ্খলা রোধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান আনসার-ভিডিপির মহাপরিচালকের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন