ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন


ভৈরবের শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি জামাল উদ্দিন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, গঠিত এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জামাল উদ্দিন।

নবগঠিত কমিটির ১২ সদস্য বিশিষ্ট অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আবু তাহের খন্দকার, বিদ্যোৎসাহী পুরুষ সদস্য মো. মোহশীন খন্দকার, অভিভাবক পুরুষ সদস্য মো. খোকন মিয়া, বিদ্যোৎসাহী মহিলা সদস্য তাসলিমা বেগম, অভিভাবক মহিলা সদস্য সুমি বেগম ও মোছা. নাজমা বেগম, স্থানদাতা সদস্য মো. বোরহান উল্লাহ, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সদস্য মো. ফেরদৌস, ওয়ার্ড সদস্য প্রতিনিধি ওসমান গনি, শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ ফয়সুল আলম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম খাতুন।

আরও পড়ুন: স্বামীর হয়রানি থেকে মুক্তি ও নিরাপত্তার দাবিতে স্ত্রী ফারহানা ইসলাম শারমিনের সংবাদ সম্মেলন

জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মূল প্রজ্ঞাপন ও প্রচলিত বিধিমালা অনুসরণ করে বিদ্যালয়টির নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি জামাল উদ্দিন বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে একটি সুন্দর শিক্ষা পরিবেশ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৭ বছর বয়সে মা হলেন অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৩ পি.এম


৪৭ বছর বয়সে মা হলেন অভিনেত্রী

 

দক্ষিণ কোরিয়ার নির্মাতা কিম তে-ইয়ংয়ের সঙ্গে সংসার করছেন তাং ওয়েই। এটি তাঁদের দ্বিতীয় সন্তানের খবর। এর আগে ২০১৬ সালে এই দম্পতির ঘরে জন্ম নেয় কন্যাসন্তান সামার।

সন্তানের জন্মের সুখবরটি বুধবার চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট মোমেন্টসে নিজেই শেয়ার করেন তাং ওয়েই।

প্রকাশিত ছবিতে, পরিবারের চার সদস্যকে হাত ধরে থাকতে দেখা যায়। ছবির সঙ্গে নবজাতককে স্বাগত জানিয়ে কিম তে-ইয়ংয়ের আঁকা একটি ঘোড়াশাবকের ছবিও যুক্ত ছিল।

প্রথম সন্তান সামারের অনুভূতি তুলে ধরে তাং ওয়েই লেখেন, ‘এখন আমাদের চার সদস্যের পরিবারের যাত্রা শুরু হলো।’

এর আগে কয়েক মাস ধরেই তাং ওয়েইয়ের গর্ভধারণ নিয়ে আলোচনা চলছিল। চলতি বছরের এপ্রিলে সাংহাইয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের অনুষ্ঠানে তাঁকে বেবি বাম্পসহ দেখা যাওয়ার পর থেকেই গুঞ্জনের সূত্রপাত শুরু হয়।

পরে স্বামী কিম তে-ইয়ং ও মেয়ে সামারের সঙ্গে একটি ছবি প্রকাশ করে গর্ভধারণের খবর নিশ্চিত করেন অভিনেত্রী।

সেই ছবিতে তাঁদের হাতে ছিল একটি ঘোড়ার খেলনা।

সেই সময় তাং ওয়েই লিখেছিলেন, ‘আমরা খুবই খুশি। আমাদের পরিবারে নতুন একজন সদস্য যোগ দিচ্ছে। সবাই শিশুটির সঙ্গে দেখা করার অপেক্ষায় আছে।’

গত মাসে হংকং সফরেও একসাথে দেখা যায় তাং ওয়েই ও কিম তে-ইয়ংকে। এরপর থেকেই ধারণা করা হচ্ছিল, খুব শিগগিরই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন এই অভিনেত্রী।

১৯৭৯ সালে জন্ম নেওয়া তাং ওয়েই ২০০৪ সালে অভিনয়জগতে পা রাখেন।

২০১০ সালে ‘লেট অটাম’ সিনেমার শুটিংয়ের সময় পরিচালক কিম তে-ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় ঘটে।

সেই পরিচয় থেকে প্রেম, পরে ২০১৪ সালে বিয়ে হয়। দুই বছর পর তাঁদের প্রথম সন্তান সামারের জন্ম হয়। এবার দ্বিতীয় সন্তানের আগমনে পূর্ণতা পেল তাঁদের চার সদস্যের পরিবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
দাবি সিজেপির

'পুরো দিল্লি বন্ধ করতেও রাজি, তবু শিক্ষামন্ত্রীকে সরাচ্ছেন না মোদি'

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


'ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলমান ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা দিয়েছেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য হলো, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া অবধি আন্দোলন চলতে থাকবে।

আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটসহ একাধিক জাতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, কারিগরি ত্রুটি ও পরীক্ষা বাতিলের ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ বাড়ছে। পরে অনলাইনে গড়ে ওঠা কাকরোচ জনতা পার্টি সিজেপি নামে একটি প্ল্যাটফর্ম আন্দোলন পরিচালনা করছে। দিল্লির যন্তর মন্তর এবং পার্লামেন্ট স্ট্রিট এলাকায় হাজারো শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করছেন। এই আন্দোলন এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে।

গত সোমবারের পার্লামেন্ট অভিমুখে মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করেছে। এ ঘটনার বিরুদ্ধে হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সমালোচনা করেছে।

আন্দোলনকারীদের উল্লেখযোগ্য তিনটি দাবি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান।

এদিকে, আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে পরিবেশকর্মী এবং উদ্ভাবক সোনাম ওয়াংচুক ২৬ দিন ধরে অনশন ও বৃহস্পতিবার রাতে অনশন ভাঙেন। তিনি স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংয়ের উপস্থিতিতে পানি পান করে অনশন শেষ করেন।

প্রতিবেদনে সরকার জানিয়েছে যে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হবে না। এক্ষেত্রে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের বিষয়টিও ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে।

ওয়াংচুকের অনশন ভাঙার পর সরকারের দুই জ্যেষ্ঠ মন্ত্রী এবং সিজেপির দুই ছাত্রনেতার মধ্যে বৈঠক হয়েছে। এতে আলোচনার মাধ্যমে সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি বার্তায় নরেন্দ্র মোদী বলেন, তরুণদের ভবিষ্যৎ ও কল্যাণের চেয়ে অন্য কিছু গুরুত্বপূর্ণ নয়। তিনি আবারও জানান, প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের দ্রুত বিচারের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হবে।

তবে মোদীর এই ঘোষণাকে যথেষ্ট বলে মন্তব্য করেন সিজেপি। সংগঠনটির মুখপাত্র আশুতোষ রাঙ্কার বক্তব্য, এটি মূল সমস্যা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা। সিজেপির সভাপতি অভিজিৎ দিপক জানিয়েছেন, সরকার পুরো দিল্লি বন্ধ করতে রাজি, কিন্তু শিক্ষামন্ত্রীকে অপসারণে রাজি নয়।

ছাত্রনেতাদের দাবি, সরকার সিদ্ধান্ত গ্রহণের জন্য শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। অপরদিকে সরকার জানিয়েছে, তারা কোন ধরনের অহমিকা দেখাতে চাইছে না, বরং আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে চায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোহিত সাগর থেকে দুটি জাহাজ সরিয়ে নিচ্ছে জার্মান সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


লোহিত সাগর থেকে দুটি জাহাজ সরিয়ে নিচ্ছে জার্মান সেনাবাহিনী

জার্মান নৌবাহিনী তাদের দুটি জাহাজ পূর্ব ভূমধ্যসাগরে সরিয়ে নেবে লোহিত সাগর অঞ্চল থেকে। এ তথ্য বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র এএফপিকে জানিয়েছেন, মাইন অপসারণকারী জাহাজ ‘ফুলদা’ এবং রসদবাহী জাহাজ ‘মোজেল’ বর্তমানে জিবুতিতে অবস্থান করছে।

বার্লিন থেকে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষ হওয়ার পর হরমুজ প্রণালীতে সম্ভাব্য একটি অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে গত মাসে জাহাজ দুটি সেখানে পাঠানো হয়েছিল।

তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি’ এবং হরমুজ প্রণালীতে ‘নিকট ভবিষ্যতে অভিযান শুরুর কোনো সম্ভাবনা না থাকায়’ তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রণালয়ের মতে, অনির্দিষ্ট সময় ধরে জাহাজ দুটি ওই অঞ্চলে মোতায়েন রাখা হলে তাদের কারিগরি ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হবে।

সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত আরও বেড়েছে। সম্প্রতি, বৃহস্পতিবার ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে সৌদি আরবের জাহাজে হামলা চালিয়েছে।

জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, জাহাজ দুটি মোতায়েনের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হবে। অভিযানের আসন্ন শুরুর বিষয়ে নির্ভরযোগ্য ইঙ্গিত পাওয়া গেলে সেগুলো আবারও মধ্যপ্রাচ্যে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে: প্রতিমন্ত্রী শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে: প্রতিমন্ত্রী শাহে আলম

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে, এ মন্তব্য করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা চত্বরে মীর মুগ্ধ স্কয়ার সংস্কার কাজের উদ্বোধনের সময় তিনি এই কথা বলেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট সকলের কাছে আহ্বান জানান, স্কয়ারের সৌন্দর্য ও মর্যাদা রক্ষা করতে সদা সচেতন থাকুন।

প্রতিমন্ত্রী আফতাবুল বলেন, "মীর মুগ্ধ স্কয়ারের পূর্বের নাম ছিল তারেক রহমান স্কয়ার। এটি শুধু একটি নাম নয়, এটি জুলাইয়ের আত্মত্যাগ, সাহস ও গণাকাঙ্ক্ষার একটি প্রতীক। প্রধানমন্ত্রী স্কয়ারটি নিজের নামে করেননি। মীর মুগ্ধ স্কয়ার নামটি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কারণ জুলাই সনদ বাস্তবায়নের মধ্যদিয়ে শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে উঠবে। বিএনপি সরকার আন্তরিকতার সঙ্গে সেই লক্ষ্যে কাজ করছে। জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন হবে।"

তিনি আরও জানান, "জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কেবল ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, অধিকার এবং মানুষের মুক্তির সংগ্রামের প্রতীক। প্রতিদিন মানুষ যখন মীর মুগ্ধ স্কয়ারের পাশ দিয়ে যাবে, তখন তারা জুলাইয়ের শহিদ ও আহত যোদ্ধাদের ত্যাগকে স্মরণ করবে। যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। জুলাইয়ের প্রতিটি শহিদ ও আহত যোদ্ধা আমাদের হৃদয়ের গভীরে চিরকাল বেঁচে থাকবে। তাদের আত্মত্যাগের ঋণ কোনদিন শোধ করা সম্ভব নয়।"

প্রতিমন্ত্রী আরো বলেন, "যেমন আমরা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, তেমনি জুলাই গণঅভ্যুত্থানের শহিদদেরও সমান মর্যাদায় স্মরণ করব। নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে হবে, যেন তারা স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার মূল্য বুঝতে পারে।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. আবদুল ওহাব, থানার ওসি শাহীনুজ্জামান শাহীন, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপি ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই আন্দোলনের যোদ্ধা, শহিদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%