ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

মাগুরায় কিশোরী ধর্ষণ-হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড


মাগুরায় কিশোরী ধর্ষণ-হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

মাগুরায় ১৫ বছরের রাজিয়া খাতুন নামে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় হাসান শেখ (২৮) নামের এক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসান শেখ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের বাসিন্দা। তিনি ২০২২ সালের ১৭ মার্চ শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের কুমার নদের তীরে একটি পেঁপে বাগানের পাশে বাঁশ ঝাড়ের নিচ থেকে রাজিয়া খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবা মিকিজ শেখ ২০২২ সালের ১৯ মার্চ বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসক

শিশুটির মা ছবিরন নেছা বলেন, রাজিয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার দিন স্কুল থেকে ফিরে বিকেলে বাড়ির পাশে একটি জমিতে রসুন দেখতে বের হয়ে আর খুঁজে পাওয়া যায়নি। পরে একটি পেঁপে বাগানের পাশে বাঁশ ঝাড়ের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘ চার বছর পর এই মামলার রায় হলো।

মামলার রায়ে সন্তুষ্ট হয়ে শিশুটির মা এই মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকরের দাবি জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন জানান, দীর্ঘ তদন্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে হাসান শেখ দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। তিনি বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট এবং রায়টি দ্রুত কার্যকর হবে বলে আশা করি।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মনির হোসেন বাবলু জানান, এই রায়ে তারা সন্তুষ্ট নন। রায়ের কাগজপত্র পাওয়ার পরে উচ্চ আদালতে আপিল করা হবে।

আরও পড়ুন: অপ্রতিম হত্যা মামলার চার্জশিট শিগগিরই দাখিল হবে: কুমিল্লা পুলিশ সুপার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে পুশ ইন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত বা অন্য দেশের সীমান্তের মাধ্যমে অবৈধভাবে কোনো প্রকার অনুপ্রবেশ বা পুশ ইন করতে দেওয়া হবে না, এমন একটি সিদ্ধান্ত নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন যে, প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়ার বাইরে কাউকেই দেশের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না।

সোমবার (২০ জুলাই) পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন করার পর সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি যোগ করেন, ‘আমরা অবৈধভাবে একজনকেও দেশে পুশ ইন হতে দিইনি। আমাদের পক্ষ থেকে বর্ডার গার্ড ও জনগণের সহায়তায় আমরা এখনো পর্যন্ত সফলভাবে তা ঠেকাতে সক্ষম হয়েছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, কিছু কিছু অবৈধ অনুপ্রবেশ ঘটেছিল, তবে তার সংখ্যা খুব বেশি নয় এবং এসব অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকারের আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা কাউকে পুশ ইন করতে দিইনি।’

তিনি বলেন, ‘আমরা এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যাইনি। তবে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের একটি প্রস্তাব রয়েছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সীমান্তের তুলনায় মিয়ানমার সীমান্তের পরিস্থিতি একেবারে ভিন্ন। মিয়ানমার সরকারের বা সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মির যুদ্ধাবস্থা এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর কার্যকলাপের কারণে বাংলাদেশ কঠিন পরিস্থিতিতে পড়েছে। এসব সংঘাতের প্রভাব বাংলাদেশেও পড়ছে।

তিনি উল্লেখ করেন, ‘এই অস্থিতিশীল অবস্থার কারণে মাদক চোরাচালান বাড়ছে এবং অনেক সময় ওপার থেকে আসা গোলাগুলির ফলে আমাদের নাগরিকেরা মারা যাচ্ছেন।’

সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণের সাথে সম্পর্কিত উদ্বেগ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাইন দুর্ঘটনা রোধে সরকার বিজিবিকে ইতিমধ্যে মাইন শনাক্তকরণের যন্ত্রপাতি সরবরাহ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিজিবির সদস্যরা এসব যন্ত্রপাতি ব্যবহার করে কাজ করে চলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিজিবির লোকবল বৃদ্ধি এবং যানবাহন, সরঞ্জাম ও অস্ত্র সংগ্রহের মাধ্যমে বাহিনীকে আরও শক্তিশালী করতে সরকার কিছু প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এসব পদক্ষেপের উদ্দেশ্য হলো সীমান্তে নজরদারি বৃদ্ধি করা, গোয়েন্দা তথ্য সংগ্রহ করা এবং তথ্যের ভিত্তিতে বাহিনীর অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি করা।

মাদক চোরাচালান রোধে বিজিবির বড় ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) প্রাথমিকভাবে বিজিবির ডগ স্কোয়াডের সহায়তা নেবে। আইনে ডিএনসির নিজস্ব ডগ স্কোয়াড তৈরির সুযোগ থাকলেও, সেটি তৈরি করতে সময় লাগবে বলে আপাতত বিজিবির সহায়তা নেওয়া হবে।

সাম্প্রতিক বন্যায় বিজিবির ভূমিকার প্রশংসা করেন তিনি। বলেন, বিজিবির সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন এবং ড্রোন ব্যবহার করে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিয়েছেন। সীমান্ত পাহারার মূল দায়িত্বের পাশাপাশি বিজিবির এ ধরনের জনসম্পৃক্ত ও উন্নয়নমূলক কার্যক্রম বাড়ানোর কথাও তিনি তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের লবণ কারখানায় আগুনে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


চট্টগ্রামের লবণ কারখানায় আগুনে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুইজন, যাদের চিকিৎসা করা হয়েছিল চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ ঘটনায় এ পর্যন্ত মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

এই মৃত শ্রমিকেরা হলেন- বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চরখিজিরপুর গ্রামের উত্তর সাতঘড়িয়া পাড়ার অধিবাসী নুর ছফার ছেলে নুর নবী হৃদয় (২৫) এবং রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাটের মধুরামপাড়ার স্থানীয় বাসিন্দা উজ্জ্বল দাশ (৫৩)।

রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৫টার দিকে এবং রাত সাড়ে ১০টার সময় কর্তব্যরত চিকিৎসকরা তাদের দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, দুর্ঘটনার কয়েকদিন আগে উজ্জ্বল দাশ একটি ঠিকাদারের অধীনে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় কাজ শুরু করেছিলেন। অন্যদিকে, নুর নবী হৃদয় দুই বছর আগে বিবাহিত হন এবং তার একটি ১ বছর বয়সী পুত্র সন্তান রয়েছে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্চ নুরুল আলম আশেক চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানান, উজ্জ্বল দাশের শরীরের ৫০ শতাংশ এবং নূর নবী হৃদয়ের শরীরের ৪৫ শতাংশ পুড়ে যায়। তারা বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। তবে গত ১৬ জুলাই সন্ধ্যায় চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুটি শ্রমিক, দিদারুল আলম (৩২) এবং মোহাম্মদ আলম (৪৫) মারা যান।

১৬ জুলাই সকাল ১০টার দিকে কনফিডেন্স লবণ কারখানায় একটি বিস্ফোর্গের ফলে মোট ১০ জন দগ্ধ হয়েছিলেন। পরবর্তীতে তাদের চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা ক্যাডারের ১০ কর্মকর্তাকে বদলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


শিক্ষা ক্যাডারের ১০ কর্মকর্তাকে বদলি

সরকারি কলেজের শিক্ষা কার্যক্রমে গতিশীলতা ও প্রশাসনিক প্রয়োজনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১০ কর্মকর্তাকে বদলি এবং নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক দুইটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একটি প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী।

প্রজ্ঞাপন অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মকর্তাদের নিজ বেতন ও বেতনক্রমে বদলিকৃত পদে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাগণ আগামী ২৩ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন। অন্যথায়, একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।

কর্মকর্তা আবশ্যিকভাবে নিজ পিডিএস এ লগইনপূর্বক অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করবেন। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের আরও দুই কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আ. কুদদুস।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কর্মকর্তাদ্বয় নিজ বেতন ও বেতনক্রমে বদলিকৃত পদে দায়িত্ব পালন করবেন। তাদের আগামী ২৩ জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হতে হবে। অন্যথায়, ওইদিন বিকেলেই তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। কর্মকর্তাদের আবশ্যিকভাবে নিজ নিজ পিডিএস অ্যাকাউন্টে লগইন করে অবমুক্ত ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, কর্মকর্তাদের নিজস্ব আবেদনের প্রেক্ষিতে এই বদলি ও পদায়ন করা হয়েছে। এই কারণে তারা কোনো ধরনের টিএ/ডিএ (ভ্রমণ ও দৈনিক ভাতা) প্রাপ্য হবেন না। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউল আহসানের ৯তলা ভবন নিয়ন্ত্রণে নিলো দুদক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


জিয়াউল আহসানের ৯তলা ভবন নিয়ন্ত্রণে নিলো দুদক

বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের ৯তলা ভবন নিয়ন্ত্রণে নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি দুর্নীতির মামলার কারণে।

সোমবার (২০ জুলাই) পূর্বাচল জলসিঁড়িতে তার ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আর্থিক অসঙ্গতির তথ্য খুঁজে পায় সংস্থাটি।

দুদকের সহকারী পরিচালক তানজীর আহমেদ জানালেন, জব্দের তালিকায় থাকা পূর্বাচল জলসিঁড়িতে ৯ তলা ভবন নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে কাজ শুরু করে দুদক। ভবনটিতে আসবাবপত্রসহ আর্থিক লেনদেনের বিপুল পরিমাণ তথ্য মেলে।

২০২৫ সালে ৪০ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩৪২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে তাদের সম্পদ জব্দের আদেশ দেন আদালত।

এদিকে, গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৮ কোটি টাকার দুটি ফ্ল্যাট দুই দিন অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। ফ্ল্যাট দুটিতে দুর্নীতির নানা সামগ্রীসহ ২৬০ ধরনের আলামত মিলেছে। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে ৯ দেশে ১০ হাজার কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পেয়েছে সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%