ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুর কলেজে কম্পিউটার কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত


চাঁদপুর কলেজে কম্পিউটার কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত

আজ ০৩/০৮/২০২৬ খ্রি. সোমবার চাঁদপুর সরকারি মহিলা কলেজ, চাঁদপুর এর সিইডিপি-আইডিজি কম্পিউটার ল্যাবে তিন মাস ব্যাপী কম্পিউটার কোর্সের ৮ম ও ৯ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কোর্স সমন্বয়ক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মাসুদ হোসেন এর সভাপতিত্বে উক্ত উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অত্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ এনামুল হক, পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জীবন কানাই সাহা প্রমুখ।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান বলেন, “দক্ষ মানব সম্পদ তৈরি শিক্ষার মূল উদ্দেশ্য। আর কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে তোমরা দক্ষ মানব সম্পদে পরিনত হবে। এই দক্ষতা তোমরা দেশের উন্নয়নে প্রয়োগ করে জাতির সমৃদ্ধিতে ভূমিকা রাখবে।” উক্ত প্রশিক্ষণ কোর্সে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবে এবং শিক্ষকের দায়িত্ব পালন করবেন মুহাম্মদ কাইয়ুম ইসলাম ও ফাতেমা আক্তার।

ওরিয়েন্টেশনে অন্ষ্ঠুানে প্রশিক্ষণার্থীদের মাঝে বক্তব্য রাখছেন অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান, উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সাথে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চট্টগ্রামে অপহরণ ও ডাকাতির মামলায় পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪, উদ্ধার ৩ মোটরসাইকেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে অস্ত্র-গুলিসহ জিসান গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৪ এম


রাজধানীতে অস্ত্র-গুলিসহ জিসান গ্রুপের তিন সদস্য গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি এবং দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী চক্র জিসান গ্রুপের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, গ্রেপ্তার হওয়া তিনজন খিলগাঁও, গোড়ান এবং মালিবাগ এলাকায় সক্রিয় ছিল বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা মোবাইল ফোনের পরিবর্তে ওয়াকিটকির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করতে থাকে।

গ্রেপ্তার করা তিনজন হলেন স্বাধীন আহমেদ রনি, সাজ্জাদ হোসেন সোহাগ এবং মেহেদী হাসান। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন, ৩৮ রাউন্ড গুলি, তিনটি ওয়াকিটকি সেট এবং অন্যান্য দেশীয় অস্ত্র।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর শাহজাহানপুরে র‌্যাব-৩-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৩-এর পরিচালক লে. কর্নেল ফায়েজুল আরেফীন।

তিনি সাংবাদিকদের কাছে জানান, খিলগাঁও গভর্নমেন্ট কলোনি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি টাউন হল সভা অনুষ্ঠিত হয়। র‌্যাব ও জনগণের মধ্যে আস্থা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ওই সভায় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কথিত মাদক কারবারি স্বাধীন আহমেদ রনির অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে সক্ষম হয় র‌্যাব।

পরে মালিবাগ এলাকায় রনির ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি চাইনিজ চাপাতি, একটি সুইচ গিয়ার, তিনটি ওয়াকিটকি সেট এবং দুটি ওয়াকিটকির চার্জার জব্দ করা হয়েছে।

লে. কর্নেল ফায়েজুল আরেফীন জানান, এরপর পৃথক একটি অভিযান চালিয়ে মো. সাজ্জাদ হোসেন সোহাগ এবং মো. মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ৭ দশমিক ৬৫ মিলিমিটার বোরের তিনটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন এবং ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামগতিতে মেঘনায় গোসল করতে গিয়ে নিখোঁজ ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৮ এম


রামগতিতে মেঘনায় গোসল করতে গিয়ে নিখোঁজ ব্যবসায়ী

লক্ষ্ণীপুরের রামগতিতে, মেঘনা নদীতে গোসল করতে গিয়ে মনির হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন।

এই ঘটনা সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার আলেকজান্ডার আসল পাড়া লঞ্চঘাট এলাকায় ঘটে। মনির হোসেন ওই এলাকার আবদুর রহিমের ছেলে। তিনি আ’লেকজান্ডার বাজারে টুপির ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, মনির নদীতে গোসল করতে নামার পর হঠাৎ করে পানির স্রোতে তলিয়ে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

জানা গেছে, খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করে। কিন্তু কোনো সন্ধান মেলেনি। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন দেওয়ান ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজের খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার অভিযান শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্ডারওয়্যারের ভেতরে ৩ কোটি টাকার সোনা,, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:২০ এম


আন্ডারওয়্যারের ভেতরে ৩ কোটি টাকার সোনা,, অতঃপর...

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর অন্তর্বাস থেকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইডি) প্রায় দেড় কেজি সোনা জব্দ করেছে। উদ্ধার হওয়া এই সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইডি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আটক যাত্রীর নাম মোহাম্মদ তুসার, যিনি দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইট দ্বারা শাহ আমানত বিমানবন্দরে পৌঁছান।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদ পাওয়ার ভিত্তিতে দুবাই থেকে আসা ওই যাত্রীকে শুরু থেকেই গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। বিমানটি বিমানবন্দরে অবতরণের পর কাস্টমস গোয়েন্দা ও বিভিন্ন সংস্থার সমন্বয়ে যৌথ নজরদারি চালানো হয়। পরে যাত্রীর অন্তর্বাসের মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকানো সোনার পেস্ট ও গহনা উদ্ধার করা হয়।

এ সময় উদ্ধার করা হয় ১ হাজার ৪০০ গ্রামের সোনার পেস্ট, ৫টি সোনার চুড়ি, যার মোট ওজন প্রায় ১ হাজার ৫০০ গ্রাম। তল্লাশির সময় যাত্রীর পাসপোর্ট, একটি মোবাইল ফোন এবং বোর্ডিং পাসও জব্দ করা হয়েছে। এ ঘটনার পর আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, এমনটাই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-কোরিয়া বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে সিইপিএ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৪ এম


বাংলাদেশ-কোরিয়া বাণিজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে সিইপিএ

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে, বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি সোমবার (৩ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কুর সম্মানে আয়োজিত নৈশভোজে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।

বাণিজ্যমন্ত্রী বলেন, এটি শুধুমাত্র একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নয় বরং এটি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে কাজ করবে। দক্ষিণ কোরিয়া স্বল্প সময়ের মধ্যে অর্থনৈতিক উন্নয়নের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্ব আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করে মন্ত্রী জানান, উন্নয়ন সহযোগিতা দিয়ে শুরু হওয়া বাংলাদেশ-কোরিয়া সম্পর্ক বর্তমানে বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন, উদ্ভাবন ও যৌথ সমৃদ্ধির দৃঢ় অংশীদারত্বে রূপ নিয়েছে। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রাক্কালে বাংলাদেশের লক্ষ্য হলো বৈশ্বিক অর্থনীতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়া। এ প্রেক্ষাপটে সিইপিএ দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও বিস্তৃত ও বহুমাত্রিক করে তুলবে।

অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু বাংলাদেশকে তার ‘দ্বিতীয় শহর’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, বাংলাদেশের দ্রুত বিকাশমান অর্থনীতি, শিল্পভিত্তি ও বড় বাজার দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্প্রসারণের বড় সুযোগ তৈরি করেছে।

চট্টগ্রামে কাজের অভিজ্ঞতার কথা স্মরণ করে ইয়ো হান-কু জানান, সেই অভিজ্ঞতার ভিত্তিতেই বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ আলোচনার দ্রুত সমাপ্তিকে অগ্রাধিকার দিয়েছেন তিনি।

তিনি বলেন, প্রস্তাবিত এই চুক্তি আগামী দুই দশকে দুই দেশের বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে। এই চুক্তির মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের জন্য একটি স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য আইনি কাঠামো তৈরি করা হবে।

দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ব্যবসায়ীদের সিইপিএর সম্ভাব্য সুবিধা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশের সরকার ও জনগণের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিইপিএ আলোচনায় যুক্ত দুই দেশের কর্মকর্তা, আলোচক, কারিগরি বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকার প্রশংসা করেন। অবশিষ্ট আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হলে অদূর ভবিষ্যতে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সিইপিএ চুক্তি স্বাক্ষরিত হবে। তিনি আশা প্রকাশ করেন যে, এ চুক্তি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%