ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

কুমিল্লায় জেলা পরিষদের সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে প্রশাসকের কঠোর হুঁশিয়ারি


কুমিল্লায় জেলা পরিষদের সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে প্রশাসকের কঠোর হুঁশিয়ারি

কুমিল্লা জেলা পরিষদ প্রশাসন সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এবং জেলা পরিষদের সম্পত্তি রক্ষার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া মুরাদনগর উপজেলায় জেলা পরিষদের মালিকানাধীন বিভিন্ন মার্কেট ও ডাকবাংলো সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনের সময়, মো. মোস্তাক মিয়া অবৈধভাবে সরকারি সম্পত্তি দখলকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন এবং দ্রুত সময়ের মধ্যে সকল অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন।

তিনি উল্লেখ করেন, "জেলা পরিষদের এক ইঞ্চি জায়গাও কাউকে অবৈধভাবে দখল করতে দেওয়া হবে না। সরকারি সম্পত্তি জনগণের সম্পদ, আর তা রক্ষণাবেক্ষণ করা আমাদের আইনি ও নৈতিক দায়িত্ব।"

আরও পড়ুন: কুবি ক্যাম্পাসে ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে আটক, মারধরের অভিযোগ

মোস্তাক মিয়া আরও বলেন, "আমরা লক্ষ্য করেছি, কিছু জায়গায় নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে, যা মার্কেটের ব্যবসায়িক পরিবেশ ও ডাকবাংলোর সৌন্দর্য নষ্ট করছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা অবৈধভাবে সরকারি জায়গা দখল করে আছেন, তারা অনতিবিলম্বে নিজ দায়িত্বে এসব স্থাপনা সরিয়ে নিন। অন্যথায় প্রশাসন আইনগত ব্যবস্থা নিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।"

এ সময় কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া, মুরাদনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে জামাত নেতা আইনজীবীর চেম্বারে হামলা ও ভাঙচুরের ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


চাঁদপুরে জামাত নেতা আইনজীবীর চেম্বারে হামলা ও ভাঙচুরের ঘটনা

চাঁদপুরের ঐতিহ্যবাহী আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদ (গভর্নিং বডি) বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেওয়ার প্রেক্ষিতে এক আইনজীবীর চেম্বারে হামলা, ভাঙচুর ও লাঞ্ছনার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা জাজ কোর্ট এলাকায় বিশিষ্ট আইনজীবী ও আল-আমিন একাডেমি গভর্নিং বডির সদস্য ও চাঁদপুর পৌর জামাতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খানের চেম্বারে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদ বাতিলের প্রতিবাদে শত শত অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। উক্ত মানববন্ধনে অভিভাবকদের পক্ষে প্রাতিষ্ঠানিক স্বার্থে বক্তব্য উপস্থাপন করেন অ্যাডভোকেট মো. শাহজাহান খান।

অভিযোগ উঠেছে, মানববন্ধনে বক্তব্য দেওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে ২০-২৫ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত কোর্ট এলাকায় অবস্থিত অ্যাডভোকেট শাহজাহান খানের চেম্বারে প্রবেশ করে। অ্যাডভোকেট শাহজাহান খান জানান, নিজেদের ছাত্রদলের নেতাকর্মী পরিচয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দুর্বৃত্তরা তার চেম্বারে ঢুকে তাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে চেম্বারের সামনের নামফলক ও সাইনবোর্ড ভাঙচুর করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এরপর চলে যায়।

এদিকে, হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতারা। চাঁদপুর জেলা জামায়াতের আমির বিল্লাল হোসেন মিয়াজী এক বিবৃতিতে জানান, আক্রান্ত আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান খান চাঁদপুর জেলা জামায়াতের প্রচার সম্পাদক ও শহর জামায়াতের আমীরের দায়িত্ব পালন করছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্যের কাছে অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। পৃথক এক যৌথ বিবৃতিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুর জেলা আহ্বায়ক মোঃ মাহবুব আলম ও সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারী এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।

অন্যদিকে, চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল পাটোয়ারী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে জানান, চাঁদপুরের আঞ্চলিক পত্রিকার মাধ্যমে তারা এই অভিযোগের কথা জানতে পেরেছেন। ছাত্রদলের সুনাম ক্ষুণ্ন করার লক্ষ্যেই এমন 'মিথ্যা ও বানোয়াট' অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই হামলার ঘটনার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয় এবং অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ডিসির কঠোর বার্তা, লঞ্চ ও হোটেল-রেস্তোরাঁয় যৌথ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


চাঁদপুরে ডিসির কঠোর বার্তা, লঞ্চ ও হোটেল-রেস্তোরাঁয় যৌথ অভিযান

চাঁদপুর জেলা প্রশাসন, হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি এবং বিআইডব্লিউটিএ-এর মধ্যে একটি উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে জেলাকে মশামুক্ত রাখা এবং সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার উদ্দেশ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান উল্লেখ করেন, “ডেঙ্গুর বিস্তার রোধে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না। প্রতিটি রেস্তোরাঁ ও হোটেলের সামনে নির্ধারিত স্থানে ঢাকনাযুক্ত ময়লার ঝুড়ি বা ড্রাম রাখতে হবে এবং তা নিয়মিত পরিষ্কার করা বাধ্যতামূলক। পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন ও স্টাফদের নির্দিষ্ট পোশাক পরা নিশ্চিত করতে হবে।” তিনি হোটেলের ভেতরের ও বাইরের আঙিনা সম্পূর্ণ পরিষ্কার রাখার নির্দেশ দেন এবং সতর্ক করে বলেন, ডেঙ্গু মশার প্রজননক্ষেত্র তৈরি হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও ঘোষণা করেন, মশার বংশবিস্তার রোধে মঙ্গলবার থেকেই জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট ও অভিযান শুরু হচ্ছে।

সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক একরামুল ছিদ্দিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপংকর বাড়ৈ, বিআইডব্লিউটিএ-এর কর্মকর্তা মো. কামরুল ইসলাম এবং পরিবহন পরিদর্শক আ. মান্নান উপস্থিত ছিলেন। তারা লঞ্চঘাট ও নৌযানগুলোতে নিয়মিত মশক নিধন ওষুধ ছেটানো এবং পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। হোটেল-রেস্তোরাঁ ও লঞ্চ মালিক সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি হাজী নুরুল আলম লালু, সাধারণ সম্পাদক হাজী মাসুদ আখন্দ, সহ-সভাপতি মোহাম্মদ আজাদ মিঞা ও সম্পদ সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আখন ও মো. জাহিদুল হক মিলন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহমুদ খান অপু, দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম মামুন, সমাজকল্যাণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং কার্যকরী সদস্য মো. মহসিন আখন্দ।

এছাড়া, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি দ্বিন মো. জিল্লু, মো বিপ্লব সরকার, মোহাম্মদ দেলোয়ার হোসেনসহ মৌসুমী সুইটসের ম্যানেজার মো. ফারুক হোসেন, কাশ্মীরী সুইট অ্যান্ড লাইভ বেকারির স্বত্বাধিকারী মো. লিটন ও আবরার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের প্রতিনিধিসহ জেলা রেস্তোরাঁ মালিক সমিতির শীর্ষ নেতারা সভায় অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিইউপি ফিল্ম ফেস্ট ২০২৬-এ চ্যাম্পিয়ন ডুজার শর্টফিল্ম ‘অফ দ্য রেকর্ড’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


বিইউপি ফিল্ম ফেস্ট ২০২৬-এ চ্যাম্পিয়ন ডুজার শর্টফিল্ম ‘অফ দ্য রেকর্ড’

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) অনুষ্ঠিত ‘বিইউপি ফিল্ম ফেস্ট ২০২৬’-এ শর্টফিল্ম বা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) প্রযোজিত ও আবির অয়নের পরিচালিত ‘অফ দ্য রেকর্ড’। গত ২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এই উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এই চলচ্চিত্র উৎসবের আয়োজন বিইউপি ফিল্ম ক্লাবের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) বিভাগের ‘এমসিজে কার্নিভ্যাল ২০২৬’-এর অংশ হিসেবে করা হয়। এবারের উৎসবের মূল প্রতিপাদ্য ছিল ‘বনলতা এক্সপ্রেস’। দেশের বিভিন্ন প্রান্তের উদীয়মান নির্মাতা, লেখক ও সিনেমাপ্রেমীরা এই আয়োজনে অংশগ্রহণ করেন।

ডুজার ‘অফ দ্য রেকর্ড’ শর্টফিল্ম বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ‘কলি’ প্রথম রানার্সআপ এবং ‘মর্টাল’ ক্রিটিকস অ্যাওয়ার্ড লাভ করে। প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘সাইলেন্ট ভারডিক্ট’ এবং বিজ্ঞাপন নির্মাণ (অ্যাড মেকিং) বিভাগে সেরা হয়েছে ‘মুহূর্ত রেখা’। স্ক্রিপ্ট রাইটিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ‘ওয়ে ব্যাক হোম’-এর রচয়িতা মেরশাদ করিম।

আয়োজকরা জানিয়েছেন, এবারের উৎসবে ৪০টির বেশি শর্টফিল্ম, ২০টি প্রামাণ্যচিত্র, ৫০টি বিজ্ঞাপন নির্মাণ প্রজেক্ট এবং ২৫টি স্ক্রিপ্ট জমা পড়ে। সমাপনী দিনে পুরস্কার বিতরণের আগে শর্টফিল্ম ও অ্যাড মেকিং বিভাগের বিজয়ী কাজগুলো প্রদর্শন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বিইউপি ফিল্ম ক্লাবের সভাপতি শামা সুলতানা মন্তব্য করেন, ‘বিইউপি ফিল্ম ফেস্ট দেশের অন্যতম প্রধান চলচ্চিত্র উৎসব। এবারের আয়োজনে আমরা বাংলাদেশি সিনেমা ও এর নির্মাতাদের উদযাপন করতে চেয়েছি।’

সংগঠনটির সাধারণ সম্পাদক সৌমিত্র গোলদার জানান, সৃজনশীল ক্ষেত্রে তরুণদের সুযোগ সৃষ্টির বৃহত্তর লক্ষ্যের অংশ হিসেবেই এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই আয়োজনটি প্রতিভাবান ব্যক্তিদের সৃজনশীলতা, জ্ঞান ও চলচ্চিত্রের প্রতি আবেগকে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে কুপিয়ে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


রাজশাহীতে কুপিয়ে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ

রাজশাহীর নগরের ডিঙ্গাডোবা এলাকায় সংঘর্ষের ফলে মুদিদোকানি বারিউল ইসলাম নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পান দোকানি হানিফ আলীকে আসামি করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে তাঁর পরিবার। পরিবারের সদস্যরা দাবি করেছেন, জমি নিয়ে পূর্ববিরোধের কারণে তাঁকে হত্যা মামলায় আসামি করা হয়েছে।

তাঁকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ভাটাপাড়া পাঠার মোড় এলাকায় হানিফ আলীর পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি উত্থাপন করা হয়।

সংবাদ সম্মেলনটি হানিফ আলীর পানের দোকানে অনুষ্ঠিত হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, হানিফ ওই হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত নন।

ঘটনার পরদিন সকালে তাঁর স্ত্রীর মাধ্যমে তিনি ঘটনাটি জানতে পারেন। ঘটনার পরেও তিনি নিয়মিতভাবে দোকান চালিয়েছেন।

এ ঘটনায় তাঁর ছোট ভাই রবিউলকেও আসামি করা হয়েছে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে নগরের ডিঙ্গাডোবা এলাকায় টাকা ভাঙতি ও মাদক কেনাবেচাকে কেন্দ্র করে চন্ডিপুর এলাকার লোকজনের সঙ্গে ডিঙ্গাডোবা বাকীর মোড় এলাকার লোকজনের সংঘর্ষ ঘটে।

এতে মুদিদোকানি বারিউল ইসলাম নিহত হন। তাঁরা ভাটাপাড়ার বাসিন্দা।

এ ঘটনায় পরদিন নিহত বারিউল ইসলামের স্ত্রী বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

নাম উল্লেখ করা আসামিদের তালিকায় ১১ নম্বরে রয়েছেন পান দোকানি মো. হানিফ আলী এবং ১২ নম্বরে তাঁর ছোট ভাই মো.

রবিউল ইসলাম। পরিবার জানায়, গতকাল সোমবার সন্ধ্যার দিকে ভাটাপাড়া পাঠার মোড় এলাকা থেকে হানিফকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা (এসআরবি) আটক করে নিয়ে যান।

পরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে তাঁর বিষয়ে খোঁজ নেন। সংবাদ সম্মেলনে হানিফের বাবা মো.

জামালউদ্দিন বলেন, ‘আমার ছেলে নির্দোষ। সে পান দোকান করে সংসার চালায়।

সে দোকানে যা আয় করে, তা দিয়েই আমাদের সংসার চলে। তাকে এই মামলায় জড়ানো হয়েছে।

আমরা ছেলের মুক্তি চাই।’ জামালউদ্দিন আরও বলেন, তাঁদের পরিবারের সঙ্গে জমি নিয়ে একটি পক্ষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এ নিয়ে ২০০০ সাল থেকে মামলা চলছে।

ওই বিরোধের জেরেই হানিফ ও তাঁর ভাই রবিউলকে হত্যা মামলায় জড়ানো হয়েছে বলে তাঁদের ধারণা। হানিফের স্ত্রী দুলালী জানান, তাঁর স্বামী অত্যন্ত সাধারণ মানুষ।

তিনি পান দোকান করে সংসার চালান। কারও সঙ্গে তাঁর কোনো বিরোধ নেই।

ঘটনার দিনও তিনি দোকানে ছিলেন। সন্ধ্যার দিকে তাঁকে দোকান থেকে নিয়ে যাওয়া হয়।

দুলালী বলেন, ‘আমরা র‌্যাবের (এসআরবি) সদস্যদের বলেছি, আমার স্বামী কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তিনি পালানোরও চেষ্টা করেননি।

আশপাশের দোকানদারদের জিজ্ঞাসা করলেই তাঁর সম্পর্কে জানা যাবে।’ স্থানীয় দোকানি মো. সোহেল রানা বলেন, হানিফ শান্ত স্বভাবের মানুষ।

আশপাশে কোথাও মারামারি বা ঝামেলার কথা শুনলে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। ঘটনার দিনও তিনি দোকানে ছিলেন।

ঘটনার সঙ্গে জড়িত থাকলে তিনি এভাবে নিয়মিত দোকান করতেন না বলে তাঁর দাবি। আরেক স্থানীয় বাসিন্দা মো.

মেরাজ বলেন, হানিফের দোকান ঘটনার পরও খোলা ছিল। তিনি নিয়মিত দোকান করেছেন।

তাঁকে হত্যা মামলায় জড়ানো হয়েছে-এমন অভিযোগে স্থানীয় লোকজনও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন। এদিকে এ ঘটনায় এসআরবি হানিফ আলীর পাশাপাশি মামলার ৭ নম্বর আসামি মো.

ইসরাইলকে গ্রেপ্তার করেছে। এর আগে চন্দ্র নামে আরেকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এসআরবি আজ মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। আরএমপির রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এখন পর্যন্ত এই মামলায় এসআরবি দুইজনকে এবং তারা একজনকে গ্রেপ্তার করেছেন।

তারা এজাহারভুক্ত আসামি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%