ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁদপুরে আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ১৩ শিক্ষার্থী


চাঁদপুরে আবৃত্তি প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ১৩ শিক্ষার্থী

চাঁদপুরে কবিতার ছন্দ, উচ্চারণের সৌন্দর্য এবং মঞ্চে আত্মবিশ্বাসী পরিবেশনায় মুখর ছিল সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তন। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত একাডেমির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালার অংশ হিসেবে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ১৩ শিক্ষার্থী। প্রতিযোগিতায় ‘ক’, ‘খ’ ও ‘গ’ বিভাগে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে বিচারকের দায়িত্ব পালন করেন আবৃত্তিশিল্পী মিতা ঘোষ এবং একাডেমির পরিচালক মাইনুল ইসলাম মানিক। প্রতিযোগীদের উচ্চারণ, আবৃত্তির ভঙ্গি, কণ্ঠসৌন্দর্য, উপস্থাপনা ও সামগ্রিক পরিবেশনার ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হয়। ‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করেন ইয়াস ইকবাল (আল-আমিন একাডেমি), দ্বিতীয় হন আলিফ মজুমদার (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল) এবং তৃতীয় হন বিক্রমাদিত্য দাস (মিশন প্রাইমারি স্কুল)। চতুর্থ স্থান অর্জন করেন আফিয়া সিদ্দিকা আইদাহ (কালেক্টরেট স্কুল)। যৌথভাবে পঞ্চম হন আরশি নূর মমতা (শাহাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়), নুরুল ইসলাম ইভান (হাসান আলী মডেল সপ্রাবি) এবং ইনতিহা ইকবাল (কালেক্টরেট স্কুল)। ‘খ’ বিভাগে প্রথম হন মুহতাদী শাফী (হাসান আলী সউবি), দ্বিতীয় তাসপিয়া আক্তার (মাতৃপীঠ সরকারি বাউবি) এবং তৃতীয় নিয়ন্তা সরকার (পুরানবাজার মধুসূদন হরিসভা উবি)। ‘গ’ বিভাগে প্রথম স্থান অর্জন করেন মাহজেবিন জান্নাত (বালিথুবা আব্দুল হামিদ উবি), দ্বিতীয় হন সাহেলা মেহজাবীন ছোঁয়া (আল-আমিন একাডেমি) এবং তৃতীয় হন তানজিদ কোতয়াল (দ্বারকানাথ উবি)। সব মিলিয়ে তিন বিভাগে মোট ১৩ জন প্রতিযোগী পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ায় কবিতা আবৃত্তি প্রতিযোগিতা উপকমিটির আহ্বায়ক আবদুল্লাহিল কাফী এবং সদস্য সচিব খোকন মজুমদার সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। সাহিত্য একাডেমির পরিচালক মুহাম্মদ ফরিদ হাসান, আশিক বিন রহিম, সদস্য রাজীব দাসসহ প্রতিযোগীদের অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, একাডেমির এ ধরণের আয়োজন নতুন প্রজন্মের মধ্যে বাংলাভাষা, সাহিত্য এবং আবৃত্তিচর্চার প্রতি আগ্রহ ও অনুরাগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী ১১ জুলাই বিকেল ৪টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিতব্য সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংরক্ষিত মহিলা আসনের এম.পি সাকিলা ফারজানাকে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৩৬ এম


সংরক্ষিত মহিলা আসনের এম.পি সাকিলা ফারজানাকে সংবর্ধনা

বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপিকে সংবর্ধনা দিয়েছে হাটহাজারী এ.এইচ.কে. ছায়ানীড় পরিবার। গতকাল শুক্রবার (৩ জুলাই) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুরে আয়োজিত একটি অনুষ্ঠানে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, "জনগণের ভালোবাসা ও সম্মান একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি।" তিনি আরও বলেন, "দেশের মানুষের কল্যাণ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকারে তিনি অটল থাকবেন।" আয়োজকদের প্রতি আন্তরিক সংবর্ধনার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও শিক্ষানুরাগী এম. জি. কিবরীয়া।

তিনি সভাপতির বক্তব্যে উল্লেখ করেন, "সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে ব্যারিস্টার সাকিলা ফারজানার নির্বাচিত হওয়া নারী নেতৃত্বের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।" এছাড়া, তিনি আশা ব্যক্ত করেন যে, তিনি দেশের উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে নানা রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন, যার মধ্যে হাটহাজারী উপজেলা বিএনপির সাবেক সদস্য আবুল হোসেন চেয়ারম্যান, বিএনপি নেতা সৈয়দ ইকবাল, মো. আলী, ফজলুর রহমান, জাহেদ আলী, জাকের হোসেন এবং আরও অনেকেই অন্তর্ভুক্ত ছিলেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপির সুস্বাস্থ্য, দীর্ঘ রাজনৈতিক জীবন এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর অব্যাহত সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনবাগে এমপি জয়নুল আবদিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৪০ এম


সেনবাগে এমপি জয়নুল আবদিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নোয়াখালীর সেনবাগে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক। সভাটি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টায় সেনবাগ উপজেলা বিএনপির কার্যালয়ে। এ সভায় অংশ নেন সেনবাগে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক, স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, সেনবাগে সাংবাদিকদের মধ্যে একাধিক সংগঠন থাকায় সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে নানা ধরনের জটিলতার সৃষ্টি হচ্ছে। এ কারণে সাংবাদিকদের পেশাগত মর্যাদা, স্বাধীনতা ও ঐক্য অটুট রাখতে একটি একক ও অভিন্ন প্রেসক্লাব গঠন করা সময়ের দাবি।

তিনি আরও বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থাকলে তথ্য আদান-প্রদান সহজ হবে, পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।”

সভায় সাংবাদিকদের মতামতের ভিত্তিতে অভিন্ন প্রেসক্লাব গঠনের লক্ষ্যে প্রাথমিকভাবে চার সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। উক্ত কমিটির সদস্যরা হলেন- সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, উপজেলা প্রেসক্লাব-১-এর সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো, উপজেলা প্রেসক্লাব-২-এর সভাপতি নাছির উদ্দীন এবং উপজেলা প্রেসক্লাব-৩-এর সভাপতি গিয়াস উদ্দিন স্বপন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার চেয়ারম্যান, সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহিদ উল্লাহ, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মো. আবদুল হান্নান লিটনসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে উপস্থিত সাংবাদিকরা সংসদ সদস্যের প্রস্তাবনার সঙ্গে একমত পোষণ করেন। সর্বসম্মতিক্রমে সাংবাদিকদের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ সমন্বয় কমিটি গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা প্রণয়ন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় দ্রুত একটি অভিন্ন প্রেসক্লাব প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় বক্তারা জানান, একটি অভিন্ন প্রেসক্লাব প্রতিষ্ঠিত হলে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও পেশাগত ঐক্য আরও সুদৃঢ় হবে। এক্ষেত্রে অপ্রয়োজনীয় বিভক্তি ও ভুল বোঝাবুঝির অবসান ঘটবে এবং সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা সেনবাগে একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর অভিন্ন প্রেসক্লাব প্রতিষ্ঠার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ৬ লেখক পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৪ এম


চাঁদপুরে ৬ লেখক পেলেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার

দেশের ৬ গুণী লেখক চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। ৩ জুলাই, শুক্রবার, বেলা ১১টায় চাঁদপুর শহরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টের হলে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করেন চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট কবি রফিকুজ্জামান রণি।

এসময় তিনি বলেন, 'দুই বছরের পুরস্কার এক সঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা।' ২০২৫ সালে কবিতায় রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান, শিশুসাহিত্যে এনায়েত রসুল পুরস্কার পাবেন। ২০২৬ সালে কবিতায় জরিনা আখতার, প্রবন্ধসাহিত্যে প্রণব মজুমদার, নাটকে মোস্তফা কামাল পুরস্কার পাচ্ছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য দেন উদযাপন পরিষদের আহ্বায়ক শিউলী মজুমদার, সদস্য সচিব কামরুন্নাহার বিউটি, জুড়িবোর্ডের সদস্য সচিব নন্দিতা দাস, একাডেমির নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম এবং প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।

সভাপতি আয়েশা আক্তার রুপা বলেন, 'আগামী দুই সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা।' একাডেমির প্রতিষ্ঠাতা রফিকুজ্জামান রণি জানান, 'প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে একটি উপ-কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে দেশবরেণ্য লেখকদের উপস্থিতিতে পুরস্কার প্রদানের আয়োজনটি সম্পন্ন করতে পারবো।' ২০১৯ সাল থেকে প্রতি বছর নির্দেশিতভাবে এ পুরস্কার দেওয়া হচ্ছে। ইতোপূর্বে আশরাফ আহমদ, নাহিদা আশরাফী, হাসান আলী, শহীদুল্লাহ ফরায়জী, মোহাম্মদ আজাদ হোসেন, হোসেন দেলওয়ার, মিল্টন খন্দকার, হাসনাত আমজাদ, গৌরাঙ্গ সাহা, রকিব লিখন, জামসেদ ওয়াজেদ, মজিদ মাহমুদ, হামিদ কায়সার, তপন বাগচী, মনি হায়দার, বীরেন মুখার্জী, মিলু শামস, স্বরূপ রতন দত্ত, ফারহানা রহমান, রকিবুল হাসান, মাসুদুল হক, পারভীন সুলতানা, হেনরী স্বপন, নিলুফা আক্তার, মামুন রশীদ এবং প্রত্যয় হামিদ সহ দেশের অনেক গুণিজনের কাছে এ পুরস্কার উঠেছে। এবারের আয়োজনে অনুষ্ঠান পার্টনার কনসেপ্ট আইএলটিএস এন্ড স্পোকেন সেন্টার চাঁদপুর এবং অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা.কম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
কৃষি প্রনোদনা সহায়তা খাত থেকে

সেনবাগে কৃষকদের ধান বীজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০১:৫০ এম


সেনবাগে কৃষকদের ধান বীজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ

কৃষি প্রনোদনা সহায়তা খাত থেকে সেনবাগে ৪ শত কৃষককের মাঝে বিনামূল্যে আমন ধান বীজ, নারকেল চারা এবং ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে ওই কর্মসূচির উদ্বোধন করেন, নোয়াখালী -২ সেনবাগ সোনাইমুড়ী আংশিক আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।

এই উপলক্ষে সেনবাগ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম এর সভাপতিত্বে ও কৃষি অফিসার মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুল ইসলাম এবং উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এসময় প্রধান অতিথি কৃষকদের মাঝে ধান বীজ, সার, এবং গাছের চারা বিতরণ করে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন। এতে সেনবাগের ৪০০0 জন কৃষকের মাঝে ৫ কেজী কররের আমন ধানের বীজ, ১০ কেজী করে ডিএপি সার, ১০ কেজী করে এমওপি সার এবং জনপ্রতি ৫ টি করে ৩,০০০ নারিকেল চারা বিতরণ করা হবে।

শেষে তিনি অডিটোরিয়াম আঙ্গীনায় একটি গাছের চারা রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%