ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে, ক্ষয়ক্ষতি কমাতে নেওয়া হবে ব্যবস্থা: অর্থমন্ত্রী


বন্যার কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে, ক্ষয়ক্ষতি কমাতে নেওয়া হবে ব্যবস্থা: অর্থমন্ত্রী

দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যার কারণ সম্পর্কে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, "বিষয়টি নিয়ে সমন্বিতভাবে তদন্ত চলছে। কোথাও রেললাইন, কোথাও অপরিকল্পিত স্থাপনা কিংবা পানি চলাচলে প্রতিবন্ধকতা বন্যার কারণ হতে পারে।" তিনি আরও উল্লেখ করেন, "অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতও এ বন্যার অন্যতম কারণ।" বিষয়গুলো পর্যালোচনা করে ভবিষ্যতে বন্যার ক্ষয়ক্ষতি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ডলু খালের ভাঙ্গন পরিদর্শন এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ সমাপ্তির পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সব বিষয় উল্লেখ করেন।

মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, "বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রাথমিক হিসেবে প্রায় ৭ লাখ।" তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, "এই সংখ্যা আরও বাড়তে পারে।" ইতোমধ্যে সরকারি পক্ষ থেকে ৪০ হাজার পরিবারকে চাল, ৭৫ হাজার পরিবারকে চাল-ডালসহ শুকনা খাবার এবং ৪০ হাজার পরিবারকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। মন্ত্রী বলেন, "প্রয়োজন অনুযায়ী ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।"

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তিনি আরও বলেন, "এখন শুধু ত্রাণ নয়, পুনর্বাসন কার্যক্রমও একসঙ্গে চলছে।" যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য টিন সরবরাহ করা হচ্ছে। মন্ত্রী উল্লেখ করেন, "কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে বীজ, সারসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দেওয়া হবে, যাতে তারা দ্রুত চাষাবাদে ফিরতে পারেন।" তিনি জানান, "বন্যায় অনেক সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।" স্থানীয় সরকার বিভাগকে ক্ষয়ক্ষতির মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, "মূল্যায়ন শেষে দ্রুত মেরামত কাজ শুরু হবে।"

বিশেষ বরাদ্দের বিষয়টি উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, "ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে।" সরকারের লক্ষ্য হচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম সম্পন্ন করা এবং ভবিষ্যতে বন্যার ক্ষতি কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। মন্ত্রী জানান, "বর্তমানে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও চলছে এবং তা অব্যাহত থাকবে।"

এসময় তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৫ আসনের এমপি আলহাজ¦ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ান, চট্টগ্রাম-৮ আসনের এমপি এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-১২ আসনের এমপি এনামুল হক এনাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন, জেলা প্রশাসকMohammad Zahirul Islam Mia, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীনসহ অন্যান্যদের উপস্থিতিতে বক্তব্য রাখেন।

এ মুহূর্তে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চন্দনাইশ উপজেলার দোহাজারী এবং সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নে বন্যাপীড়িত এলাকায় পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেছেন। বিকেলে অর্থমন্ত্রী বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জর্ডানে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস দাবি ইরানের, কুয়েতে বিদ্যুৎকেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


জর্ডানে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস দাবি ইরানের, কুয়েতে বিদ্যুৎকেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি

যুক্তরাষ্ট্রের রাতভর হামলার প্রতিশোধ হিসেবে জর্ডানের দিকে লক্ষ্য করে মার্কিন সামরিক বিমানকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই দিনে, হামলার ফলে কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদন এবং সমুদ্রের পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

আইআরজিসি একটি বিবৃতিতে উল্লেখ করেছে যে তারা জর্ডানে হামলা চালিয়ে 'বেশ কয়েকটি মার্কিন আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমান ও যুদ্ধবিমান ধ্বংস করেছে' এবং 'আরও অনেক বিমানের গুরুতর ক্ষতি করেছে।' এর পাশাপাশি, জর্ডানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেছেন যে, তারা যেন নিজেদের দেশে 'আগ্রাসী ও ইসলাম-বিরোধী আমেরিকানদের স্বার্থকে' লক্ষ্যবস্তু করেন।

তবে, আইআরজিসির এই দাবির ব্যাপারে দ্রুত কোনো মন্তব্য পাওয়া যায়নি জর্ডান বা মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে। এর পূর্বে, শুক্রবার সকালবেলা জর্ডান জানিয়েছে যে, তারা নিজেদের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এই ঘটনার পর কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, কুয়েত জানিয়েছে যে, ইরানের হামলায় দেশের একটি বিদ্যুৎ উৎপাদন ও সমুদ্রের পানি লবণমুক্তকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার কারণে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটনাটি ঘটেছে।

মরুভূমির দেশ কুয়েতে, পানীয় জল প্রায় ৯০ শতাংশই সমুদ্রের পানি লবণমুক্ত করে সরবরাহ করা হয়। এই কারণে, এসব স্থাপনায় কোনো বিঘ্ন ঘটলে, তা দেশের জনজীবনের ওপরে মারাত্মক প্রভাব ফেলতে পারে।

কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে যে, হামলার ফলে প্ল্যান্টে আগুন লেগে যায় এবং বিদ্যুৎ উৎপাদনের একটি বিপুল সংখ্যক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে যে, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও প্ল্যান্টটি পুনরায় সচল করার কাজ চলছে।

অন্যদিকে, তাসনিম বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, আইআরজিসি দাবি করেছে যে তারা সিরিয়ার আল-তানফ সামরিক ঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযান বাহিনীর কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। আইআরজিসি দাবি করছে যে, ইরানশাহরে ইরানি সেনাদের নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এছাড়া, ইরানের সশস্ত্র বাহিনী ওমান, বাহরাইন, কাতারেও হামলা চালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে বিসিপিএম নেতাদের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে বিসিপিএম নেতাদের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া’র (বিসিপিএম) নতুন কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় দেশের প্রেসক্লাবের নেতারা প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেন, মালয়েশিয়া থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ও স্যোশাল মিডিয়ায় সংবাদ প্রচার করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তিনি উল্লেখ করেন, মালয়েশিয়া হোস্ট কান্ট্রি। ফলে তাদের সংবেদনশীল জায়গায় যেন আঘাত না লাগে; তাদের (মালয়েশিয়ার) কোনো প্রতিষ্ঠান বা জনগণ যেন আহত না হোন সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

এছাড়া, একই সঙ্গে শ্রমবাজারের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের আরো বিভিন্ন বিষয়ের দিকেও খেয়াল রাখার আহ্বান তিনি জানান।

হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেন, বিদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া সরকারের নেওয়া বীমাসহ সামাজিক সুরক্ষা সংক্রান্ত উদ্যোগগুলোর সঙ্গে বাংলাদেশি কর্মীদের সম্পৃক্ততা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব-মালয়েশিয়ার নবগঠিত কার্যকরী কমিটিকে শুভকামনা জানান।

তিনি বলেন, ‘মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকেরা প্রবাসীদের সঙ্গে দেশের মানুষের সেতুবন্ধনকারী হিসেবে যেমন কাজ করেন, তেমনি প্রবাসীদের সঙ্গে দূতাবাসের সেতু বন্ধনেও কাজ করছেন। আপনাদের সাংবাদিকতা চর্চায় আরো উৎকর্ষতা আসুক সেই কামনা করি।’

মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (কনস্যুলার) গোলাম রাব্বানী এবং প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম। সাংবাদিক প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, আশরাফুল মামুন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, দপ্তর ও প্রচার সম্পাদক সওকত হোসেন জনি, এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আরিফুজ্জামান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প পরিবার কফিনে শুয়ে আছে, বিলবোর্ডের ছবিতে প্রতিশোধের বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


ট্রাম্প পরিবার কফিনে শুয়ে আছে, বিলবোর্ডের ছবিতে প্রতিশোধের বার্তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবারের সদস্যদের সরাসরি প্রাণনাশের হুমকি প্রদান করে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বিশাল ও বিতর্কিত বিলবোর্ড উন্মোচন করা হয়েছে।

তেহরানের প্রধান কেন্দ্র প্যালেস্টাইন স্কয়ারে স্থাপিত এই বিলবোর্ডে ট্রাম্প এবং তার পরিবারের ছবি ঠিক নিচে মার্কিন পতাকায় মোড়ানো কয়েকটি কফিনের ছবি ফুটিয়ে তোলা হয়েছে। খবরের সূত্র দ্য টেলিগ্রাফ।

হোয়াইট হাউসের আদলে তৈরি একটি বিশেষ পটভূমির ওপর তৈরি এই বিলবোর্ডে ফারসি এবং ইংরেজি ভাষায় স্পষ্ট অক্ষরে লেখা হয়েছে ‘রক্তের বদলে রক্ত’ (ব্লাড ফর ব্লাড)। মূলত, ইরানের শীর্ষ নেতৃবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যদের হত্যার প্রতিশোধ নিতে সরাসরি ট্রাম্পের পরিবারকে নিশানা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিশ্লেষকেরা ধারণা করছেন।

এর আগে, তেহরানের এঙ্গেল্যাব স্কয়ারে আরেকটি বিলবোর্ডে ট্রাম্পকে একটি খোলা কালো কফিনে শোয়ানো অবস্থায় দেখা হয়েছিল, যেখানে লেখা ছিল—‘আমরা ট্রাম্পকে হত্যা করব’।

সর্বশেষ, উন্মোচিত বিলবোর্ডটিতে ডোনাল্ড ট্রাম্প, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের পাশাপাশি ট্রাম্পের পাঁচ সন্তান—ইভান্কা, ব্যারন, টিফানি, ডোনাল্ড জুনিয়র এবং এরিক ট্রাম্পের স্বরূপও ব্যবহার করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পরিণাম হিসেবে এবং এই হত্যার তীব্র প্রতিক্রিয়া ও প্রতিশোধের অংশ হিসেবে এই বিলবোর্ডটি স্থাপন করা হয়েছে। উল্লেখযোগ্য, ওই হামলায় খামেনির সাথে তার মেয়ে, জামাতা, পুত্রবধূ এবং এক শিশু নাতনিও নিহত হয়েছিলেন।

তেহরানের প্যালেস্টাইন স্কয়ারের এই দেয়ালটি দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শক্ত রাজনৈতিক বার্তা এবং হুমকি প্রদানের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রায় প্রতি রাতেই ইরানি সরকারের সমর্থকেরা সেখানে জড়ো হয়ে ফিলিস্তিন এবং হিজবুল্লাহর পতাকা উড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তেহরানের ভালিআসর স্কয়ারের এই ধরনের বড় দেয়ালচিত্রগুলো মূলত ডিজাইন করে ‘আওজ আর্টস অ্যান্ড মিডিয়া অর্গানাইজেশন’ নামক একটি বিশেষ সংস্থা। এই প্রতিষ্ঠানটি সরাসরি ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাথে যুক্ত। তারা যুক্তরাষ্ট্রের সাথে যেকোনো ধরনের দ্বিপক্ষীয় আলোচনার বিরোধিতা করে এবং ইসলামি প্রজাতন্ত্রের আঞ্চলিক, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র নীতিগুলোকে কড়া প্রচারের মাধ্যম হিসেবে এই দেয়ালগুলোকে প্রোপাগান্ডা হিসেবে ব্যবহার করে থাকে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেয়ালে পশ্চিমাদের বিরুদ্ধে হুমকির ভাষা এবং পোস্টারের তীব্রতা আরও জোরালো হয়ে উঠেছে। এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া সতর্কবার্তা দিয়ে বলেছিলেন যে তাকে বা তার পরিবারের ওপর যেকোনো ধরনের ইরানি হামলার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র ‘কঠোর ও বিধ্বংসী’ ব্যবস্থা গ্রহণ করবে।

অন্যদিকে, ইরানের সরকারি সংবাদমাধ্যম এবং শীর্ষ কর্মকর্তারা খামেনি হত্যার ‘চূড়ান্ত প্রতিশোধ’ নেওয়ার কথা বারবার পুনর্ব্যক্ত করছেন। খামেনির ছেলে ও সর্বোচ্চ নেতা পদে তার উত্তরসূরি আয়াতুল্লাহ মোজতবা খামেনি একটি কঠোর বার্তায় প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, খামেনির খুনিরা ‘নিজেদের বিছানায় কোনোদিন শান্তিতে মরতে পারবে না’।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জাতিসংঘে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী

অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার

অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী, জলবায়ু সহনশীল ও টেকসই নগর গড়ে তুলতে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর।

গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে নিউ আরবান এজেন্ডার মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং সুষম আঞ্চলিক উন্নয়ন বাংলাদেশের জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান ভিত্তি।

দেশের নগরায়ণকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি এবং জলবায়ু সহনশীলতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আহাম্মদ সোহেল মনজুর জানান, প্রধানমন্ত্রীর ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় সরকার সাশ্রয়ী আবাসন সম্প্রসারণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ এবং টেকসই নগর অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে।

এসব উদ্যোগ নিউ আরবান এজেন্ডা ও টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

ভবিষ্যৎমুখী নগর উন্নয়ন কৌশলের অংশ হিসেবে সমন্বিত স্থানীয় পরিকল্পনা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, উদ্ভাবনী নগর অর্থায়ন, সুষম আঞ্চলিক উন্নয়ন এবং জলবায়ু সহনশীল নগর অবকাঠামো উন্নয়নে সরকারের গুরুত্বারোপের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, টেকসই নগর উন্নয়নের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে হবে, যেখানে কোনো মানুষ বা কোনো অঞ্চল পিছিয়ে থাকবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%