ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত


পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের ডুমুরিতলা নামক  স্থানে বাস ও অটোরিক্সার  মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মারিয়া আক্তার (১৮) বানেশ্বরপুর এলাকার আবুল কালাম এর মেয়ে। মারিয়া আফতাব উদ্দিন কলেজের ইন্টার প্রথম বর্ষের শিক্ষার্থী।

আহত অটো ড্রাইভার রাসেল(৩৫), হাওয়া বেগম (৪৫) বানেশ্বরপুর এলাকার বাসিন্দা।  

প্রত্যক্ষদর্শীরা জানান  পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে বরিশাল থেকে আসা একটি লোকাল বাস ডুমুরিতলা স্থানে আসলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত শিক্ষার্থীর মা হাওয়া বেগম ও অটো ড্রাইভার রাসেলকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অতনু হালদার বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে জেলা হাসপাতালে আনা হলে কলেজ শিক্ষার্থী আগেই মৃত্যুবরণ করে। হাওয়া বেগম নামে মহিলা রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শরিফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি মাসেই হামের প্রকোপ কমার ইঙ্গিত চিকিৎসকদের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


চলতি মাসেই হামের প্রকোপ কমার ইঙ্গিত চিকিৎসকদের

জুনের মাঝামাঝি সময়ে হামের প্রকোপ কমে আশার সম্ভাবনা রয়েছে, এমন তথ্য দিয়েছেন চিকিৎসকরা। তারা বলেছেন, কিছু ধাপে টিকার ডোজ দেয়ার ফলে প্রকৃত সুফল পেতে দীর্ঘ সময় লাগতে পারে, যা প্রায় দেড় মাসের মতো হতে পারে। যদিও হামে আক্রান্ত হওয়ার পর মৃত্যুর সংখ্যা আগের তুলনায় কমছে, তথাপি প্রতিদিনই শরীরে র‍্যাশ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের শিশুরা।

হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর, সারা দেশে হাম প্রতিরোধে টিকার কার্যক্রম চলছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে লক্ষ্যমাত্রার থেকে অধিক সংখ্যক শিশুদের টিকার আওতায় আনতে সক্ষম হয়েছে।

এদিকে, মৃত্যুর সংখ্যা এবং হামে আক্রান্তদের সংখ্যা কমছে না। প্রতিদিন হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে রোগীরা হাসপাতাল ফিরছেন। চিকিৎসকরা জানান, শিশুদের শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে তাদের প্রতিরোধ ক্ষমতা গড়তে কিছুটা সময় প্রয়োজন। তবে চলতি মাসের মাঝামাঝি সময়ে হামের প্রকোপ কিছুটা কমে আসবে বলে ধারণা তাদের।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বেসিক ও প্যারা ক্লিনিকাল সাইন্স বিভাগের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী জানিয়েছেন, ‘প্রথম ধাপে যাদের টিকা দেয়া হয়েছে, তাদের প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে হয়তো এক-দেড় মাস সময় লাগবে। দ্বিতীয় ও তৃতীয় ধাপেও একইভাবে একই সময় লাগবে।’

তিনি আরও বলেছেন, ‘হামের প্রকোপ কমানোর জন্য ৯৫ শতাংশ শিশুকে ইউমিনিটি পেতে হবে। আশা করি জুনের প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহে কার্যকারিতা পাবে।’

প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১১৩৬ শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে।

স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হামে আক্রান্ত একজন শিশু এবং উপসর্গে তিন শিশু মারা গেছে। একদিনের ভিতর হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২০৫ শিশু।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৯ শিশু। মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৬০ জনে।

এছাড়া, সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৬১ হাজার ১৯৪ জন। একই সময়ে ৫৭ হাজার ১৪২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫১৪ জনের। এছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছে ৯১ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংক ২ ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


বাংলাদেশ ব্যাংক ২ ব্যাংক থেকে ২৫ মিলিয়ন ডলার কিনলো

কেন্দ্রীয় ব্যাংক নিলামের মাধ্যমে আরো ২৫ মিলিয়ন বা ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংক ২টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কিনেছে। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৭৫ পয়সা।

এ ছাড়া চলতি জুন মাসে মোট ১০ কোটি ১০ লাখ ডলারকে কেনা হয়েছে।

এর আগে চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট ৬৪১ কোটি ৬৫ লাখ বা ৬.৪২ বিলিয়ন ডলার কেনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে কুখ্যাত চোর গ্রেফতার এবং চোরাই মাল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে কুখ্যাত চোর গ্রেফতার এবং চোরাই মাল উদ্ধার

গত ০২/৬/২০২৬ তারিখ দিবাগত রাত ১১.৩০ ঘটিকা থেকে ০৩/৬/২০২৬ তারিখ ভোর ০৩.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় মোঃ শাহাদত হোসেন @ বেতার (৫০) পিতা-মৃত রইছ উদ্দিন মোল্লা, সাং- চকরাম কানু এর বসত ঘর সংলগ্ন মুদি দোকান এর ভেন্টিলেটর দিয়ে চোর প্রবেশ করে নগদ অনুঃ ২০০০০ (বিশ হাজার) টাকা এবং অনুঃ ৫০০০ (পাঁচ হাজর) টাকার ৩০ টাকা মূল্যমানের গ্রামীণফোন কোম্পানির মিনিট কার্ড চুরি করে নিয়ে যায়।

বাদীর অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর থানা ৩/৬/২৬ রাতে জনগণের সহায়তায় অভিযান পরিচালনা করে নগদ ১৪৮৫ (একহাজার চারশত পঁচাশি) টাকা এবং ৫০০( পাঁচশত) টাকা মূল্যের মিনিট কার্ড সহ চোর মোঃ শামীম (২৯) পিতা- মোঃ তাছির উদ্দিন প্রামাণিক,সাং- চকরাম কানু,থানা+জেলা-নওগাঁ কে গ্রেফতার করা হয়েছে।

এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অটোরিকশায় বাসের সংঘর্ষ, মায়ের সামনে প্রাণ হারালো মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


অটোরিকশায় বাসের সংঘর্ষ, মায়ের সামনে প্রাণ হারালো মেয়ে

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কে ঘটে যাওয়া একটি ভয়াবহ দুর্ঘটনায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী মারিয়া আক্তার (১৮) নামক এক তরুণী মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। নিহতের মায়ের সাথে সাথে অটোরিকশার চালকও গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২টা নাগাদ মহাসড়কের ডুমুরিতলা নামক স্থানে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়।

মারিয়া পিরোজপুরের বানেশ্বরপুর এলাকার আবুল কালামের কন্যা ছিলেন। তিনি স্থানীয় আফতাব উদ্দিন কলেজের একাদশ শ্রেণির (উচ্চমাধ্যমিক প্রথম বর্ষ) শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর বেলা বরিশাল থেকে আসা একটি লোকাল বাস যখন ডুমুরিতলা এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সাথে এর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষে অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কলেজছাত্রী মারিয়ার মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা দ্রুত আহত মা হাওয়া বেগম (৪৫) এবং অটোরিকশা চালক রাসেল (৩৫)কে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান।

পিরোজপুর জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক অতনু হালদার জানান, 'সড়ক দুর্ঘটনায় আহত তিন জনকে হাসপাতাল পৌঁছানো হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই ওই কলেজ শিক্ষার্থীর মৃত্যু ঘটে। আহত হাওয়া বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর (রেফার) করা হয়েছে।'

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, 'খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%