০৯:১৮ পি.এম
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলায় তিনটি বোর্ডের আওতায় মোট ৭,৭০৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে, যার মধ্যে ২,৮৮২ জন উত্তীর্ণ হয়েছে। ফলে, জেলায় গড় পাশের হার দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৩৯ শতাংশ।
জেলা শিক্ষা অফিসের সূত্রে জানা গেছে, এবছর জেলায় ২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। উপজেলাভিত্তিক ফলাফলে ব্যাপক তারতম্য লক্ষ্য করা গেছে। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, খাগড়াছড়ি সদর উপজেলায় ২,৩১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭৪ জন উত্তীর্ণ হয়েছে; পাশের হার ৩৩.৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। দীঘিনালা উপজেলায় পাশের হার ৩৯.৪৭ শতাংশ, পানছড়ি উপজেলায় ৩২.৩৭ শতাংশ, মহালছড়ি উপজেলায় মাত্র ১৭.১৭ শতাংশ এবং মাটিরাঙ্গা উপজেলায় পাশের হার ৪৪.৪২ শতাংশ, যেখানে ২ জন জিপিএ-৫ পেয়েছে।
গুইমারা উপজেলায় পাশের হার ৪৩.৪৫ শতাংশ, যেখানে ২ জন জিপিএ-৫ অর্জন করেছে। মানিকছড়ি উপজেলায় পাশের হার ৩২.৮৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২ জন। রামগড় উপজেলায় পাশের হার ৪১.৭৩ শতাংশ, যেখানে ৪ জন জিপিএ-৫ পেয়েছে। লক্ষ্ণীছড়ি উপজেলায় পাশের হার ৩৭.৯৭ শতাংশ।
আরও পড়ুন: কাঠালিয়ায় সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী সেলিনা বেগমের পক্ষে লিফলেট বিতরণ
এছাড়া, মাদ্রাসা শাখায় পাশের হার ৮০.৮৩ শতাংশ, যেখানে ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। কারিগরি শাখায় পাশের হার ৬০ শতাংশ। জেলা শিক্ষা কর্মকর্তার মন্তব্য জানতে চাইলে তিনি কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি।
জেলার সচেতন মহল মনে করছে, ফলাফলের এই নিম্নগতি শিক্ষকদের দায়িত্বহীনতা, শিক্ষার্থীদের অনাগ্রহ এবং অভিভাবকদের পর্যাপ্ত মনোযোগের অভাবের ফল। তাদের মতে, “শিক্ষকদের আরও আন্তরিক হতে হবে এবং অভিভাবকদের সন্তানদের পড়াশোনায় বাড়তি মনোযোগ দেওয়া শুধু জরুরিই নয়, প্রয়োজন শিক্ষার মানোন্নয়নে এখনিই কার্যকরী পদক্ষেপ নেয়া।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন