ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরাকে প্রাণ হারালেন এক মার্কিন সেনা


ইরাকে প্রাণ হারালেন এক মার্কিন সেনা

ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক মিশনে নিয়োজিত এক মার্কিন সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

উত্তর ইরাকের এরবিল বিমানঘাঁটিতে প্রশিক্ষণসংক্রান্ত একটি দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

তবে ঠিক কী পরিস্থিতিতে ওই সেনার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আরও পড়ুন: দক্ষিণ-পূর্বাঞ্চলে গ্রিড বিপর্যয়ের তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

বৃহস্পতিবার (৪ জুন) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, উত্তর ইরাকের একটি বিমানঘাঁটিতে প্রশিক্ষণসংক্রান্ত ঘটনায় যুক্তরাষ্ট্রের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে বলে গত বুধবার (৩ জুন) পেন্টাগনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

নিহত ওই সেনা সদস্যের নাম সার্জেন্ট ডেভিন এ. সাইবেল এবং তার বয়স হয়েছিল ২৬ বছর। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের রবিনসন এলাকার বাসিন্দা ছিলেন।

পেন্টাগনের বিবৃতিতে বলা হয়, ডেভিন সাইবেল গত ৩১ মে এরবিল বিমানঘাঁটিতে মারা যান।

আরও পড়ুন: পুতিনের ‘গোপন তহবিল’ থেকে নিষেধাজ্ঞা তুলছেন ট্রাম্প, রুশ-মার্কিন সম্পর্কে নতুন মোড়

তিনি সে সময় মধ্যপ্রাচ্যের উগ্র জঙ্গিগোষ্ঠী দায়েশের (ইসলামিক স্টেট বা আইএস) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযান ‘অপারেশন ইনহেরেন্ট রিজলভ’-এ নিয়োজিত ছিলেন।

পেন্টাগন জানিয়েছে, তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা নির্দিষ্ট পরিস্থিতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

তবে ঘটনাটি সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো বিস্তারিত তথ্য মার্কিন প্রশাসন প্রকাশ করেনি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, সার্জেন্ট সাইবেল সক্রিয় দায়িত্বে থাকা একজন নিয়মিত সেনা সদস্য ছিলেন।

আরও পড়ুন: বিএনপি ও আওয়ামী লীগের পদ্ধতি একই, তারা যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ: ব্যারিস্টার আরমান

‘অপারেশন ইনহেরেন্ট রিজলভ’-এর অংশ হিসেবে তিনি ইরাকে অবস্থান করছিলেন। ২০১৪ সালের জুনে ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের পরাজিত করার লক্ষ্য নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে এই বহুজাতিক সামরিক অভিযান শুরু হয়েছিল।

নিহত মার্কিন এই সেনা সদস্য কলোরাডোর ফোর্ট কারসনে অবস্থানরত এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি, ২য় ব্যাটালিয়ন, ৪র্থ কমব্যাট এভিয়েশন ব্রিগেডে কর্মরত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তার প্রতীক: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


শহীদ জিয়া বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তার প্রতীক: মির্জা ফখরুল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার প্রতীক হিসাবে রয়েছেন, বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি এ সময় উল্লেখ করেন, জিয়াউর রহমান অতি অল্প সময়ের মধ্যে এ ভূখণ্ডের মানুষের জন্য একটি অনন্য জাতীয় পরিচিতি (আইডেন্টিটি) তৈরি করে দিয়েছিলেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে পিআইবি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (বিআইপিএসএস) সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের অর্থনীতিবিদ ড. মুশতাক খান। আলোচকের বক্তব্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ এবং ব্রেইনের নির্বাহী পরিচালক ড. সফিকুর রহমান।

মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৭১ সালে যখন দেশের মানুষ একটি চরম সংকটের মধ্যে ছিল, গোটা দেশের মানুষ তাদের নেতার কাছ থেকে যুদ্ধের ঘোষণার প্রত্যাশা করছিল- তখন সেটি যখন আসলো না, তখন এক সাধারণ মেজর চট্টগ্রাম থেকে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যুদ্ধ শুরু করেছিলেন। পাকিস্তান হানাদার বাহিনী ১৯৭১ সালে যেভাবে দেশের গ্রামের গ্রামে আগুন ধরিয়েছে, নির্বিচারে মানুষকে হত্যা করেছে; সে কারণে পাকিস্তানি বর্বরতাকে কখনোই ক্ষমা করা সম্ভব নয়।

মন্ত্রী তার ব্যক্তিগত জীবন থেকে অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, ১৯৪৮ সালে জন্মগ্রহণকারী একজন মানুষ হিসেবে আমি পাকিস্তানের অংশ হওয়ার এবং তাদের শোষণ-বঞ্চনা প্রচুর দেখেছি। একাত্তরের ভয়ংকর যুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীর বর্বরতাকে আমি খুব কাছ থেকে একজন সংগঠক হিসেবে প্রত্যক্ষ করেছি। সেই কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার কাছে এক অনন্য ও ক্ষণজন্মা পুরুষ, যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন।

বিএনপি উদার গণতন্ত্রে বিশ্বাসী, উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি সব সময়ই একটি উদার ও বহুমাত্রিক গণতান্ত্রিক রাজনীতি (লিবারেল ডেমোক্রেসি) লালন করে। জিয়াউর রহমানের রাজনীতি ছিল সকলকে নিয়ে পথ চলার, বিভাজন সৃষ্টি করার নয়। একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকাঠামো ও অর্থনীতির মধ্যে এসে তিনি নতুন কোনো বিভক্তি না করে, সব রাজনৈতিক চিন্তার দলগুলোকে একত্রে নিয়ে প্রথমে ফ্রন্ট এবং পরে বিএনপি গঠন করেছিলেন। রাজনীতির মূল বিষয় ছিল ‘রিকন্সিলিয়েশন’ অর্থাৎ সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। এই প্রথাই তিনিই চালুর করে গেছেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে কাউকে শত্রু বানাতে চাননি, এটাই ছিল তার রাজনীতি। বরং সবার সাথে বন্ধুত্বপূর্ণ ও ভারসাম্যপূর্ণ কূটনীতি প্রতিষ্ঠায় তিনি সফল হয়েছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দিয়ে দেশকে আধিপত্যবাদের বাইরে একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।

পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাসির জামাল, ডেইলি ফাইনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, বিআইপিএসএস-এর সিনিয়র ফেলো শাফাকাত মনির এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওয়ারেস করিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

মেহেরপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে গাংনী উপজেলার ওলিনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইক চালক আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মাহিম উদ্দীনের শিশুকন্যা আফরিন (৪) এবং মাহিমের নাতি যশোরের ঝিকরগাছার সজিব হোসেনের ছেলে আকবার (১০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাহিম উদ্দীন তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের আরিফুল ইসলামের ইজিবাইকযোগে বামন্দীর দিকে যাচ্ছিলেন। ইজিবাইকটি ওলিনগর নামক স্থানে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা আহত ইজিবাইক চালক আরিফুলকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং শিশু আফরিন ও আকবারকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা শিশু আফরিন ও আকবারকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আকবার আলী।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও ইজিবাইকটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিন জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


তিন জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তারা দায়িত্ব পালন করবেন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত।

বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মো. সাইফুল ইসলাম সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। অন্যদিকে, মো. শরীফুজ্জামান চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক নিয়োগ প্রাপ্ত হয়েছেন, এবং মো. হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারার ভিত্তিতে এই নিয়োগ কার্যকর হয়েছে। জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী সময়ে অন্য কোনো আদেশ না আসা পর্যন্ত এরা পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারার আওতায় চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগের পাশাপাশি তাদের দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে বিধি-বিধান অনুযায়ী তারা ভাতা পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র প্রতিনিধির সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৪:৫৫ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র প্রতিনিধির সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। সাক্ষাতকালে বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে জাতিসংঘের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। আগামী দিনে জাতিসংঘের সাহায্য সহযোগিতার অব্যাহত রাখার বিষয়টি আলোচনা উঠে এসেছে। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, বাংলাদেশে ইউএনডিপি’র স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড আউটরিচ স্পেশালিস্ট কিরতিজাই পেহরি, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%