ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

আইনজীবীকে ভয় দেখিয়ে ওকালতনামায় সইয়ের অভিযোগ পিপির বিরুদ্ধে


আইনজীবীকে ভয় দেখিয়ে ওকালতনামায় সইয়ের অভিযোগ পিপির বিরুদ্ধে

কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-রাজঃ ৩১৪) ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। নির্বাচন প্রক্রিয়া স্থগিতের জন্য আদালতের দ্বারস্থ হলে আইনজীবীকে চাপ প্রয়োগ করে রিট আবেদন প্রত্যাহারে বাধ্য করার অভিযোগ করেছেন সংগঠনটির একাংশের শ্রমিকরা। এদিকে আগামীকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে কুড়িগ্রাম প্রেসক্লাবে ‘প্রকৃত শ্রমিকবৃন্দ, কুড়িগ্রাম জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোস্তফা কামাল, আলম হোসেন, জয়নাল আবেদীন ও বাবু মিয়া।

আরও পড়ুন: বিএনপি মতাদর্শীকে সরিয়ে আওয়ামী মতাদর্শীকে সংযুক্ত

বক্তারা অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়ায় প্রকৃত শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করে নানা অনিয়ম করা হচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত না করেই নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তারা।

গরুর গাড়ি প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, তাঁর প্রতিদ্বন্দ্বী মালিক পক্ষের হওয়ায় শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রার্থী হওয়ার বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। নির্বাচন স্থগিত চেয়ে আদালতে রিট দিলে তাঁর আইনজীবীকে চাপ প্রয়োগ করে আবেদন প্রত্যাহারে বাধ্য করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ফখরুল ইসলাম বলেছেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) বজলুর রশিদ সরকারি পদ ও কার্যালয় ব্যবহার করে আইনজীবী মানিক চন্দ্র বর্মনকে ভয়ভীতি দেখিয়ে ওকালতনামা ও প্রত্যাহার আবেদনে স্বাক্ষর নেওয়ার অভিযোগ রয়েছে। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি।

আরও পড়ুন: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেমন সনাতন ধর্মাবলম্বীরা পাশে ছিলেন, তেমনি ২০২৪ সালের আন্দোলনেও তাঁরা পাশে ছিলেন : প্রতিমন্ত্রী সোহেল মনজুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারের অস্থিরতায় কমছে বিটকয়েন-ইথারের দাম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৪ এম


বিশ্ববাজারের অস্থিরতায় কমছে বিটকয়েন-ইথারের দাম

বিশ্ববাজারের অস্থিরতার কারণে ক্রিপ্টোমুদ্রার দাম নিম্নমুখী হচ্ছে। বিটকয়েন এবং ইথারের দাম সপ্তাহের হিসেবে কমে গেছে। কিন্তু একই সময়ে বাইন্যান্স ও সোলানার দাম বেড়েছে।

আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন প্রতিষ্ঠান দ্য ট্রেড ইকোনমিকসের প্রকাশিত তথ্যানুসারে, বিটকয়েনের দাম এক সপ্তাহে ২ দশমিক ২১ শতাংশ হ্রাস পেয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে প্রতি বিটকয়েনের বিক্রি হয়েছে ৬৩ হাজার ৩৭২ ডলারে।

একই সময়ে, মাসের হিসাবে ইথারের দাম ১ দশমিক ৬৪ শতাংশ কমে গেছে। একেকটি ইথারের বেচাকেনা হয়েছে ১ হাজার ৮৮৪ ডলার ১৮ সেন্টে। সপ্তাহের হিসাবে ইথারের দাম প্রায় ১ দশমিক ৪৫ শতাংশ কমে গেছে।

মাসের হিসাবে সোলানার দাম নিচের দিকে থাকলেও সপ্তাহের হিসাবে দাম বেড়েছে। একেকটি সোলানা বিক্রি হয়েছে ৭৫ ডলার ৭৬ সেন্টে।

অন্যদিকে, বাইন্যান্সের দামও বেড়েছে। এক সপ্তাহে ৩ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ক্রিপ্টোমুদ্রাটির দাম এখন ৬১২ ডলার ৫০ সেন্টে অবস্থান করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজা পরিকল্পনা নিয়ে আলোচনায় কুশনারকে ইসরাইলে পাঠাতে পারে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৫ এম


গাজা পরিকল্পনা নিয়ে আলোচনায় কুশনারকে ইসরাইলে পাঠাতে পারে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য শান্তি পরিকল্পনা এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের দূত জ্যারেড কুশনারকে ইসরাইলে পাঠানোর কথা বিবেচনা করা হচ্ছে। বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানায়।

সংবাদমাধ্যম অ্যাক্সিওস এর আগে জানিয়েছে, ট্রাম্পের জামাতা এবং মধ্যপ্রাচ্য ও রাশিয়া বিষয়ক তার ঘনিষ্ঠ মধ্যস্থতাকারী কুশনার আগামী সপ্তাহে ইসরাইল ও মিসরে যাবেন। সেখানে তিনি গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সপ্তাহের শেষে ঘোষণা দেন, গাজা যুদ্ধ অবসানে ট্রাম্পের সর্বশেষ পরিকল্পনার বিরোধিতা করছেন তিনি।

কুশনারকে ইসরাইলে পাঠানোর বিষয়ে অ্যাক্সিওসের প্রতিবেদনের বিষয়ে এএফপির প্রশ্নের জবাবে, নাম প্রকাশ না করার শর্তে মার্কিন ওই কর্মকর্তা বলেন, ‘এ ধরনের সফর নিয়ে আলোচনা হচ্ছে। গাজায় কাঙ্ক্ষিত ফলাফল কী হবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইল একমত।’

তিনি আরো বলেন, ‘আরও অনেক বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য ও অভিন্ন উদ্বেগ রয়েছে। আমরা একসঙ্গে সেগুলো নিয়ে কাজ করব।’

এক সপ্তাহেরও বেশি সময় ধরে ধীরে ধীরে সমালোচনা বাড়তে থাকায় নেতানিয়াহু রোববার স্পষ্টভাবে গাজা পরিকল্পনার বিরোধিতা করেন। ওই পরিকল্পনায় হামাস নিরস্ত্র হওয়ার সঙ্গে সঙ্গে ইসরাইলকে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করার কথা বলা হয়েছে।

ইসরাইলের প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, ইসরাইল কোনো সেনা প্রত্যাহার করবে না। এমনকি ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ তাকে আশ্বস্ত করার পরও তিনি এ অবস্থান জানান। বোর্ড বলেছিল, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলকে সেনা প্রত্যাহার করতে হবে না।

ইসরাইলের সবচেয়ে দীর্ঘসময় ধরে দায়িত্ব পালন করা নেতা নেতানিয়াহু ২৭ অক্টোবরের নির্বাচনের আগে কিছু জনমত জরিপে সমান সমান অবস্থানে রয়েছেন বা কিছুটা পিছিয়ে আছেন। ২০২৩ সালে হামাসের ভয়াবহ হামলার পর এটাই দেশটির প্রথম নির্বাচন। ওই হামলার জেরেই গাজা যুদ্ধ শুরু হয়।

গাজা পরিকল্পনাটি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতির সর্বশেষ ধাপ। ওই যুদ্ধবিরতির ফলে গাজায় ইসরাইলি সামরিক অভিযান কমেছে, তবে পুরোপুরি বন্ধ হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিন্ধুর পানি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৭ এম


সিন্ধুর পানি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রীর

পাকিস্তান নিজেদের শান্তির সমর্থক হিসেবে উপস্থাপন করলেও, তাদের এই শান্তিকামী মনোভাবকে দুর্বলতা হিসেবে গ্রহণ না করার জন্য দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একটি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি নিয়ে সাম্প্রতিক উত্তপ্ত পরিস্থিতিতে সাফ জানিয়ে দিয়েছেন, "পানি আমাদের লাল রেখা।"

পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে যখন জলবন্টন ইস্যুতে তীব্র উত্তেজনা বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে পাক প্রধানমন্ত্রীর তরফ থেকে এমন কড়া মন্তব্য এসেছে।

১৯৬০ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি অনুসারে, সিন্ধু নদ ব্যবস্থার মোট পানির ২০ শতাংশ ভারত পায় এবং বাকি ৮০ শতাংশ পাকিস্তানের জন্য বরাদ্দ করা হয়। চুক্তির আওতায় পূর্বাঞ্চলীয় নদীগুলো যেমন রবি, বিয়াস ও শতদ্রু ভারতের অধীনে এবং পশ্চিমাঞ্চলীয় নদীগুলো যেমন সিন্ধু, ঝিলম ও চেনাবের বেশিরভাগ পানির অধিকার পাকিস্তান লাভ করে। তবে দুইদেশকে কিছু নির্দিষ্ট শর্তে একে অপরের নদীগুলোর পানির সীমিত ব্যবহারের সুবিধা দেওয়া হয়েছিল।

কিন্তু পরিস্থিতি ২০২৫ সালের এপ্রিলে পেহেলগাম হামলার পর ভিন্ন দিকে মোড় নেয়। ওই হামলায় ২৬ জন বেসামরিক মানুষ প্রাণ হারালে ভারত পাকিস্তানের ওপর সরাসরি দায় চাপায়। শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে, নতুন দিল্লি ঐতিহাসিক পানি চুক্তি স্থগিত (অ্যাবেয়েন্স) রাখার ঘোষণা দেয়।

চুক্তি স্থগিত করার পরই ভারত পশ্চিমাঞ্চলীয় তিনটি নদীর পানির স্তরের আগাম তথ্য পাকিস্তানের কাছে পাঠানো বন্ধ করে দেয়। এর ফলে, বর্ষাকালে নদীতে পানি বেড়ে গেলে ভারতের দেওয়া আগাম সতর্ক বার্তার ওপর ভিত্তি করে পাকিস্তানের পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হতো। কিন্তু তথ্য আদান-প্রদান বন্ধ হয়ে যাওয়ায় পাকিস্তান বর্তমানে বর্ষাকালে বড় ধরনের বিপদের আশঙ্কায় রয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোমে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৮ এম


রোমে স্ত্রী-কন্যাসহ নোয়াখালীর বাবুলকে হত্যা, দেশে এলো ৩ মরদেহ

ইতালির রাজধানী রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নোয়াখালীর কোম্পানীগঞ্জের একই পরিবারের তিন বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পৌঁছায়। একই দিন বাদ মাগরিব কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শিশু নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।

নিহতরা হলেন, চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল (৩৯), তার স্ত্রী (৩৮) ও তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের একমাত্র ছেলে অয়ন। তিনি শুক্রবার বিকেলে মরদেহের সঙ্গে প্রামের বাড়িতে পৌঁছে জানাজা ও দাফনে অংশ নেবেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাতে ইতালির রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে ছুরিকাঘাতে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী ও মেয়ে নিহত হন। প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাদের ছেলে অয়নকে উদ্ধার করে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়।গত ১১ আগস্ট ইতালির স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় রোমের ক্যাসালোত্তি এলাকার পিয়াজ্জা ওর্মেয়ায় নিহত তিনজনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাদের মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়।

নিহত বাবুলের চাচাতো ভাই অ্যাডভোকেট ইউনুস বলেন, ইতালিতে থাকা স্বজনদের মাধ্যমে তারা হত্যাকাণ্ডের খবর জানতে পারেন। বাবুল দেশে এলে সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিতেন। এমন নির্মম ঘটনায় তারা বাকরুদ্ধ। ঘটনায় অভিযুক্ত শাহাদাতকে এখনো আইনের আওতায় না আনায় বিস্ময় প্রকাশ করেন তিনি।

এদিকে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে ইতালিয়ান পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২ জুলাই চরকাঁকড়া ইউনিয়নে তাদের বাড়ির সামনে ‘লাল বাহিনী’ নামের একটি কথিত ডাকাত দলের নামে একটি উড়ো চিঠি পাওয়া যায়। চিঠিতে পরিবারের কাছে টাকা ও স্বর্ণালংকার দাবি এবং দাবি পূরণ না করলে ছেলে-নাতিকে হত্যাসহ নারী সদস্যদের ওপর নির্যাতনের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন স্বজনেরা। পরে নিরাপত্তাশঙ্কার কথা জানিয়ে নিহতের বাবা সিরাজুল ইসলাম কোম্পানীগঞ্জ থানায় ও স্থানীয় সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ করেছিলেন বলে জানা গেছে।

নিহত বাবুলের বাবা সিরাজুল ইসলাম বলেন, “আমার ছেলে দেশে ছুটিতে এসে কবরস্থানে মাটি ফেলেছে। সেখানেই তাকে স্ত্রী-সন্তানসহ দাফন দেওয়া হবে। আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি বিচার চাই।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%