ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ


সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, স্বৈরাচার হাসিনাবিরোধী আন্দোলনে এই মাটিতে আমাদের নেতারা মার খেয়েছেন। তাই এই মাটি আমাদের সবার। এই মাটিতে আর ভুল করা যাবে না। একটি ভুলের কারণে ১৭-১৮ বছর আমরা ক্ষমতা থেকে দূরে থাকেছি। সেই ভুল আর করা চলবে না।

তিনি উল্লেখ করেন, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি ঘর-বাড়ি, গ্রাম থেকে শুরু করে সর্বত্র দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকবিরোধী সমাজ গড়ে তোলা প্রয়োজন।

শনিবার সন্ধ্যায় ফরিদপুর নাগরিক কমিটির আয়োজনে শহরের থানার মোড়ে আয়োজিত নাগরিক আলোচনা ও বিজয়ের বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

শামা ওবায়েদ আরও বলেন, এই মাটি মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সকল জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার। এখানে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নে কাজ করে এগিয়ে নিয়ে যেতে হবে। পদ্মা ব্যারাজ একনেকে পাস হয়েছে- এটি হবে।

তিনি বলেন, ফরিদপুর পাটের জন্য বিখ্যাত। এখানে পাটশিল্প নিয়ে কাজ করা দরকার। পিঁয়াজ উৎপাদন ও কৃষকের সমস্যা রয়েছে, সেদিকে ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে। পিঁয়াজ সংরক্ষণের জন্য একটি সংরক্ষণাগার নির্মাণের উদ্যোগ নিতে হবে। ফরিদপুর বিভাগ এবং পৌরসভাকে সিটি করপোরেশন করার উদ্যোগ নিতে হবে।

আলোচনায় ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনের ১১ দলীয় সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বিশেষ অতিথির বক্তব্যে বলেন, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে মারামারি ও হানাহানি থাকবেনা। দৌলতদিয়া-পাটুরিয়ায় আরেকটি পদ্মা সেতু চাই। ফরিদপুরের চারটি আসনের এমপিরা একসঙ্গে কাজ করতে চাই।

আলোচনায় অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, জুলফিকার হোসেন জুয়েল, ব্যবসায়ী মীর নাসির হোসেন, জাহাঙ্গির হোসেন প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, প্রফেসর আব্দুত তাওয়াব, ব্যবসায়ী জাহাঙ্গির মিয়া, অ্যাডভোকেট জসিম মৃধা, দেলোয়ার হোসেন দিলা প্রমুখ।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজেকে নিরপেক্ষ বলে দাবি করলেন ফিফা সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


নিজেকে নিরপেক্ষ বলে দাবি করলেন ফিফা সভাপতি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর, আবারো সেই পুরোনো অভিযোগ আলোচনায় এসেছে, যে ফিফা নাকি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়।

এই ভাইরাল হওয়া ১১ সেকেন্ডের ভিডিওটিতে স্প্যানিশ ভাষায় ইনফান্তিনোকে বলতে শোনা যায়, "আজ (কেপ ভার্দের বিপক্ষে) আর্জেন্টিনার খেলা দেখে আমার টেনশন হচ্ছিল, চাপ অনুভব করছিলাম।" তবে তিনি বক্তব্য শেষ করার আগেই নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা বলেন, "আমি তো নিরপেক্ষ। শুধু আর্জেন্টিনা নয়, সব দলের ক্ষেত্রেই আমার একই রকম অনুভূতি হয়।"

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই দাবি করেছেন, ইনফান্তিনো অসাবধানতাবশত নিজের সমর্থনের কথা প্রকাশ করে ফেলেছিলেন, এরপর তা ঢাকার চেষ্টা করছেন।

এদিকে, আর্জেন্টিনার ম্যাচটিও ছিল খুবই নাটকীয়। কেপ ভার্দের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকা ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ৩-২ গোলের জয় নিয়ে নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট।

ভাইরাল ভিডিওটির সত্যতা সম্পর্কে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় করা একটি তথ্য যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটিকে সরাসরি ভুয়া বলা সম্ভব নয়। কারণ ইনফান্তিনো স্প্যানিশ ভাষায় সাবলীলভাবে কথা বলতে সক্ষম। তবে যাচাইয়ে আরও উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ক্লিপটি আংশিক এবং পুরো বক্তব্য প্রকাশিত হয়নি।

এছাড়া ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের বাইরে ইনফান্তিনো একজন সাংবাদিকের সঙ্গে কথা বলছেন এবং তার আশপাশে অন্য কাউকে দেখা যাচ্ছে না। এই ফলে ভিডিওটির প্রেক্ষাপট ও সম্পূর্ণ বক্তব্য নিয়ে প্রশ্ন উঠছে।

অন্যদিকে, মালয়েশিয়ার ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম স্টেডিয়াম অ্যাস্ট্রোর ফ্যাক্ট-চেকও ভিডিওটির সত্যতা নিশ্চিত করতে পারেনি। তাদের ভাষ্যমতে, ভিডিওটি আংশিক সম্পাদিত, ভুলভাবে উপস্থাপিত, বিকৃত অথবা সম্পূর্ণ ভুয়াও হতে পারে।

এর আগে, লিওনেল মেসিকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল। আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির পায়ের পেছনে বুটের তলা দিয়ে আঘাত করার পরও মেসি কোনো কার্ড না দেখানোর কারণে সামাজিক মাধ্যমে নতুন করে সমালোচনা শুরু হয়। সেই বিতর্কের মধ্যেই ইনফান্তিনোর ভিডিওটি নতুন ধরনের আলোচনা জন্ম দিয়েছে।

তবে এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি, যা থেকে নিশ্চিতভাবে বলা যাবে যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রকাশ্যে আর্জেন্টিনার প্রতি পক্ষপাতের কথা স্বীকার করেছেন। এই জন্য ভাইরাল ভিডিওটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তথ্য যাচাইকারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীকে ধর্ষণের অভিযোগে একজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীকে ধর্ষণের অভিযোগে একজন আটক

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত খোকনকে (৫০) আটক করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার ঝলম এলাকায় পুলিশের একটি অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

পুলিশের সূত্র অনুযায়ী, গত ৩০ জুন ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় একটি কনফেকশনারি দোকানের সামনের ফুটপাতে এই ঘটনাটি ঘটে। তবে শনিবার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজের বিশ্লেষণে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মধ্যবয়সী নারীর কাছে সাদা শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি এসে ধর্ষণ করেন। ঘটনার পরে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কিছুক্ষণ পর বাজারের এক পাহারাদার ঘটনাস্থলে পৌঁছে নারীর অবস্থা দেখতে পান।

ভিডিও বিশ্লেষণ করতেই পুলিশ সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারের সংলগ্ন দুর্গাপুর এলাকার বাসিন্দা খোকনকে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করে। স্থানীয় জনগণের দাবি, তিনি এলাকা জুড়ে জুয়ার পরিচালনার সঙ্গে যুক্ত এবং একজন চিহ্নিত জুয়াড়ি হিসেবে পরিচিত।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে পুলিশের তদন্ত কার্যক্রম শুরু হয় এবং অভিযুক্তকে শনাক্ত করে। পরে শনিবার তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরে তাকে রোববার (৫ জুলাই) কুমিল্লার আদালতে পাঠানো হবে।

এদিকে সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, ভুক্তভোগী নারীর পরিচয় চিহ্নিত করা, তার চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কার্যক্রম চলছে, পাশাপাশি ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থাপনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


দুই বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আষাঢ়ের বৃষ্টির সঙ্গে বাংলাদেশের কয়েকটি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখন ৩৭ ডিগ্রির আশপাশে রয়েছে। এই পরিস্থিতির মধ্যে, শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে দেশের দুই বিভাগের বিভিন্ন স্থানে।

এছাড়া, শনিবার (৪ জুলাই) রাতের মধ্যেই দেশের ১৭টি জেলার ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর আশেপাশের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এদিকে, দেশের ১৭টি জেলায় শনিবার রাতের মধ্যেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, শনিবার রাত ১টার মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্য দিকে, তীব্র ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের ৪টি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলের এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে রয়েছ। এই কারণে সমুদ্রবন্দরের পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। তাছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে, যতক্ষণ না নতুন নির্দেশনা দেয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট ফের চালু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট ফের চালু

দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে ফের চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট।

যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের, বিশেষ করে সিলেটি কমিউনিটির অন্যতম প্রাণের দাবি পূরণে এই রুটটি ফের চালু করা হয়েছে।

আর সেই দাবিকে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট নম্বর BG-208 সোমবার (৬ জুলাই) সকাল ১১টা ৫০ মিনিটে ম্যানচেস্টার থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। ফ্লাইটটির যাত্রীদের স্বাগত জানাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের বিমানবন্দরে উপস্থিত থাকার কথা রয়েছে।

গত ২৯ জানুয়ারি যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক নিরাপত্তা উপদেষ্টা এবং বিমান বাংলাদেশের পরিচালক ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবির।

বৈঠকে ফ্লাইটটি বন্ধ হওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং রুটটি পুনরায় চালুর জন্য জোরালো দাবি উত্থাপন করা হয়। পরবর্তীতে জাতীয় নির্বাচনের মাত্র আট দিন আগে, ৪ ফেব্রুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হুমায়ুন কবির ঘোষণা দিয়েছিলেন, বিএনপি সরকার গঠন করলে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট পুনরায় চালু করা হবে।

নতুন সরকার গঠনের চার মাসের মাথায় এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলো। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর হুমায়ুন কবির বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে ধারাবাহিক সমন্বয় বজায় রাখেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর সদিচ্ছার ফলেই বহু প্রতীক্ষিত এই ফ্লাইটটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

যুক্তরাজ্যে বসবাসরত সিলেটিদের জন্য এই রুট শুধু একটি বিমান যোগাযোগ নয়; এটি পরিবার-পরিজনের সঙ্গে সংযোগ, ব্যবসা-বাণিজ্য এবং আবেগের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধ। ফলে ফ্লাইটটি পুনরায় চালুর খবরে প্রবাসী সিলেটিদের মধ্যে স্বস্তি, আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%