১০:৩৪ পি.এম
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশিত হওয়ার পর, আবারো সেই পুরোনো অভিযোগ আলোচনায় এসেছে, যে ফিফা নাকি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়।
এই ভাইরাল হওয়া ১১ সেকেন্ডের ভিডিওটিতে স্প্যানিশ ভাষায় ইনফান্তিনোকে বলতে শোনা যায়, "আজ (কেপ ভার্দের বিপক্ষে) আর্জেন্টিনার খেলা দেখে আমার টেনশন হচ্ছিল, চাপ অনুভব করছিলাম।" তবে তিনি বক্তব্য শেষ করার আগেই নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা বলেন, "আমি তো নিরপেক্ষ। শুধু আর্জেন্টিনা নয়, সব দলের ক্ষেত্রেই আমার একই রকম অনুভূতি হয়।"
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই দাবি করেছেন, ইনফান্তিনো অসাবধানতাবশত নিজের সমর্থনের কথা প্রকাশ করে ফেলেছিলেন, এরপর তা ঢাকার চেষ্টা করছেন।
আরও পড়ুন: কেপটাউনে অস্ট্রেলিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, দক্ষিণ আফ্রিকা ৩২৯ রানে গুটিয়ে
এদিকে, আর্জেন্টিনার ম্যাচটিও ছিল খুবই নাটকীয়। কেপ ভার্দের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকা ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা ৩-২ গোলের জয় নিয়ে নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট।
ভাইরাল ভিডিওটির সত্যতা সম্পর্কে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় করা একটি তথ্য যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটিকে সরাসরি ভুয়া বলা সম্ভব নয়। কারণ ইনফান্তিনো স্প্যানিশ ভাষায় সাবলীলভাবে কথা বলতে সক্ষম। তবে যাচাইয়ে আরও উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ক্লিপটি আংশিক এবং পুরো বক্তব্য প্রকাশিত হয়নি।
এছাড়া ভিডিওতে দেখা যায়, স্টেডিয়ামের বাইরে ইনফান্তিনো একজন সাংবাদিকের সঙ্গে কথা বলছেন এবং তার আশপাশে অন্য কাউকে দেখা যাচ্ছে না। এই ফলে ভিডিওটির প্রেক্ষাপট ও সম্পূর্ণ বক্তব্য নিয়ে প্রশ্ন উঠছে।
অন্যদিকে, মালয়েশিয়ার ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম স্টেডিয়াম অ্যাস্ট্রোর ফ্যাক্ট-চেকও ভিডিওটির সত্যতা নিশ্চিত করতে পারেনি। তাদের ভাষ্যমতে, ভিডিওটি আংশিক সম্পাদিত, ভুলভাবে উপস্থাপিত, বিকৃত অথবা সম্পূর্ণ ভুয়াও হতে পারে।
আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না
এর আগে, লিওনেল মেসিকে ঘিরেও বিতর্ক তৈরি হয়েছিল। আলজেরিয়ার ডিফেন্ডার আইসা মান্দির পায়ের পেছনে বুটের তলা দিয়ে আঘাত করার পরও মেসি কোনো কার্ড না দেখানোর কারণে সামাজিক মাধ্যমে নতুন করে সমালোচনা শুরু হয়। সেই বিতর্কের মধ্যেই ইনফান্তিনোর ভিডিওটি নতুন ধরনের আলোচনা জন্ম দিয়েছে।
তবে এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি, যা থেকে নিশ্চিতভাবে বলা যাবে যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো প্রকাশ্যে আর্জেন্টিনার প্রতি পক্ষপাতের কথা স্বীকার করেছেন। এই জন্য ভাইরাল ভিডিওটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তথ্য যাচাইকারীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন