১২:০০ এম
বরিশাল সরকারি ব্রজমোহন (বি এম) কলেজ ছাত্র সংসদ (বাকসু)-এর সাবেক সাহিত্য সম্পাদক এবং বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক সফল ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধুকে গ্রেফতার করা হয়েছে।
আজ ২৯ জুন (সোমবার) রাতে রাজধানীর রামপুরা এলাকা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেফতার করে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে যে, জরুরি ব্যক্তিগত প্রয়োজনে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। আজ রাতের সময় রামপুরার একটি নির্দিষ্ট স্থান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নেয়। তবে তাৎক্ষণিকভাবে তাকে কোন মামলায় বা কী কারণে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সঠিক বা সুনির্দিষ্ট কোনো বক্তব্য কিংবা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।
আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন
এদিকে, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধুর এই আকস্মিক গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বরিশাল সদর উপজেলা ও বি এম কলেজের সাবেক শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের দাবি হল যে, তাকে বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে এই ঘটনার তীব্র নিন্দা করে প্রতিবাদ জানাচ্ছেন।
নেতাকর্মীরা অবিলম্বে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধুর সুনির্দিষ্ট কারণ প্রকাশ এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন