ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বেন-গভিরের কর্মকাণ্ডের নিন্দা জানালেন জার্মান চ্যান্সেলর


বেন-গভিরের কর্মকাণ্ডের নিন্দা জানালেন জার্মান চ্যান্সেলর

ফিলিস্তিনের গাজায় প্রতিদিন ৩০ থেকে ৪০ জনকে হত্যার আহ্বান জানানোর ঘটনায় ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের তীব্র নিন্দা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ।

তিনি বেন-গভিরের বক্তব্যকে অমানবিক এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন।

বুধবার (১৯ আগস্ট) বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মান সরকারের উপমুখপাত্র সেবাস্তিয়ান হিলে এ কথা জানান।

আরও পড়ুন: ক্যালিফোর্নিয়ায় দাবানল, ৬ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হচ্ছে

সেবাস্তিয়ান বলেন, ‘চ্যান্সেলর বেন-গভিরের অমানবিক আহ্বানের তীব্র নিন্দা জানিয়েছেন। এগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

হিলে জানান, গত জুনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনে মানবিক মর্যাদা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পক্ষে অবস্থান নেওয়া উগ্রপন্থী রাজনীতিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রস্তুতের বিষয়ে ইইউ নেতারা একমত হয়েছিলেন।

তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা অনানুষ্ঠানিক ‘জিমনিখ’ বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ কায়া কালাস এ ব্যাপারে সম্ভাব্য পদক্ষেপের প্রস্তাব দেবেন।

সম্প্রতি এক পডকাস্টে বেন-গভির গাজায় ইসরাইলি হামলা আরও জোরদার করার আহ্বান জানান। তিনি প্রতি রাতে ৩০ থেকে ৪০ জনকে হত্যার কথা বলেন এবং গাজায় ইসরাইলিদের পুনর্বাসনের দাবিও পুনর্ব্যক্ত করেন। তার মন্তব্যের পর জার্মানি ও ফ্রান্সসহ ইউরোপে ব্যাপক সমালোচনা শুরু হয়।

আরও পড়ুন: কলকাতায় পূজামণ্ডপ ভেঙে প্রাণহানি, শোক জানালেন মোদি ও মমতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে এবি পার্টি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১২:৫৭ এম


নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে এবি পার্টি

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ : রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। পাশাপাশি, দলটি আশা প্রকাশ করেছে যে, তিনি দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে গণতন্ত্র, আইনের শাসন এবং জাতীয় ঐক্য সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ অভিনন্দন বক্তব্য জানান।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন যে, দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।

তারা আরও ঘোষণা করেন, ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতায় রাষ্ট্রপতি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ জাতির নতুন যাত্রায় আস্থার ভিত্তি আরও সুদৃঢ় করবে। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, গণতান্ত্রিক চর্চা ও রাষ্ট্রীয় বিষয়ে প্রজ্ঞা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

এবি পার্টির নেতারা রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা বিরোধী দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক রীতি অনুসরণ করে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়া এবং নির্বাচনী সৌজন্য বজায় রাখা দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।

নেতৃবৃন্দ আরও মন্তব্য করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকল নাগরিকের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জনগণের প্রত্যাশা রয়েছে। পাশাপাশি, আইনের শাসন প্রতিষ্ঠা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা রক্ষা, নাগরিক অধিকার সংরক্ষণ, রাজনৈতিক বহুত্ববাদের চর্চা এবং জাতীয় ঐক্য সুসংহত করার ক্ষেত্রে তিনি কার্যকর নেতৃত্ব দেবেন।

শেষে, মজিবুর রহমান মঞ্জু ও ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০১:০৬ এম


ইরানের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

 

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগাম হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত দেশটির রিজার্ভ মেজর জেনারেল উজি দায়ান জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগাম হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। উজি দায়ানের মতে, ইরান ইস্যুতে ইসরাইল পুরোপুরি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে না। খবর মিডল ইস্ট মনিটরের।

টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে উজি দায়ান বলেন, ইসরাইল বর্তমানে ‘অস্তিত্ব রক্ষার যুদ্ধের’ মধ্যে রয়েছে। তিনি উল্লেখ করেন, ইরান থেকে আসা হুমকি মোকাবিলায় প্রয়োজন হলে নিজেদের উদ্যোগেই সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা ইসরাইলকে ধরে রাখতে হবে।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে আগাম হামলা চালানোর সম্ভাবনাও বিবেচনায় রেখে প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। একই সঙ্গে ইরানকে হুমকি হিসেবে বিবেচনা করে এর জবাব দেওয়ার ক্ষেত্রে নিজেদের ‘স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ’ বজায় রাখা জরুরি।

ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতা নিয়ে ইসরাইল-ইরান উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই উজি দায়ানের এমন মন্তব্য সামনে এসেছে। যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে ইসরাইলের প্রত্যাশিত পদক্ষেপ না নিলে, তেল আবিব কি এককভাবে সামরিক অভিযান চালাতে পারবে, তা নিয়েও দেশটির অভ্যন্তরে আলোচনা বাড়ছে।

ইসরাইলের সামরিক ও নিরাপত্তা কাঠামোয় উজি দায়ানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা পদে দায়িত্ব পালন করেছেন। ফলস্বরূপ, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগাম হামলা নিয়ে তাঁর মন্তব্যটি রাজনৈতিক ও সামরিক—দুই দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাবিপ্রবিতে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০১:১৬ এম


শাবিপ্রবিতে পিআইবির তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই ব্যবহার’ বিষয়ক তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা।

পিআইবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে এ কর্মশালার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়েছে।

এই প্রশিক্ষণ কর্মসূচি শাবিপ্রবি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪০ জন সাংবাদিকদের নিয়ে আয়োজিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম এবং সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

এতে স্বাগত বক্তব্য রাখেন কোর্স সমন্বয়কারী এবং পিআইবির প্রকাশনা ও ফিচার বিভাগের সহযোগি সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন।

কর্মশালার প্রথম দিনে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বুম বাংলাদেশের প্রতিনিধি, ফ্যাক্টচেকার ও এআই বিশেষজ্ঞ তাওসিফ আকবর। এই কর্মশালা ২২ আগস্ট পর্যন্ত চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৭৩২ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০১:২৩ এম


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১ হাজার ৭৩২ মামলা

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ : রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ডিএমপির ট্রাফিক বিভাগ মোট ১৭৩২ টি মামলা করেছে।

আজ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ বিভিন্ন এলাকায় অভিযান চালায় এবং এসব মামলা দায়ের করে।

এতে আরও উল্লেখ করা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৮ টি বাস, ২ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৩৪ টি মোটরসাইকেলসহ মোট ১৪৪ টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ৮ টি বাস, ৭ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ১০১ টি মোটরসাইকেলসহ মোট ১৫৬ টি মামলা দায়ের করা হয়েছে। মতিঝিল বিভাগের ক্ষেত্রে ২৫ টি বাস, ১ টি ট্রাক, ২২ টি কাভার্ডভ্যান, ৬৮ টি সিএনজি ও ১৫৩ টি মোটরসাইকেলসহ মোট ৩২২ টি মামলা আগে থেকেই করা হয়। ওয়ারী বিভাগের মধ্যে ৩৫ টি বাস, ১৯ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৩১ টি মোটরসাইকেলসহ মোট ১৩৫ টি মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২ টি বাস, ২ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৭৪ টি মোটরসাইকেলসহ মোট ১৫৫ টি মামলা করা হয়েছে। মিরপুর বিভাগে ১৯ টি বাস, ৩১ টি ট্রাক, ৪৬ টি কাভার্ডভ্যান, ২৯ টি সিএনজি, ১৪৪ টি মোটরসাইকেলসহ মোট ৩৬৯ টি মামলা দায়ের করা হয়েছে। উত্তরা বিভাগে ৩৮ টি বাস, ১৪ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ৭১ টি মোটরসাইকেলসহ মোট ২৫২ টি মামলা করা হয়েছে। গুলশান বিভাগে ৫৭ টি বাস, ৩ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৪৪ টি মোটরসাইকেলসহ মোট ১৯৯ টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও, অভিযান চলাকালীন মোট ৫৪৩ টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ৩৪৫ টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%