ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ


পিরোজপুরে জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সাঈদ

পিরোজপুর, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : চলতি মাসের জেলা রাজস্ব সভা জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এই সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব আবু সাঈদ।

সভায় জেলার রাজস্ব ব্যবস্থাপনা, সরকারি ভূমি ও সম্পত্তি সংরক্ষণ, ভূমি রাজস্ব আদায়, খাসজমি ব্যবস্থাপনা এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সংশ্লিষ্ট দাপ্তরিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুন: জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ, চুরি ও পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেপ্তার ৯

এ সময় জেলা রাজস্ব কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি রাজস্ব ব্যবস্থাপনার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিলা কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং জেলা প্রশাসনের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও রাজস্ব বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগি ফেলেই ট্রেনের ইঞ্জিন ২ কিমি ছুটল, মহাসড়কে যানচলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


বগি ফেলেই ট্রেনের ইঞ্জিন ২ কিমি ছুটল, মহাসড়কে যানচলাচল বন্ধ

লালমনিরহাটের কালীগঞ্জে ৯টি বগি ফেলে রেখে ২ কিলোমিটার দূরে চলে গেল বুড়িমারীগামী কমিউটার ট্রেনের ইঞ্জিন (লোকোমোটিভ)।

রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলার তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বে রেলগেটে এই ঘটনা ঘটে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী কমিউটার ট্রেন সকাল ১০টার দিকে লালমনিরহাটের তুষভান্ডার রেলওয়ে স্টেশনের পশ্চিম পার্শ্বে রেলগেটে পৌঁছালে ট্রেনের ইঞ্জিনের ড্রোভার (হুক) ভেঙে যায়। এর ফলে ৯টি বগি রেখে ট্রেনের ইঞ্জিন প্রায় দুই কিলোমিটার দূরে চলে যায়।

এদিকে, ফেলে যাওয়া ট্রেনের বগিগুলো রেলগেটের মাঝামাঝি অবস্থানে থাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। এই পরিস্থিতিতে ট্রেন ও মহাসড়কের যাত্রীরা দুর্ভোগের সম্মুখীন হন। পরে লালমনিরহাট থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন এসে বগিগুলোকে নিয়ে বুড়িমারীর উদ্দেশ্যে রওনা দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের আকাশে মার্কিন যুদ্ধবহর, যোধপুরে এফ-৩৫ যুদ্ধবিমান ও সেনা পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


ভারতের আকাশে মার্কিন যুদ্ধবহর, যোধপুরে এফ-৩৫ যুদ্ধবিমান ও সেনা পৌঁছেছে

যুক্তরাষ্ট্রের ছয়টি অত্যাধুনিক এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান এবং দুই শতাধিক মার্কিন সেনা ভারতে পৌঁছেছে।

মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর শনিবার (২৬ সেপ্টেম্বর) জানিয়েছেন যে, তারা মূলত ‘তরঙ্গ শক্তি’ মহড়ায় প্রথমবারের মতো অংশ নিতে দেশটিতে এসেছেন। এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

গোর এক্সে একটি পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলোর বহুপাক্ষিক বিমান মহড়ায় অভিষেক হতে চলেছে, যা তার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। তিনি যুক্তরাষ্ট্রের স্টিলথ যুদ্ধবিমানগুলোর ছবি শেয়ার করেন।

তিনি লেখেন, ‘যোধপুরে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানশক্তি! তরঙ্গ শক্তি মহড়ায় প্রথমবারের মতো অংশ নিতে ছয়টি এফ-৩৫ লাইটনিং-২ এবং ২০০ বিমান বাহিনীর সদস্য এখন ভারতে। ভারতীয় বিমানবাহিনী ও অন্যান্য অংশীদারদের সাথে ভারতের আকাশে যুক্তরাষ্ট্রের এই অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর অভিষেক হতে দেখে আমি উচ্ছ্বসিত।’

এর আগে, গত মঙ্গলবার ভারতীয় বিমানবাহিনী জানায়, ২৬ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত যোধপুর বিমানঘাঁটিতে অনুষ্ঠিত হতে যাওয়া তরঙ্গ শক্তি মহড়ার দ্বিতীয় সংস্করণে সাতটি বিদেশি দেশ অংশ নেবে। এই বহুপাক্ষিক মহড়ায় প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমানগুলোও অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাত।

মহড়ার সময় ভারত রাফায়েল, মিরাজ-২০০০, জাগুয়ার, তেজস, মিগ-২৯ এবং সুখোই-৩০ এমকেআইয়ের মতো যুদ্ধবিমান ও অন্যান্য সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে। এই মহড়ার উদ্দেশ্য হলো দেশটির প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরা এবং বিভিন্ন দেশের বিমানবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও যৌথ কার্যক্রম পরিচালনার সক্ষমতা বৃদ্ধির একটি মঞ্চ তৈরি করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় পরিবহন শ্রমিকদের ধর্মঘটে বাস চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


নওগাঁয় পরিবহন শ্রমিকদের ধর্মঘটে বাস চলাচল বন্ধ

নওগাঁয় পরিবহন শ্রমিকরা অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন। এই ধর্মঘটটি বাসচালক ও সুপারভাইজারকে মারধরের প্রতিবাদে অনুষ্ঠিত হচ্ছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রাজশাহী, জয়পুরহাট, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। হঠাৎ করে শুরু হওয়া এই ধর্মঘটের ফলে সাধারণ যাত্রীরা গন্তব্যে পৌঁছাতে গিয়ে চরম বিপাকে পড়েছেন।

জানা গেছে, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানোর সময় অটোরিকশা (সিএনজি) চালক ও বাসশ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার পর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ডে বাসচালক রুবেল হোসেন এবং এক সুপারভাইজারকে সিএনজিচালকেরা অতর্কিত মারধর করেন। গুরুতর আহত অবস্থায় রুবেল হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনার বিচার এবং মহাসড়কে অবৈধ অটোরিকশার দৌরাত্ম্য বন্ধের দাবিতে শ্রমিক ইউনিয়নের নেতারা সকাল থেকে ধর্মঘটের ডাক দেন।

বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অটোরিকশা ও সিএনজি শহরের বাইরে দূরপাল্লার রুটে যাত্রী পরিবহন করতে পারবে না। কিন্তু এই নিয়ম অমান্য করে আঞ্চলিক মহাসড়কেও অবাধে এসব অবৈধ যান চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ও শ্রমিকদের সঙ্গে সংঘাতের ঘটনা ঘটছে। মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ না হলে ক্ষুব্ধ শ্রমিকরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে বাস বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছেন। বিকল্প বাহন হিসেবে অন্য যানবাহন ব্যবহার করতে গিয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে এবং মূল্যবান সময় নষ্ট হচ্ছে।

সাপাহার থেকে আদালতে হাজিরা দিতে আসা আফসার আলী জানান, "বাসস্ট্যান্ডে এসে দেখি কোনো বাস চলছে না। বাধ্য হয়ে বিকল্প উপায়ে তিন দফায় নওগাঁ শহরে আসতে হয়েছে। যেখানে ১৫০ টাকার ভাড়া ২০০ টাকা লেগেছে, আর সময়ও নষ্ট হয়েছে প্রায় দেড় ঘণ্টা।"

মান্দাগামী যাত্রী রফিকুল ইসলাম বলেন, "বাসশ্রমিক আর অটোরিকশাচালকদের বিরোধের খেসারত সবসময় সাধারণ মানুষকে দিতে হয়। জরুরি কাজে বের হয়ে চরম ভোগান্তিতে পড়তে হলো।"

নওগাঁ জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী জানান, "এ বিষয়ে অটোরিকশা (সিএনজি) মালিকদের সঙ্গে ইতিমধ্যে কয়েক দফা আলোচনা হলেও এখনো কোনো সুরাহা বা সমাধান হয়নি।"

তিনি আরও বলেন, "এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে যতক্ষণ পর্যন্ত দোষী আসামিরা গ্রেপ্তার না হবে, ততক্ষণ পর্যন্ত এই বাস ধর্মঘট ও কর্মবিরতি অব্যাহত থাকবে।"

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ ব্যানার্জী জানান, "বাস চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে উভয় পক্ষের সঙ্গে আলোচনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।"

তিনি আরও জানান, "এ ঘটনায় ইতোমধ্যে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপ্লব কুমারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


বিপ্লব কুমারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ : অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়ার পর ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এই তথ্য প্রকাশ করেন।

তিনি উল্লেখ করেন, অনুসন্ধানের সময় বিপ্লব কুমার সরকারের নামে এবং বেনামে ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি চিহ্নিত হয়েছে।

পরে অনুসন্ধানকারী কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী নোটিশ জারির জন্য সুপারিশ করেন। কমিশন সেই সুপারিশটি অনুমোদন করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%