ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ


জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। সচিবালয়ের বাংলাদেশের অফিসে বুধবার (১৯ আগস্ট) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাইকার প্রতিনিধিত্ব করেন সংস্থাটির বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো। সভায় মহিলা ও শিশুবিষয়ক সচিব ইয়াসমীন পারভীনও উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে রোহিঙ্গা নাগরিকদের মানবিক সহায়তা, নারী শিক্ষা, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয় স্থাপনাসহ আরও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী জাইকাকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে উল্লেখ করে, তিনি শুধু অবকাঠামো খাতে নয়, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। বিশেষ করে আন্তর্জাতিক মানের দক্ষ কেয়ারগিভার (সেবাপ্রদানকারী) তৈরি, বিদেশে কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ নারীদের তৈরি ঐতিহ্যবাহী হস্তশিল্প জাপানের বাজারে রপ্তানির বিষয়ে সংস্থাটির সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ হতে পারেন আরব নেতা আব্বাস

মন্ত্রী জানান, অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ গড়তে তৃণমূল নারীদের জীবনমান ও দক্ষতা বৃদ্ধির জন্য উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র সম্প্রসারিত করা হচ্ছে। এছাড়াও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পটি সরকারের একটি কার্যকর এবং টেকসই সামাজিক বিনিয়োগ। এসব উদ্যোগে জাইকার কারিগরি সহযোগিতা প্রত্যাশা করা হলে প্রতিনিধি দল ইতিবাচক মনোভাব দেখায়।

জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো জানান, জাইকা নারী ও শিশুর কল্যাণ, প্রান্তিক জেলেদের দক্ষতা বৃদ্ধি এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করছে। ভবিষ্যতে বাংলাদেশের মানবসম্পদ উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

আরও পড়ুন: মধুপুর বনাঞ্চলে বৃক্ষনিধনে উজাড় চলছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩০ দিনের মধ্যেই রায়, নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যায় আসামির মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


৩০ দিনের মধ্যেই রায়, নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যায় আসামির মৃত্যুদণ্ড

নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের পাঁচ বছরের শিশুকন্যা জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করার দায়ে অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবি (৩৭) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ রায় মাত্র ৩০ দিনের মধ্যে ঘোষণা করা হলো।

বুধবার দুপুরে শিশুধর্ষণ অপরাধ ট্রাইব্যুনালের (জেলা ও দায়রা জজ) বিচারক শেখ ছামিদুল ইসলাম এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি রবিউল শিকদার ওরফে রবি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

নড়াইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিস্তারিত জানায়, গত ২০ জুলাই সন্ধ্যা ৬টার দিকে নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের পাঁচ বছরের শিশুকন্যা জান্নাতুল মাওয়া জান্নাতিকে চকলেটের প্রলোভন দেখিয়ে প্রতিবেশী রবিউল শিকদার ওরফে রবি নিজের ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।

ঘটনার পরদিন ২১ জুলাই রাত ১১টার দিকে নিহত শিশুর বাবা মফিজুর রহমান বাদী হয়ে রবিউল শিকদারকে একমাত্র আসামি করে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর আসামি রবিউল শিকদার শিশুটিকে ধর্ষণের পর হত্যা করার কথা আদালতে ১৬৪ ধারায় স্বীকার করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু। ৪ আগস্ট তদন্তকারী কর্মকর্তা একমাত্র আসামি রবিউল শিকদারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৬ আগস্ট আদালত অভিযোগপত্রটি গ্রহণ করেন। এরপর ৯ আগস্ট মামলার অভিযোগ গঠন করা হয়েছিল।

সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি রবিউল শিকদার ওরফে রবির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে মৃত্যুদণ্ড দেন।

রায় ঘোষণার পর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ বলেন, শিশুকন্যা জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে।

ধর্ষণের পর হত্যার শিকার শিশু জান্নাতির মা ও অন্যান্য স্বজনরা এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে কাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে কাল

নৌপরিবহন খাতকে সুরক্ষিত, উন্নত, আধুনিক ও তথ্যভিত্তিক করতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি ২০২৬’ এর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল (২০ আগস্ট) থেকে শুরু হয়ে ২৯ আগস্ট ২০২৬ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে নৌযান শুমারি পরিচালিত হবে।

দেশের সমুদ্রপ্রবাহ, উপকূলে ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ইঞ্জিনচালিত নৌযানের হালনাগাদ তথ্য সংগ্রহের জন্য এবং একটি সমন্বিত ডাটাবেজ তৈরির লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে এই নৌযান শুমারি পরিচালনা করবে।

এই শুমারির মাধ্যমে দেশব্যাপী নৌযানের সংখ্যা, ধরন, মালিকানা, নিবন্ধনসহ প্রয়োজনীয় তথ্যের সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রস্তুতকৃত ডাটাবেজ দেশের নৌপরিবহন খাতের পরিকল্পনা, ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নৌযান শুমারির মাধ্যমে বাংলাদেশে নৌযান খাত সম্পর্কে একটি নির্ভরযোগ্য এবং পূর্ণাঙ্গ পরিসংখ্যান ভিত্তিক চিত্র পাওয়া যাবে। এর ফলে নৌযানের নিবন্ধন ও ব্যবস্থাপনার কার্যক্রম আরো কার্যকর, নৌনিরাপত্তা জোরালো, নৌপথ ব্যবস্থাপনার উন্নতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ সহজ হবে।

এই শুমারি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট নৌযান মালিক, চালক, শ্রমিকসহ অন্যান্য অংশীজনদের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক নিয়োজিত শুমারি কর্মীদের পূর্ণ সহযোগিতা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। শুমারি কার্যক্রমে নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য প্রদান করতে অনুরোধ জানানো হয়েছে যেন নৌযান শুমারি ২০২৬ কার্যক্রম সফলতার সঙ্গে সম্পন্ন হয়।

দেশের নৌপরিবহন খাতের সঠিক চিত্র তুলে ধরে আগামীর উন্নয়ন পরিকল্পনাকে আরও কার্যকর ও বাস্তবভিত্তিক করার জন্য দেশের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত ‘নৌযান শুমারি ২০২৬’ একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইসিসির প্রধান তোমোকো আকানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৫ পি.এম


আইসিসির প্রধান তোমোকো আকানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট জাপানের তোমোকো আকানে এবং আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর মঙ্গলবার নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের আদালটির বিরুদ্ধে চলমান মার্কিন অভিযানের অংশ হিসেবে দেওয়া হলো, যেখানে আইসিসি রাজনীতিকীকরণের অভিযোগ করেছে।

আইসিসির সিনিয়র বিচারিক আইনজীবী সেনেগালের আবদুলায়ে সেয়ের ওপরও ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটি আইসিসির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ পদক্ষেপ। এ খবরটি ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে উল্লেখ করেন, ‘এই ব্যক্তিরা আইসিসির এমন কর্মকর্তাদের তদন্ত, গ্রেফতার, আটক বা বিচারের উদ্যোগে সরাসরি যুক্ত ছিলেন, যাদের সরকার আইসিসির এখতিয়ার মেনে নেয়নি।’ তবে তিনি এর জন্য কোনো উদাহরণ দেননি। আইসিসি মঙ্গলবার এর জবাবে বলেছে, মার্কিন নিষেধাজ্ঞা ‘আইনের শাসনকে দুর্বল করছে।’

আইসিসি একটি বিবৃতিতে জানায়, ‘আইন প্রয়োগের কারণে যখন বিচারিক কর্মকর্তাদের হুমকির মুখে পড়তে হয়, তখন আন্তর্জাতিক আইনভিত্তিক ব্যবস্থাই ঝুঁকির মধ্যে পড়ে।’

২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসি সবচেয়ে গুরুতর নৃশংসতা ও অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিদের বিচার করে থাকে। যদি কোনো দেশে জবাবদিহি নিশ্চিত করার মতো পর্যাপ্ত বিচারব্যবস্থা না থাকে, তবে এটি সর্বশেষ আশ্রয় হিসেবে কাজ করে। যদিও যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিষ্ঠার চুক্তির পক্ষভুক্ত নয়, তবুও ইতোমধ্যে আদালটির কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

এ নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে বা মার্কিন আর্থিক ব্যবস্থায় লেনদেন করতে পারবেন না। এই পদক্ষেপ মূলত ইসরাইলকে লক্ষ্য করে আইসিসির তদন্তের জেরেই নেওয়া হয়েছে, যেহেতু ইসরাইল যুক্তরাষ্ট্রের মিত্র।

২০২৪ সালের গাজা যুদ্ধের ঘটনায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে এক্সে দেওয়া একটি পোস্টের মাধ্যমে নেতানিয়াহু মার্কিন নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন।

তিনি আইসিসিকে ‘ক্যাঙ্গারু আদালত’ আখ্যা দিয়ে বলেন, এটি আন্তর্জাতিক আইনের ভাষা ব্যবহার করে ক্ষমতার অপব্যবহারকে আড়াল করছে।

আইসিসির সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আইসিসির কর্মকর্তা ও কর্মীদের বিরুদ্ধে সর্বশেষ নিষেধাজ্ঞায় নেদারল্যান্ড ‘অসন্তুষ্ট’। তিনি বলেন, ‘আন্তর্জাতিক আদালত ও ট্রাইব্যুনালগুলোকে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হতে হবে।’

যুদ্ধাপরাধের শিকার ব্যক্তিরা

গত মাসে যুক্তরাষ্ট্র আইসিসির বিরুদ্ধে বড় ধরণের কূটনৈতিক অভিযান শুরু করেছে। এ আদালতকে আমেরিকানদের জন্য ‘হুমকি’ হিসেবে উল্লেখ করে দেশটি তার অংশীদারদের আইসিসি থেকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছে।

ইতোমধ্যে চাদ ও ভেনেজুয়েলা আইসিসি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত ও গ্রেফতারের পর ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে।

আইসিসি ওই দেশগুলোর প্রত্যাহারে উদ্বেগ প্রকাশ করেছে। আদালত জানিয়েছে, এ ধরনের পদক্ষেপ সম্মিলিতভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দুর্বল করতে পারে।

আইসিসি প্রতিষ্ঠার রোম সংবিধিতে স্বাক্ষর করেছিল যুক্তরাষ্ট্র। তবে চুক্তিটি কখনো অনুমোদন করেনি দেশটি। ইসরাইল ও রাশিয়াও আইসিসির সদস্য নয়।

রুবিও’র বিবৃতিতে বলা হয়, ‘ট্রাম্প প্রশাসন স্পষ্ট করেছে যে, আন্তর্জাতিক অপরাধ আদালত একটি দুর্নীতিগ্রস্ত এবং মারাত্মকভাবে রাজনীতিকীকৃত অতিরাষ্ট্রীয় আদালত। আদালতটি বিদ্বেষপূর্ণভাবে তার ক্ষমতার অপব্যবহার করেছে এবং এখতিয়ার অতিক্রম করেছে। রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর এর আক্রমণ আমরা সহ্য করব না।’

গত সপ্তাহে চারটি মানবাধিকার সংগঠন নিউইয়র্কের একটি আদালতে ট্রাম্পের আরোপ করা নিষেধাজ্ঞার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে। এ সংগঠনগুলো জানায়, এসব নিষেধাজ্ঞার কারণে যুদ্ধাপরাধের শিকার ব্যক্তিরা ন্যায়বিচারের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

বাদী সংগঠনগুলোর মধ্যে একটি হচ্ছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ), যারা মঙ্গলবার নতুন নিষেধাজ্ঞার নিন্দা করেছে।

এইচআরডব্লিউর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সম্পর্কিত পরিচালক বালকিস জাররাহ এক বিবৃতিতে বলেন, নিষেধাজ্ঞাগুলো ‘আন্তর্জাতিক আইনের প্রতি ট্রাম্প প্রশাসনের চরম অবজ্ঞার সর্বশেষ উদাহরণ এবং গুরুতর অপরাধে জড়িত আমেরিকান ও ইসরাইলি কর্মকর্তাদের ন্যায়বিচার থেকে রক্ষা করার প্রকাশ্য প্রচেষ্টা।’

২০২৩ সালে ইউক্রেন যুদ্ধের ঘটনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করে। এর জবাবে মস্কো আদালটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পগুলোতে ব্যয় হবে ৯ হাজার ৩৩৩ কোটি টাকা।

আজ বুধবার, রাজধানী ঢাকা শহরের শেরেবাংলানগরে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভায় মোট ১১টি প্রকল্পকেও অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%