ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

গোমস্তাপুরে "তুমিই বাংলাদেশ" সংগঠনের পরিষ্কার অভিযান ও ডাস্টবিন বিতরণ


গোমস্তাপুরে "তুমিই বাংলাদেশ" সংগঠনের পরিষ্কার অভিযান ও ডাস্টবিন বিতরণ

"চলো বদলাই, দেশ বদলাই, ভবিষ্যৎ গড়ি"—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক লিফলেট ও ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকালে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “তুমিই বাংলাদেশ”-এর উদ্যোগে উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর রেলওয়ে স্টেশন বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পাশাপাশি পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও ডাস্টবিন বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

কর্মসূচি শেষে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক ডা. মো. গোলাম সারোয়ার, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শহিদুল ইসলাম এবং নাচোল উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের (UITRCE) সহকারী প্রোগ্রামার প্রকৌশলী তৌহিদ সারোয়ার।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ, দুইজন গ্রেপ্তার

আলোচনা সভায় বক্তারা বলেন, "পরিষ্কার-পরিচ্ছন্নতা সুস্থ জীবন, সুন্দর মন এবং উন্নত সমাজের মূল ভিত্তি। আমাদের চারপাশ পরিষ্কার রাখলে ডেঙ্গু, ডায়রিয়া ও সর্দিকাশির মতো সংক্রামক রোগ থেকে মুক্ত থাকা সম্ভব। ধর্মীয় ও সামাজিক—উভয় দৃষ্টিভঙ্গি থেকেই পরিচ্ছন্নতা আমাদের গুরুদায়িত্ব, এমনকি ইসলাম ধর্মে পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে।"

বক্তারা আরও জোর দিয়ে বলেন, পরিচ্ছন্নতা একক কোনো ব্যক্তির দায়িত্ব নয়, এটি সমাজের সবার যৌথ দায়িত্ব। নিজেদের শরীর, মন ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার নিয়ে একটি সুন্দর ও সুস্থ দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। একই সাথে বিতরণকৃত ডাস্টবিনগুলোর সঠিক ও যথাযথ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

উক্ত সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযানে “তুমিই বাংলাদেশ” সংগঠনের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বৃহস্পতিবার সিলেটের কিছু এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রদল নেত্রী প্রীতিকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট, সামাজিক মাধ্যমে ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


ছাত্রদল নেত্রী প্রীতিকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট, সামাজিক মাধ্যমে ভাইরাল

রাজশাহী কলেজের ছাত্রদল নেত্রী প্রীতি চৌধুরীকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস প্রিয়ার ফেসবুক পোস্টটি ক্যাম্পাসে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে। প্রীতির রাজনৈতিক অবস্থান এবং তার অতীত কর্মকাণ্ড নিয়ে প্রিয়ার মন্তব্যের পরে প্রীতি সোশ্যাল মিডিয়ায় পাল্টা জবাব দিয়েছেন। এর পর, এ নিয়ে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতমসহ সংগঠনটির নেতাকর্মী এবং কিছু সাধারণ শিক্ষার্থী তার সমর্থনে দাঁড়িয়েছেন।

এই ঘটনাটি বৃহস্পতিবার (২০ আগস্ট) শুরু হয়। নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার পরিবেশবিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রিয়া ফেসবুকে প্রীতি চৌধুরীর রাজনৈতিক অবস্থান ও অতীত কর্মকাণ্ডের প্রশ্ন তোলেন। তিনি উল্লেখ করেন ছাত্রলীগের অতীতের কিছু নেতার সাথে প্রীতির ঘনিষ্ঠতার অভিযোগ তোলার পাশাপাশি প্রীতিকে ‘সুযোগসন্ধানী’ বলেও উল্লেখ করেন।

এই সবকিছুর পর, প্রীতি চৌধুরী ফেসবুকে পাল্টা পোস্ট করেন। পোস্টে প্রিয়া কর্তৃক উত্থাপিত বিষয়সমূহের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দাবি করেন যে, ব্যক্তিগত বিষয়কে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রীতি প্রিয়ার রাজনৈতিক ভূমিকা এবং মূল্যবোধ সম্পর্কেও প্রশ্ন তুলেছেন। তিনি প্রিয়া সাথে কথোপকথনের কিছু স্ক্রিনশট এবং তথ্য প্রকাশের ইঙ্গিতও দেন।

এদিকে, তার সমর্থকেরা দাবি করছে যে প্রীতি চৌধুরী ২০২৪ সালের গণআন্দোলনে রাজশাহী কলেজে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতেও তাকে ‘জুলাইযোদ্ধা’ উল্লেখ করে বিভিন্ন পোস্ট প্রকাশিত হচ্ছে।

এছাড়াও, প্রীতি চৌধুরীর পাশে রাজশাহী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান প্রীতমসহ নেতাকর্মীগণ দাঁড়িয়েছেন। তাদের এক ফেসবুক পোস্টে প্রীতম দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রীতির ভূমিকা ছিল অগ্রণী।

তিনি বলেন যে, ভয়ভীতি বা ব্যক্তিগত আক্রমণের মাধ্যমে কোনো প্রতিবাদী কণ্ঠকে থামানো যাবে না। এই ছাত্রদল নেতা জানান, প্রীতি চৌধুরীসহ সকল ছাত্রীর মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীন মতপ্রকাশের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধ থাকবেন।

এরপর রাজশাহী কলেজ ছাত্রদলের একাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী সোশ্যাল মিডিয়ায় প্রীতির সমর্থনে সক্রিয়ভাবে উপস্থিত হন। তারা সাইবার বুলিং এবং ব্যক্তিগত আক্রমণের নিন্দা জানিয়ে শিক্ষার্থীদের স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করার দাবি তুলেছেন।

রাজশাহী কলেজের শিক্ষার্থীদের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত আক্রমণ, সোশ্যাল মিডিয়ায় অভিযোগ-পাল্টা অভিযোগ এবং রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখা নিয়ে ক্যাম্পাসে নতুন করে আলোচনার সূচনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে নৌকা ডুবে গাছের ডাল ধরে ঝুলছিলেন ৬ পর্যটক, পরে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:৩৯ পি.এম


সুন্দরবনে নৌকা ডুবে গাছের ডাল ধরে ঝুলছিলেন ৬ পর্যটক, পরে উদ্ধার

সুন্দরবন ভ্রমণ শেষে ফেরার পথে নৌকাটি ডুবে গেলে নদীতে ভেসে থাকা এবং গাছের ডাল ধরে ঝুলে থাকা ৯ পর্যটককে উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনার কয়রা উপজেলার শিঙেরটেক সংলগ্ন রাই নদীতে এ ঘটনা ঘটে।

৯৯৯ নম্বরে খবর পেয়ে আংটিহারা নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সুন্দরবনের শিঙেরটেক এলাকায় ভ্রমণ শেষে পর্যটকবাহী কাঠের ইঞ্জিনচালিত একটি বোট রাই নদী দিয়ে ফিরছিল। ফেরার পথে তাদের নৌকাটি একটি ডুবন্ত মরা গাছের ওপর উঠলে পানিতে ডুবে যেতে শুরু করে। এর ফলে নৌকায় থাকা পর্যটকরা বিপাকে পড়েন।

এ সময় কয়েকজন সাঁতরে নদীর কিনারে ওঠার চেষ্টা করেন। অন্যরা নৌকা ও গাছের ডাল ধরে পানিতে অবস্থান সময় পার করেন। পরে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে বিষয়টি জানে আংটিহারা নৌ পুলিশ।

খবর পেয়ে এসআই দিদারুল আলমের নেতৃত্বে নৌ পুলিশের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে তারা তিনজনকে নৌকা ধরে এবং ছয়জনকে পানিতে ভাসমান অবস্থায় গাছের ডাল ধরে দেখতে পান। এরপর দ্রুত অভিযান চালিয়ে নয়জনকেই উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া সবাইকে টহল নৌকায় তুলে নিরাপদে আংটিহারা নৌ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, নৌকার মাঝি কিসমত আলী (৪৮), নাঈম হোসেন (২২), রাকিবুল ইসলাম (১৮), মো. আশিক (২৫), মো. পলাশ হোসেন (২৩), মো. শাহিন (২৫), ইমামুল হোসেন (২৫), মো. গালিব (২৫) ও মো. আব্দুল্লাহ (২২)।

অভিযানে এসআই দিদারুল আলমের সঙ্গে ছিলেন এএসআই মো. সাদ্দাম হোসেন, আবুল কালাম আজাদ এবং হৃদয় তালুকদার।

আংটিহারা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুখ হোসেন বলেন, ডিউটির সময় ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তারা জানতে পারেন, কয়রার শিঙেরটেক এলাকায় রাই নদীর মাঝখানে পর্যটকসহ একটি কাঠের ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা।

তিনি আরো বলেন, উদ্ধারকারী দল গিয়ে তিনজনকে নৌকা ধরে এবং ছয়জনকে গাছের ডাল ধরে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে সবাইকে নদী থেকে উদ্ধার করে টহল নৌকায় তুলে ফাঁড়িতে নিয়ে আসা হয়।

এই ঘটনার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:৪১ পি.এম


তথ্য ও সম্প্রচার মন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ

সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই দাপ্তরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন।

এতে আরও বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১২ মার্চ ও ২৫ মার্চ জারি করা প্রজ্ঞাপনসমূহের অন্যান্য বিষয়াবলি অপরিবর্তিত থাকবে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

আন্দালিভ রহমান পার্থের বাবা সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন মরহুম আলহাজ্ব নাজিউর রহমান মঞ্জু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে ভূমি জোনিং বিষয়ে জেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


ঝালকাঠিতে ভূমি জোনিং বিষয়ে জেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

জেলায় মৌজা ও প্লট ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং সম্মন্ধে জেলা ভিত্তিক অবহিতকরণ কর্মশালা আজ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম, ঝালকাঠির ডিডিএলজি জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম।

কর্মশালায় উম্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ঝালকাঠির জিপি অ্যাড. সৈয়দ হোসেন, পিপি মাহেব হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদার, সাধারণ সম্পাদক অ্যাড. আসম মাহামুদুর রহমান পারভেজ, জেলা জামায়াতের আমির অ্যাড. হাফিজুর রহমান, এডাবের চেয়ারম্যান মো. শাহ আলম খলিফাসহ আরও অনেকে।

সভায় বিভিন্ন পেশার ৪০ জন অংশগ্রহণ করেন।

কর্মশালায় জানানো হয়, ভূমি জোনিং হচ্ছে সরকার কর্তৃক পরিকল্পিত একটি ব্যবস্থা, যার মাধ্যমে দেশের ভূমিকে তার ব্যবহারযোগ্যতা, পরিবেশগত প্রভাব ও উন্নয়ন কৌশলের ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে চিহ্নিত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%