০৭:০০ পি.এম
উত্তর কোরিয়ার নৌবহরে যুক্ত হলো নতুন যুদ্ধজাহাজ ‘চোয়ে হিয়ন’। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতি বছর দু’টি যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ নেতা কিম জং উন। এছাড়া দেশটির নৌবাহিনীকে শক্তিশালী করতে পরিকল্পনার কথাও জানান কিম।
নতুন যুদ্ধজাহাজ কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, উত্তর কোরিয়ার এই নেতা নাম্ফো বন্দরে নতুন বহুমুখী ডেস্ট্রয়ার চোয়ে হিয়নের মোতায়েন উদযাপন করেন। যুদ্ধজাহাজটি গেল ১৪ মাস ধরে পরীক্ষামূলক সামরিক অভিযান সফলভাবে সম্পন্ন করেছে।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কিম বলেন, উত্তর কোরিয়ার নৌবাহিনীকে দ্রুত আধুনিক ও শক্তিশালী বাহিনীতে পরিণত করতে হবে। আগামী পাঁচ বছরের মধ্যে প্রতি বছর অন্তত দু’টি করে ৫ হাজার টন ওজনের যুদ্ধজাহাজ নির্মাণের নির্দেশও দিয়েছেন তিনি।
আরও পড়ুন: মার্কিন নির্বাচনে নাগরিকত্ব ছাড়াই ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা
এছাড়া আরও একটি ডেস্ট্রয়ার কাং কোন শিগগিরই মোতায়েন করা হবে বলে জানান কিম। পাশাপাশি, ১০ হাজার টনের কৌশলগত যুদ্ধজাহাজ নির্মাণে পরিকল্পনার কথাও জানান তিনি।
নৌবাহিনী উত্তর কোরিয়ার সামরিক শক্তির দুর্বল অংশ উল্লেখ করে কিম বলেন, তাদের সক্ষমতা এখন কল্পনার অতীত এবং অবিশ্বাস্য হয়ে উঠবে।
আধুনিক নৌঘাঁটি নির্মাণ অত্যন্ত জরুরি ও অপরিহার্য কাজ হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, এ লক্ষ্যে পার্টির কেন্দ্রীয় কমিটির বৈঠকে নতুন নৌঘাঁটি নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
আরও পড়ুন: ১২৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা ট্রাম্পের বিরুদ্ধে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন