ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে জামায়াত নেতা বাচ্চু এমপি


লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে জামায়াত নেতা বাচ্চু এমপি

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি ইসলাম শেখ (৫২) হত্যাকাণ্ডের ঘটনায় শোকাহত পরিবারের খোঁজখবর নিয়েছেন ওই আসনের (নড়াইল-২) সংসদ সদস্য জেলা জামায়াতে ইসলামীর আমির আতাউর রহমান বাচ্চু। রোববার (৪ অক্টোবর) বিকেলে লোহাগড়ার রঘুনাথপুর গ্রামে নিহত ইসলাম শেখের বাড়িতে গিয়ে তার স্ত্রী জাহানারা বেগমসহ সন্তানদের খোঁজখবর নেন। এছাড়া ইসলাম শেখের ভাইসহ প্রতিবেশিদের সঙ্গে কথা বলে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান তিনি। এদিকে, আসামিপক্ষের ক্ষতিগ্রস্থ বাড়িঘরও ঘুরে দেখেন এমপি আতাউর রহমান বাচ্চু।

তিনি পুলিশ প্রশাসনকে আসামিদের দ্রুত গ্রেফতারের নির্দেশনা দেন। এছাড়া আসামিপক্ষের আর কোনো বাড়িঘরে যেন কেউ হামলা করে ক্ষয়ক্ষতি না করে সেদিকেও পুলিশকে সর্তক থাকার জন্য বলেন। এমপি বাচ্চু বলেন, বিদেশ সফরে থাকায় এখানে (ইসলাম শেখের বাড়িতে) আসতে দেরি হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন-লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, লোহাগড়া উপজেলা আমির মাওলানা হাদিউজ্জামান, সেক্রেটারী মাওলানা সেকেন্দার আলী খান, জামায়াত মনোনীত শালনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী নাহিদ জামাল, ইউনিয়ন আমির মাওলানা খান হোসাইন আহমেদসহ দলীয় নেতাকর্মীরা।

নিহত ইসলাম শেখের পরিবার জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১০ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকে পাশের লাহুড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে রঘুনাথপুর কবরস্থান এলাকায় ওৎপেতে ইসলাম শেখকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। ঘটনার দু’দিন পর নিহতের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে শালনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টিপু সুলতান এবং ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামানসহ প্রতিপক্ষ ৫৮ জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিদের দ্রুত গ্রেফতার দাবিতে গত ২৬ সেপ্টেম্বর বিকেলে রঘুনাথপুর-তালতলা বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

এদিকে ঘটনার পর আসামিপক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে বাদীপক্ষের লোকজনের বিরুদ্ধে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, আসামিদের গ্রেফতারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে অনেকে গ্রেফতার এবং আদালতে হাজির হয়েছেন। এছাড়া বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যারিবীয় সাগরে মাদক পাচারের অভিযোগে মার্কিন বাহিনীর হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১০ এম


ক্যারিবীয় সাগরে মাদক পাচারের অভিযোগে মার্কিন বাহিনীর হামলা, নিহত ৪

মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবীয় সাগরে একটি দ্রুতগতির নৌযানে হামলা করেছে। মার্কিন সাউদার্ন কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় নৌযানটিতে থাকা চারজন নিহত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের জয়েন্ট টাস্ক ফোর্স ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার এই হামলা পরিচালনা করে। সাউদার্ন কমান্ডের দাবি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে, নৌযানটি মাদক পাচারে সক্রিয়ভাবে জড়িত ছিল।

সাউদার্ন কমান্ডের তথ্য অনুযায়ী, নৌযানটি ক্যারিবীয় সাগরে মাদক পাচারের নির্ধারিত রুটে চলছিল। হামলার পর নৌযানটি ধ্বংস হয়ে যায় এবং এতে চারজন নিহত হন। তবে নিহতদের পরিচয় এবং নৌযানটির সঙ্গে সংশ্লিষ্ট কোনো মাদক উদ্ধারের তথ্য প্রকাশ করা হয়নি।

মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে যে, নৌযানটি মাদক পাচারের জন্য ব্যবহৃত হচ্ছিল, কিন্তু এর পক্ষে বিস্তারিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। তাই এই নৌযানটি মাদক পাচারে জড়িত ছিল—এটি মার্কিন বাহিনীর দাবি হিসেবেই উল্লেখ করা হচ্ছে।

এপি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ২৩৫ জন নিহত হয়েছেন। ৪ অক্টোবরের হামলাটি এ ধরনের ৭০তম হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে। তথ্যসূত্র: তাস, এপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জায়নবাদবিরোধী অবস্থানের কারণে যুক্তরাজ্যের নেতা ইসরায়েলে নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১১ এম


জায়নবাদবিরোধী অবস্থানের কারণে যুক্তরাজ্যের নেতা ইসরায়েলে নিষিদ্ধ

যুক্তরাজ্যের গ্রিন পার্টি আনুষ্ঠানিকভাবে জায়নবাদবিরোধী অবস্থান গ্রহণ করেছে। ২০২৬ সালের দলীয় সম্মেলনে এই বিষয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এর পরই দলটির নেতা জ্যাক পোলানস্কিকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজের তথ্য অনুযায়ী, রবিবার প্রকাশিত দলের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রস্তাবের পক্ষে ১ হাজার ২২টি ভোট পড়েছে। বিপক্ষে ভোট পড়েছে ৮১৩টি। প্রস্তাবে জায়নবাদকে একটি ‘ইহুদি জাতীয়তাবাদী রাজনৈতিক আন্দোলন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একইসঙ্গে, জায়নবাদবিরোধী অবস্থানকে ইহুদিবিদ্বেষের সঙ্গে এক করে দেখা উচিত নয় বলেও উল্লেখ করা হয়েছে।

জায়নবাদ একটি জাতীয়তাবাদী আন্দোলন, যা উনিশ শতকের শেষ দিকে ইউরোপে শুরু হয়। এর মূল লক্ষ্য হলো ইহুদিদের জন্য একটি নিজস্ব আবাসভূমি প্রতিষ্ঠা করা এবং সেটিকে সমর্থন করা।

নতুন নীতির আওতায়, ফিলিস্তিনের স্বাধীনতার আন্দোলনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে গ্রিন পার্টি। দলটি ফিলিস্তিনিদের নিজ ভূমিতে ফিরে যাওয়ার অধিকার, ইসরায়েলকে বয়কট, বিনিয়োগ প্রত্যাহার ও নিষেধাজ্ঞা আরোপের আন্দোলন এবং ইসরায়েলের ওপর পূর্ণ অস্ত্র নিষেধাজ্ঞার সমর্থন জানিয়েছে।

এছাড়া, জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষেও অবস্থান নিয়েছে দলটি। ঐতিহাসিক ফিলিস্তিন ভূখণ্ডজুড়ে একটি একক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। গ্রিন পার্টির এক মুখপাত্র জানিয়েছেন, দলের সদস্যদের মধ্যে গুরুতর ও দীর্ঘ বিতর্কের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, দলের সদস্যরা নীতিনির্ধারণ ও তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগকে গুরুত্ব দেন। সম্মেলনে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটি জানিয়েছে, তাদের এই অবস্থানের ভিত্তি হলো—বর্ণবাদের বিরোধিতা এবং সমতা, ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতি সমর্থন।

মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, গ্রিন পার্টি একটি বর্ণবাদবিরোধী দল। ফিলিস্তিনি ও সিরীয় ভূখণ্ডের অবৈধ দখলের বিরোধিতা করে দলটি। তারা ইসরায়েল সরকারের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়েছে। গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও দলটি কথা বলেছে বলে তিনি জানান।

তবে গ্রিন পার্টির নতুন অবস্থানের তীব্র সমালোচনা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দলটির বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামকে বৈধতা দেওয়ার অভিযোগ তুলেছে।

এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, গ্রিন পার্টির প্রস্তাবে জায়নবাদকে বর্ণবাদের সঙ্গে এক করে দেখা হয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামকে বৈধতা দেওয়া হয়েছে। একইসঙ্গে ‘নদী থেকে সাগর পর্যন্ত’ একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে বলেও দাবি করেছে মন্ত্রণালয়।

ইসরায়েল বলেছে, এর অর্থ হলো দেশটিকে ধ্বংস করার আহ্বান জানানো। আন্তর্জাতিক হলোকাস্ট স্মরণ জোটের সংজ্ঞা অনুযায়ী, তারা প্রস্তাবটিকে ইহুদিবিদ্বেষী বলে মনে করে। তাদের অভিযোগ, প্রস্তাবটি ইহুদিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অস্বীকার করছে।

এরপর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’আর গ্রিন পার্টির নেতা জ্যাক পোলানস্কিকে ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তা উদ্বেগে যুক্তরাজ্যে অবস্থিত বিমানঘাঁটি ছাড়ল মার্কিন বি-১ বোমারু বিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১১ এম


নিরাপত্তা উদ্বেগে যুক্তরাজ্যে অবস্থিত বিমানঘাঁটি ছাড়ল মার্কিন বি-১ বোমারু বিমান

যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পর, যুক্তরাষ্ট্র তাদের সব বি-১ বোমারু বিমান সেখান থেকে সরিয়ে নিয়েছে। পেন্টাগন নিশ্চিত করেছে যে, লন্ডনের উত্তর-পশ্চিমে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে মোতায়েন থাকা বারোটি বোমারু বিমানকে যুক্তরাষ্ট্রে তাদের নিজ নিজ ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিটি সম্প্রতি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে ব্যবহৃত হয়েছিল। বিশেষ করে, হরমুজ প্রণালিতে জাহাজ আক্রমণকারী ইরানি ক্ষেপণাস্ত্রঘাঁটিতে হামলা চালাতে ব্রিটিশ সরকারের অনুমতি নিয়ে এসব বোমারু বিমান ব্যবহার করছিল ওয়াশিংটন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম জানিয়েছেন, এই ঘাঁটি লক্ষ্য করে চালানো সন্দেহভাজন ষড়যন্ত্রে ইরানের জড়িত থাকার জোরালো ইঙ্গিত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন যে, এ ষড়যন্ত্রের পেছনে থাকা গোষ্ঠীটি ‘বড় ধরনের ক্ষতি’ করার পরিকল্পনা করেছিল। পাশাপাশি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই ঘটনার পেছনে একটি বিদেশি শক্তির হাত রয়েছে বলে ইঙ্গিত দেন।

নিরাপত্তা উদ্বেগের কারণে বোমারু বিমানগুলো সরিয়ে নেওয়ার খবরটি প্রথম প্রকাশ করে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’। তবে ইরান তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে এবং এর প্রতিবাদে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে। কার্যক্রমের নিরাপত্তার কারণে তাৎক্ষণিকভাবে তথ্য প্রকাশ না করলেও, পেন্টাগনের মুখপাত্র বিমানগুলো সরিয়ে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হানিয়া আমিরের নতুন আরবি ট্যাটুর অর্থে ভক্তদের কৌতূহল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

১০:১২ এম


হানিয়া আমিরের নতুন আরবি ট্যাটুর অর্থে ভক্তদের কৌতূহল

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির তার অসাধারণ অভিনয় এবং ফ্যাশন সচেতনতার জন্য প্রায়ই আলোচনায় আসেন। সম্প্রতি, একটি অর্থবহ আরবি ট্যাটু তার ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে, যা আত্মপ্রেম বা নিজেকে ভালোবাসার বার্তা প্রকাশ করে।

‘কাভি ম্যায় কাভি তুম’ খ্যাত এই তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে তার সক্রিয় উপস্থিতি এবং ভিন্নধর্মী স্টাইলের জন্য পরিচিত। তার শরীরের ট্যাটুটিও এখন তার ফ্যাশনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

হানিয়া সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে তার বাঁ হাতের কবজির একটু উপরে একটি ট্যাটু দেখা যাচ্ছে।

এই আরবি ট্যাটুটিতে লেখা রয়েছে ‘حب نفسك أولاً’ (হুব নাফসাকা আওয়ালা), যার বাংলা অর্থ হলো—‘প্রথমে নিজেকে ভালোবাসো’।

এই বার্তাটি সম্পর্ক এবং দৈনন্দিন জীবনের নানা জটিলতার মধ্যে আত্মযত্ন এবং নিজের আত্মমর্যাদাকে গুরুত্ব দেওয়ার ধারণার সাথে গভীরভাবে জড়িত।

২০১৬ সালে ‘জানান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর থেকে হানিয়া ডিজিটাল দুনিয়ায় শক্তিশালী অবস্থান ধরে রেখেছেন।

অভিনয়ের পাশাপাশি, তিনি একটি স্বতন্ত্র ফ্যাশন পরিচয় গড়ে তুলেছেন। তার পিক্সিয়ে হেয়ারকাট, আনুষঙ্গিক উপাদান এবং পরীক্ষামূলক লুক প্রায়ই অনলাইনে ভক্তদের নজর কাড়ে।

হানিয়ার বাহুর ভেতরের অংশে একটি আরেকটি উল্লেখযোগ্য ট্যাটু রয়েছে। জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘দ্য পাওয়ারপাফ গার্লস’-এর একটি চরিত্র বাবলসের ছবি সেখানে আঁকা রয়েছে।

২০২৩ সালে তিনি এই ট্যাটুটি করান, যা তার শরীরের ট্যাটু সংগ্রহে নতুন মাত্রা যোগ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%