০২:৫৭ পি.এম
বর্তমান পরিস্থিতিতে ইরান ইস্যুতে ওয়াশিংটন সন্তুষ্ট রয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, নিকট ভবিষ্যতে দেশটিতে সামরিক হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'ফাইন্যান্সিয়াল টাইমস'-কে দেওয়া এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, "আমরা যা চাচ্ছি, মনে হচ্ছে তার সবই পেয়ে যাচ্ছি।"
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ইরানে হামলার সম্ভাবনা সম্পর্কে জোরালো ইঙ্গিত দেওয়ার পর, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি প্রস্তুত, আমরা সবদিক থেকে প্রস্তুত।’
আরও পড়ুন: মিসিসিপির সিনেট নির্বাচনে উত্তেজনা এখনও বাকি
তিনি আরও বলেন, ‘আমাদের যদি পদক্ষেপ নিতেই হয়, তবে আমরা পুরোপুরি প্রস্তুত (লকড অ্যান্ড লোডেড) আছি। তবে এখনই এমন হামলা চালানোর কোনো প্রয়োজনীয়তা বা কারণ নেই।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন