০৮:১৬ এম
আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেন যুদ্ধে আরও ৫ লাখ নতুন সৈন্য নামানোর পরিকল্পনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভের একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলেনস্কি জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পুতিন ৫ লাখ নতুন সেনাকে মাঠে নামানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন। মূলত ২১ সেপ্টেম্বর রাশিয়ার পার্লামেন্ট (ডুমা) নির্বাচনের পরে এই সেনা সমাবেশ শুরু হবে বলেই মনে করা হচ্ছে। কিন্তু, নিজ দেশে জনগণের ক্ষোভের ভয়ে পুতিন প্রকাশ্যে এটি করবেন না। দ্রুত বিশাল সেনাবহরকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে এই অনভিজ্ঞ সেনাদের কারণে রণক্ষেত্রে রাশিয়ার ব্যাপক প্রাণহানি ঘটবে বলে মনে করেন জেলেনস্কি।
এদিকে, পশ্চিমা মিত্রদের সাথে আলোচনা করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান সতর্ক করেছেন যে, ইউক্রেন রাশিয়ার গভীরে হামলা চালানোর কারণে যুদ্ধ এখন বিপজ্জনক পরিস্থিতিতে পৌঁছে গেছে। অস্তিত্ব টিকিয়ে রাখতে পুতিন শেষ অস্ত্র হিসেবে পরমাণু হামলা চালাতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেছেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু, পাল্টাপাল্টি অভিযোগ
চলতি বছর উভয় দেশই দূরপাল্লার হামলা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে বলে জাতিসংঘ জানিয়েছে। সোমবার রাশিয়ার তাতারস্তানে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং একই দিনে ইউক্রেনের খারকিভে রুশ গোলাবর্ষণে ৫ জন প্রাণ হারান। রাশিয়া একদিনে ইউক্রেনের ৪৫৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। অন্যদিকে, কিয়েভের দাবি অনুযায়ী, রাশিয়া তাদের ভূখণ্ডে ১২৬টি ড্রোন ছুড়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন