ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ফ্যাসিস্ট আমলের রাজনীতি আর হবে না: নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক


ফ্যাসিস্ট আমলের রাজনীতি আর হবে না: নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক

ফ্যাসিস্ট আমলের রাজনীতি আর হবে না বলছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

তিনি বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণের পর এ মন্তব্য করেন।

হাবিব বলেন, দীর্ঘদিন পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির পক্ষ থেকে আমাদের সবসময় চেষ্টা থাকবে সাধারণ শিক্ষার্থীদের সমস্যাগুলির সমাধান করা। আমাদের দীর্ঘদিনের ত্যাগ ও সংগ্রাম রয়েছে। ফ্যাসিস্ট আমলে আমাদের ওপর যে অত্যাচার ও নির্যাতন হয়েছে, সেই সময়েও আমরা আন্দোলন ও সংগ্রামে ছিলাম। আগামী দিনে যে-ই ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে, তাঁর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব।

আরও পড়ুন: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই এই বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আমরা সেই শিক্ষার্থীদের অধিকার আদায় করা এবং তাদের চিন্তাধারাকে কেন্দ্র করে রাজনীতি করবো। বিগত সময়ে যে রাজনীতি হয়েছিল, ফ্যাসিস্ট আমলের সেই রাজনীতি আর হবে না। ভাই-ভাই রাজনীতি হবে না, হল দখলের রাজনীতি হবে না, কোনো ধরনের অপসংস্কৃতির রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ে আর হবে না। এই বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা কাজ করবো।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৬৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে চারুকলা বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব হিসেবে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের মারুফ হাসান (মামুন সরকার) দায়িত্ব পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বজ্রপাতে গরুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে গলাচিপার ইউএনও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১১:২২ পি.এম


বজ্রপাতে গরুর মৃত্যু, ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে গলাচিপার ইউএনও

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী এলাকার বজ্রপাতে মারা যাওয়া চারটি গরুর মালিক, দুই কৃষকের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেন।

এটির পূর্বে, গত ৭ জুলাই দুপুরে চলমান বৃষ্টির মধ্যে আকস্মিক বজ্রপাতে নলুয়াবাগী এলাকার মাঠে চরতে থাকা চারটি গরুর মৃত্যু ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রপাতে কৃষক মো. নিজাম প্যাদার তিনটি এবং কৃষক মো. রুহুল আমিনের একটি গরু মারা গেছে। ফলে দুই কৃষকের উল্লেখযোগ্য আকারে আর্থিক ক্ষতি সৃষ্টির ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তের ক্ষতি লাঘবে, উপজেলা প্রশাসনের উদ্যোগে গরুপ্রতি ১০ হাজার টাকা করে প্রদান করা হয় আর্থিক সহায়তা। এর মধ্যে কৃষক মো. নিজাম প্যাদা তিনটি গরুর জন্য মোট ৩০ হাজার টাকা এবং কৃষক মো. রুহুল আমিন একটি গরুর জন্য ১০ হাজার টাকা অনুদান গ্রহণ করেন।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুল নবী, গজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিব বিশ্বাস এবং গলাচিপা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদুর রহমান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক কৃষকদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সব সময় রয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় উপজেলা প্রশাসনের কার্যক্রম অব্যাহত থাকবে।

গলাচিপার সর্বস্তরের জনগণ ইউএনও ইজাজুল হকের এ কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির পদযাত্রায় দফায় দফায় সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


এনসিপির পদযাত্রায় দফায় দফায় সংঘর্ষ

ফেনীর সোনাগাজীতে জুলাই পদযাত্রা কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এই সময় অনুষ্ঠানমঞ্চে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় সোনাগাজী পৌরসভা চত্বরে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

সরেজমিনে দেখা গেছে, পদযাত্রা শেষে সোনাগাজী পৌর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা মঞ্চে অবস্থান নেন।

বিকেল ৫টা ৫০ মিনিটে মঞ্চ থেকে বক্তব্য দেওয়ার জন্য এনসিপির জেলা যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল যোবায়েরের নাম ঘোষণা করা হলে জেলা কমিটির সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকের অনুসারীরা এতে বাধা দেন। একপর্যায়ে অতিথিদের উপস্থিতিতেই মঞ্চে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপের পর আবদুল্লাহ আল যোবায়ের আর বক্তব্য দেননি।

পরে অনুষ্ঠান শেষে ফেরার পথে সভাস্থলের সামনের সড়কে এনসিপির জেলা সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের আল মুজাহিদকে লাথি মেরে কয়েকজন মারধর শুরু করেন। এ সময় সেখানে জুলাই যোদ্ধা শাহাদাতসহ কয়েকজন উপস্থিত ছিলেন। অতিথিরা চলে যাওয়ার কয়েক মিনিট পর মঞ্চের সামনে তৃতীয় দফায় স্থানীয় এনসিপির কয়েকজন নেতাকর্মীর মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে।

এনসিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রথম ঘটনায় মঞ্চে জেলা এনসিপির যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল যোবায়েরের নাম বক্তব্যের জন্য ঘোষণা করা হলে অন্য যুগ্ম সদস্যসচিবরা বিরোধিতা করেন। একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। পরে অনুষ্ঠান চলাকালে মঞ্চে থাকা সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিব এবং কেন্দ্রীয় নেতা নিজাম উদ্দিনের মোবাইল ফোনসহ অন্তত ৫-৬টি ফোন হারিয়ে যায়। অনুষ্ঠান শেষে মোবাইল ফোন হারানোর ঘটনাকে কেন্দ্র করে পুনরায় কিছুটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এসব বিষয় নিয়ে আমরা বসে আলোচনা করার চেষ্টা করব।

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির ফেনী জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেওয়ার জন্য জেলা যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল যোবায়েরের নাম ঘোষণা করালে তাৎক্ষণিকভাবে জেলা সদস্যসচিব শাহ ওয়ালী উল্লাহ মানিকের অনুসারীরা বাধা দেন এবং মঞ্চে হট্টগোল সৃষ্টি করেন। এতে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরবর্তী সময়ে অনুষ্ঠানশেষে আবারও অন্য দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় আমাদের জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের আল মুজাহিদকেও আক্রমণ করা হয়। ওই হামলাকারীরা কোনো পদ-পদবিতে নেই। হট্টগোল ও বিশৃঙ্খলার ভিডিওগুলো আমরা ইতোমধ্যে কেন্দ্রে পাঠিয়েছি। তাদের ভিডিওগুলো পর্যালোচনা করার কথা রয়েছে। শিগগিরই এসব ঘটনায় দোষীদিগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে ‘জুলাই পদযাত্রা-২০২৬’-এ অংশগ্রহণ করেন এনসিপি নেতারা। এর মাধ্যমে এনসিপির দক্ষিণাঞ্চলের কর্মসূচির সূচনা হয়। কর্মসূচির শুরুর আগে জুলাই অভ্যুত্থানে নিহত দুই শহীদের কবর জিয়ারত করেও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত চরমে: সমঝোতা বাতিল নিয়ে কঠোর অবস্থানে ওয়াশিংটন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত চরমে: সমঝোতা বাতিল নিয়ে কঠোর অবস্থানে ওয়াশিংটন

যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে। পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এই প্রেক্ষাপটে চলমান সামরিক পদক্ষেপের কারণে ইরানের সঙ্গে সমঝোতা স্মারক নিয়ে আলোচনা বাতিলের সিদ্ধান্তে মার্কিন প্রশাসন বেশ কঠোর অবস্থানে রয়েছে, এমন ধারণা করা হচ্ছে।

ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কের আঙ্কারায় ৫৩ ঘণ্টার সফর করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফর শেষে, প্রায় ছয় ঘণ্টা আগে, তিনি হোয়াইট হাউসে ফিরে এসেছেন। বুধবার সকালের সময় মার্কিন প্রশাসনের পক্ষ থেকে খুব বেশি কিছু জানানো হয়নি। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে, যুদ্ধবিরতি এখন ‘শেষ’ হয়ে গেছে।

অন্যদিকে, প্রশাসনের কিছু কর্মকর্তা ভিন্ন মত দিয়েছেন। তাদের বক্তব্য হল, চলমান এই সংঘাতের মধ্যেও আলোচনা চলতে পারে এবং তা চালিয়ে যাওয়া উচিত।

ওয়াশিংটন ডিসি থেকে সাংবাদিক মাইক হান্না জানিয়েছেন, এটা মনে রাখা দরকার যে, এই সংঘাতে প্রেসিডেন্ট ট্রাম্পের একচেটিয়া ক্ষমতা কমানোর পক্ষে ভোট দিয়েছিলেন খোদ রিপাবলিকান দলের কিছু সদস্য। তাই চলমান এই যুদ্ধের বিরুদ্ধে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই বাধা রয়েছে। এখন যেহেতু আর কোনো যুদ্ধবিরতি নেই, তাই ট্রাম্পের জন্য কংগ্রেস এবং মার্কিন জনগণকে বোঝানো বেশ কঠিন হয়ে যেতে পারে। কারণ, তিনি শুরুতে বলেছিলেন যে এই যুদ্ধ মাত্র তিন থেকে চার সপ্তাহ স্থায়ী হবে।

তাছাড়া, সামনেই যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের বর্তমান হামলার ধরন ও পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ট্রাম্প যেন দ্রুত নিজের বিজয় ঘোষণা করে যুদ্ধ শেষ বলতে পারেন, সেজন্যই তড়িঘড়ি করে এই চুক্তিটি সাজানো হয়েছিল। তাই এই চুক্তির শর্তগুলো নিয়ে যে সংঘাত হবে, তা একরকম নিশ্চিতই ছিল। বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে দ্বন্দ্ব অবধারিত ছিল। আর এই হরমুজ প্রণালিই এখন নতুন করে সংঘাত বাড়ার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশকে বিনিয়োগবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে: মাহ্‌দী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


বাংলাদেশকে বিনিয়োগবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সবকিছু করবে: মাহ্‌দী আমিন

বাংলাদেশকে একটি বিশ্বমানের বিনিয়োগ-বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে সরকার সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীর শেরাটন হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের ৩১তম বার্ষিক কাউন্সিলে তিনি একথা বলেন।

মাহ্‌দী আমিন বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, বাংলাদেশকে একটি বিনিয়োগবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে আমরা সম্ভাব্য সবকিছু করবো। ব্যবসার ব্যয় কমিয়ে আনার ওপর তিনি বিশেষ জোর দেন এবং জানান, সরকারের মূলনীতি হলো আমলাতন্ত্র এবং নিয়ন্ত্রণমুক্তকরণের একটি উন্নত নীতি কাঠামোর মাধ্যমে ব্যবসা করার খরচ কমানো, যার ফলে ব্যবসা করার সহজতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

তিনি বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস তথা ১৮০ দিন পূর্ণ হওয়ার আগেই সুস্পষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে বেশ কিছু দৃশ্যমান সাফল্য এসেছে। তবে এসব লক্ষ্যমাত্রা ও পরিকল্পনা দেশজুড়ে বৃহৎ পরিসরে বাস্তবায়ন করতে বেসরকারি খাতের ব্যাপক সমর্থন প্রয়োজন বলে মাহ্‌দী আমিন উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা সামনে কিছু লক্ষ্য স্থির করে বলেন, আমরা চাই বাংলাদেশ উন্নয়ন ও প্রবৃদ্ধির ক্ষেত্রে একটি বেসরকারি খাত-চালিত দেশ হিসেবে এগিয়ে যাক। কিন্তু কোনো সরকারই একা এটা করতে পারে না। ঐতিহাসিকভাবে আমরা দেখেছি, শীর্ষস্থানীয় বহু ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাফল্যের গল্প রয়েছে। আমরা চাই দেশের শীর্ষ ব্যবসায়ীদের হাত ধরে অর্থনৈতিক সমৃদ্ধির এই ধারা বেসরকারি খাত থেকে সরকারি খাতে স্থানান্তরিত হোক এবং সরকার হিসেবে আমরা তা আনন্দের সাথে গ্রহণ করবো।

মাহ্‌দী আমিন বাজেট ও অর্থনৈতিক নীতিমালার কথা উল্লেখ করে জানান, প্রধানমন্ত্রী তার প্রথম বাজেটের মাধ্যমে সরকারের ভবিষ্যৎ রূপকল্প অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। যেখানে নিত্য-প্রয়োজনীয় পণ্যের দৈনন্দিন খরচ ও দ্রব্যমূল্য কমানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারি খাতের নীতিমালার সাথে সংগতি রেখে, বেসরকারি খাতের নেতৃত্বে সম্মিলিতভাবে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন।

বার্ষিক কাউন্সিলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-আইসিসিসহ বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%