১০:০৮ এম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০২ জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার (৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।
এসব অভিযানে ৫০টি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও বিভিন্ন প্রকারের মাদক।
আরও পড়ুন: রংপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এমপি বেলালের গুরুত্বারোপ
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিভাগওয়ারী গ্রেপ্তারের মধ্যে মিরপুরে সর্বোচ্চ ১০৫ জন, মতিঝিলে ৬১ জন, তেজগাঁওয়ে ৫৬ জন, ওয়ারীতে ৪৫ জন, লালবাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৮ জন, রমনায় ৩০ জন, গুলশানে ২৩ জন এবং গোয়েন্দা বিভাগে ২ জন অন্তর্ভুক্ত রয়েছে।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ১টি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি, ৭টি চাপাতি, ৪টি রামদা, ১টি প্লাস, ৮ হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, ৫ ক্যান বিয়ার, ৩টি মোবাইল ফোন ও ১টি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: ফরিদপুর জেলা পরিষদ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন