০৬:২১ পি.এম
শিগগিরই পাবনাতে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে এবং বিমানবন্দরও চালু হবে, এই তথ্যটি জানিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
তিনি ১৬ আগস্ট রবিবার দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ করে এই কথা বলেন।
তিনি উল্লেখ করেন, সাড়ে ৪ কোটি মানুষের প্রত্যাশা পূরণের জন্য বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার আমূল বৈপ্লবিক পরিবর্তন দরকার। জেলা প্রশাসক একটি গোপন প্রতিবেদন পাঠিয়েছিলেন এই কারণে। এর ফলশ্রুতিতে পাবনাতে যে ওয়াই সিস্টেম ব্রিজ হচ্ছে, তা আমরা আনন্দের সাথে জানাতে পারছি।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
শিমুল বিশ্বাস বলেন, পাবনাতে শিগগিরই ট্রেন চলাচল শুরু হবে এবং বিমানবন্দরও চালু হতে যাচ্ছে। এতে পাবনার পকেট জেলা হিসেবে যে সমালোচনা রয়েছে এবং কষ্ট রয়েছে, তা দুরীভূত হবে ইনশাআল্লাহ। আমাদের এখানকার উন্নতিতে ভালো কিছু করার ইচ্ছা রয়েছে। ওয়াই ব্রিজ এবং পদ্মা ব্যারেজ পাবনাকে আমাদের দেশের মধ্যে অগ্রগণ্য করবে এবং পাবনাকে ১ নম্বরে রাখবে।
তিনি আরো বলেন, আল্লাহ তায়ালা আমাদের ভাগ্য বদলের চূড়ান্ত সুযোগ দিয়েছেন। এখন আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন এবং সঠিক পরিকল্পনা প্রয়োজন। ৫শ বছরের বঞ্চনা আমরা এক দশকে পাল্টে দিতে পারবো ইনশাল্লাহ। সেই সুবর্ণ সুযোগ আমাদের ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে।
সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, এনএসআই পাবনার উপ-পরিচালক তৌফিক ইকবাল, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন