ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ে বিক্ষোভ, অভিযুক্ত শিক্ষক একরামুল পুলিশ হেফাজতে


যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ে বিক্ষোভ, অভিযুক্ত শিক্ষক একরামুল পুলিশ হেফাজতে

শিক্ষার্থীরা একরামুল ইসলাম নামের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অশালীন আচরণের অভিযোগে বিক্ষোভ করেছে।

এ ঘটনা ঘটে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অভিযুক্ত শিক্ষককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

পুলিশ এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করেছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী: সংসদে বিশেষ চাহিদাসম্পন্নদের প্রতিনিধি রাখার পরিকল্পনা

তথ্য অনুযায়ী, মনিরামপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষক এমরামুল ইসলাম একাধিকবার শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ ও যৌন হয়রানি করে আসছিলেন।

শিক্ষকটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি মুখ খুললেই পরীক্ষায় ফেল করানোর মতো ভয়-ভীতি দেখাতেন। এই ঘটনার প্রেক্ষিতে সোমবার সকালে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার মো. স¤্রাট হোসেন, এ্যাসিল্যান্ড মাহির দায়ান আমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাফ্ফর হোসেন ও থানার ওসি আবু সাঈদ বিদ্যালয়ে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

শিক্ষার্থীরা ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দেয়। ইউএনও তাৎক্ষণিকভাবে মাধ্যমিক মাউশি’র খুলনা বিভাগীয় পরিচালকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। এরপর পুলিশ অভিযুক্ত শিক্ষক একরামুলকে হেফাজতে নেয়। শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ফলে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফিরে যায়।

আরও পড়ুন: চাঁদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময় সভা

প্রধান শিক্ষক একেএম তছির উদ্দীন জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে পত্র প্রেরণ করা হয়েছে।

বিদ্যালয়ের সভাপতি ও ইউএনও মোঃ স¤্রাট হোসেন বলেন, খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। ওই শিক্ষকের সর্বোচ্চ শাস্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শিক্ষকের ব্যবহৃত ফোন ও কম্পিউটার জব্দ করা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: ঢাকা শিক্ষা বোর্ডের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে অসুস্থ স্ত্রী নুরজাহান বেগমের জন্য বয়োবৃদ্ধ সজু শেখের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


শেরপুরে অসুস্থ স্ত্রী নুরজাহান বেগমের জন্য বয়োবৃদ্ধ সজু শেখের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

সোমবার (১৪ সেপ্টেম্বর) শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন বয়োবৃদ্ধ সজু শেখ এবং তার অসুস্থ স্ত্রী নুরজাহানের অসহায়ত্বের খবর পেয়ে তাদের পাশে দাঁড়ান। তিনি তাদের দেখতে যান এবং তাদের সার্বিক পরিস্থিতির বিষয়ে খোঁজ-খবর নেন। এ সময় জেলা প্রশাসক তাদের জন্য শুভেচ্ছা উপহার নিয়ে আসেন এবং আবেদীন হাসপাতাল, শেরপুরে প্রয়োজনীয় চিকিৎসার জন্য ভর্তির ব্যবস্থা করেন। উক্ত দম্পতি বর্তমানে বয়ষ্কভাতা পাচ্ছেন। এছাড়া, তাদের অন্যান্য সমস্যার সমাধানে সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বিশেষভাবে উল্লেখ্য, কিছুদিন আগে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে তাদের খাদ্য, আর্থিক সহায়তা ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হয়েছিল।

জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন দৈনিক ইনকিলাবকে জানান, তাদের পাশে জেলা প্রশাসন সব সময় থাকবে এবং প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, "অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো জেলা প্রশাসনের অন্যতম অঙ্গীকার এবং জেলা প্রসাশন অক্ষরে অক্ষরে পালন করতে অঙ্গীকার বদ্ধ।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: আমান উল্লাহ আমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে একটি মহল: আমান উল্লাহ আমান

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান অভিযোগ করেছেন যে, একটি মহল সারা দেশে সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। তিনি উল্লেখ করেছেন যে, ডিলাররা কোথায় সার সংরক্ষণ করছে এবং কাকে বিতরণ করছে, এ বিষয়ে সর্বদা মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

তিনি সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কেরানীগঞ্জে উপজেলা প্রশাসনের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন।

আমান আরও বলেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের ফিরে আসার কোনো নজির পৃথিবীতে নেই। বর্তমানে ফ্যাসিস্টরা বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে। এজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সামনে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আসছে। এই পূজা উপলক্ষে ফ্যাসিস্টরা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বদা সতর্ক থাকতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আমাদের রাজনৈতিক নেতাকর্মীরাও মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে। তবে মাদক নির্মূলে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ কারিজ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুল, সিরাজনগর মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, জিনজিরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফরহাতুল বারী, আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভার অন্যান্য অংশগ্রহণকারীরা। এর আগে সকালে ঢাকা-৩ আসনের আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদেও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে সমুদ্র ও উপকূলীয় শিক্ষার জন্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


কক্সবাজারে সমুদ্র ও উপকূলীয় শিক্ষার জন্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার নির্দেশ প্রধানমন্ত্রীর

কক্সবাজারে সমুদ্র ও উপকূলকেন্দ্রিক উচ্চশিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে ‘University of Blue Economy Sciences and Technology (UBEST)’ নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়কে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রী এবং কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ বিষয়ে একটি আধা সরকারি পত্র (ডিও লেটার) প্রেরণ করেন। চিঠিতে কক্সবাজারে বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক ও গবেষণা কার্যক্রম শুরুর প্রস্তাব রাখা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের বিপুল সামুদ্রিক সম্পদকে কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ তৈরি এবং উচ্চশিক্ষা ও গবেষণার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ জন্য সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, পর্যটন ও হসপিটালিটি বিষয়ে বিশেষায়িত শিক্ষা ও গবেষণার সুযোগ তৈরির প্রস্তাব করা হয়েছে।

নতুন একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো শূন্য থেকে গড়ে তুলতে সময় এবং বিপুল অর্থের প্রয়োজন হবে। তাই কক্সবাজারে অবস্থিত বিওআরআইয়ের বিদ্যমান অবকাঠামো, গবেষণাগার, বৈজ্ঞানিক জনবল ও গবেষণা সুবিধা কাজে লাগিয়ে UBEST-এর প্রাথমিক কার্যক্রম দ্রুত শুরু করার কথা বলা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, দীর্ঘমেয়াদি অবকাঠামো নির্মাণ শেষ হওয়ার অপেক্ষা না করে বিদ্যমান সুযোগ-সুবিধার ভিত্তিতে শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরু করা সম্ভব হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব অবকাঠামো ও অ্যাকাডেমিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠিতে এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ ও অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর সদয় সম্মতি ও নির্দেশনা চাওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র জানিয়েছে।

কক্সবাজারে প্রস্তাবিত এ বিশ্ববিদ্যালয় বাস্তবায়িত হলে বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের সামুদ্রিক সম্পদ, পরিবেশ ও অর্থনীতিকে ঘিরে উচ্চশিক্ষা ও গবেষণার নতুন সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত সৌদীর প্রধান তেল পাইপলাইন বন্ধ থাকবে ৩-৫ সপ্তাহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত সৌদীর প্রধান তেল পাইপলাইন বন্ধ থাকবে ৩-৫ সপ্তাহ

সউদী আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ (পূর্ব-পশ্চিম) তেল পাইপলাইনটি ড্রোন হামলার ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। এই তথ্যটি দুই সউদী কর্মকর্তার মাধ্যমে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) নিশ্চিত করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই কর্মকর্তা জানিয়েছেন, তেল পাইপলাইনের একটি প্রধান পাম্পিং সুবিধাসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত অংশের মেরামত করতে প্রায় ৩ থেকে ৫ সপ্তাহ সময় লাগবে। তবে, মেরামতের কাজ চলাকালীন সীমিত পরিসরে অথবা আংশিকভাবে পাইপলাইনটি সচল রাখার চেষ্টা করা হতে পারে।

এই পাইপলাইনটির গুরুত্ব কেন এত বেশি? ১,২০০ কিলোমিটার (৭৪৫ মাইল) দীর্ঘ এই ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইন প্রতিদিন প্রায় ৭০ লাখ ব্যারেল জ্বালানি তেল পরিবহনে সক্ষম।

এটি একটি কৌশলগত রুট হিসেবে কাজ করে, যেখানে হরমুজ প্রণালীতে ইরানি আক্রমণের কারণে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠলে সউদী আরব লাল সাগরের মাধ্যমে তেল রপ্তানির বিকল্প পথ হিসেবে এটি ব্যবহার করে থাকে।

হামলার ধরন সম্পর্কে বলা হচ্ছে, গত বৃহস্পতিবার ইরাকভিত্তিক ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ড্রোন ব্যবহার করে এই পাইপলাইনে হামলা চালিয়েছে। হামলার পর নিরাপত্তার স্বার্থে পাইপলাইনটির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আন্তর্জাতিক জ্বালানি বাজারে এই দীর্ঘমেয়াদী অচলাবস্থা জ্বালানি তেলের সরবরাহে প্রভাব ফেলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%