ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ শিশু হাসপাতালে চাকরির সুযোগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত


বাংলাদেশ শিশু হাসপাতালে চাকরির সুযোগ, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চিকিৎসক এবং বিভিন্ন পদে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

প্রতিষ্ঠানটির মাধ্যমে চিকিৎসক ও কর্মচারী ক্যাটাগরিতে মোট ১০৮ জনকে নিয়মিত ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে।

১. চিকিৎসক পদগুলোর বিবরণ ও যোগ্যতা:

আরও পড়ুন: সৌদি হামলার কারণে ১১৮টি ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ১৮৩৬২ যাত্রী

আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু মেডিসিন): ৩৫টি (গ্রেড–৯)।

বেতন স্কেল: ৪৪,০০০–১০৫,৯০০ টাকা।

যোগ্যতা: বিএমডিসি স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি এবং শিশু মেডিসিনের ওপর বিএমইউ/বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু সার্জারি): ৯টি (গ্রেড–৯)।

আরও পড়ুন: জামায়াত আওয়ামী লীগকে মাফ করতে চেয়েছিল, বিএনপি নয় : রিজভী

বেতন স্কেল: ৪৪,০০০–১০৫,৯০০ টাকা।

যোগ্যতা: বিএমডিসি স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি এবং শিশু সার্জারির ওপর বিএমইউ/বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

আবাসিক মেডিক্যাল অফিসার (শিশু অ্যানেসথেসিয়া): ৫টি (গ্রেড–৯)।

বেতন স্কেল: ৪৪,০০০–১০৫,৯০০ টাকা।

আরও পড়ুন: জাতীয় নিরাপদ সড়ক দিবসে চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা ও বিনা মূল্যে চশমা বিতরণ শুরু

যোগ্যতা: বিএমডিসি স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি এবং শিশু অ্যানেসথেসিয়ার ওপর বিএমইউ/বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবাসিক মেডিক্যাল অফিসার (ইএনটি): ১টি (গ্রেড–৯)।

বেতন স্কেল: ৪৪,০০০–১০৫,৯০০ টাকা।

যোগ্যতা: বিএমডিসি স্বীকৃত ও নিবন্ধিত মেডিক্যাল গ্র্যাজুয়েটসহ এমবিবিএস ডিগ্রি এবং ইএনটির ওপর বিএমইউ/বিসিপিএস স্বীকৃত অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন: গোদাগাড়ীতে পদ্মার তীব্র ভাঙনে দুই শতাধিক বিঘা ফসলি জমি ও ডিপটিউবওয়েল ঘর নদীগর্ভে বিলীন

বয়সসীমা (চিকিৎসক পদ)

সর্বোচ্চ বয়স ৩৫ বছর। উচ্চতর যোগ্যতা (ডিসিএইচ, এমডি, এমএস ও এফসিপিএস) সম্পন্ন প্রার্থীদের জন্য বয়সসীমা দুই বছর পর্যন্ত শিথিলযোগ্য।

পরীক্ষার ফি (চিকিৎসক পদ)

পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট–এর অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে দুই হাজার টাকার পে–অর্ডার বা ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য হিসেবে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আরও পড়ুন: আরটিভির নিউজের পর পূজার জন্য সহায়তা পেল জগন্নাথপুরের নৌকাডুবি নিহতদের পরিবার

২. কর্মচারী পদগুলোর বিবরণ ও যোগ্যতা

ওয়ার্ড বয়/আয়া: ৩৩টি (গ্রেড–২০)।

বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

যোগ্যতা: এসএসসি পাস। সমপদে বা সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন: কুতুবদিয়ায় ভয়াবহ আগুনে ১৬ বসতঘর ও ৫ গুদাম পুড়ে গেছে, সহায়তার আশ্বাস জেলা পরিষদ প্রশাসকের

পিয়ন (অফিস সহায়ক): ১০টি (গ্রেড–২০)।

বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

যোগ্যতা: এসএসসি পাস। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

অ্যাটেনডেন্ট (ওটি, এক্স–রে, ল্যাব ও কার্ডিয়াক): ২৫টি (গ্রেড–২০)।

বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

যোগ্যতা: এসএসসি পাস। সমপদে বা সংশ্লিষ্ট কাজে অন্তত দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা (কর্মচারী পদ): সর্বোচ্চ ৩২ বছর।

পরীক্ষার ফি (কর্মচারী পদ): ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট’–এর অনুকূলে যেকোনো তফসিলি ব্যাংক থেকে ৫০০ টাকার পে–অর্ডার বা ব্যাংক ড্রাফট অফেরতযোগ্য হিসেবে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনের প্রক্রিয়া ও প্রয়োজনীয় নিয়মাবলি

আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে তা সঠিকভাবে পূরণ করতে হবে। ফরমের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিএমডিসি নিবন্ধন (যদি প্রযোজ্য হয়), জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদ, তিন কপি ল্যাব প্রিন্ট পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও নির্ধারিত ফির পে–অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র ১৭ অক্টোবরের মধ্যে (অফিস সময় সকাল ৯টা থেকে বেলা ২টা) সরাসরি অথবা ডাকযোগে ‘পরিচালক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা–১২০৭’ ঠিকানায় পৌঁছাতে হবে। খামের ওপর আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকস্থলীর ক্যানসারের ৮টি লক্ষণ, অবহেলা করলে হতে পারে বিপদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


পাকস্থলীর ক্যানসারের ৮টি লক্ষণ, অবহেলা করলে হতে পারে বিপদ

পাকস্থলীর ক্যানসার প্রাথমিক পর্যায়ে অনেক সময় কোনো স্পষ্ট লক্ষণ প্রকাশ করে না। ফলে অনেকেই এ রোগের প্রাথমিক উপসর্গগুলোকে সাধারণ হজমের সমস্যা মনে করে এড়িয়ে যেতে পারেন। তবে দীর্ঘস্থায়ী বদহজম, বুকজ্বালা, ক্ষুধামন্দা অথবা অল্প খাবার খেয়ে পেট ভরে যাওয়ার মতো লক্ষণগুলোকে অবহেলা করা উচিত নয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, পাকস্থলীর ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলো অনেক সময় সাধারণ পেটের সমস্যার সঙ্গে মিলে যায়। সেজন্য উপসর্গগুলো যদি দীর্ঘস্থায়ী হয় অথবা ক্রমাগত বাড়তে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

পাকস্থলীর ক্যানসারের সম্ভাব্য ৮ লক্ষণ

পাকস্থলীর ক্যানসারের সঙ্গে সম্পর্কিত হতে পারে এমন আটটি লক্ষণ হলো—

১. দীর্ঘস্থায়ী বদহজম: বারবার বদহজম হওয়া বা দীর্ঘদিন ধরে হজমের সমস্যা চলতে থাকা এবং সাধারণ চিকিৎসায়ও উপশম না হওয়া।

২. একটানা বুকজ্বালা: নিয়মিত ওষুধ সেবনের পরও বুকজ্বালা না কমা বা বারবার এ সমস্যা ফিরে আসা।

৩. হালকা বমি বমি ভাব: স্পষ্ট কোনো কারণ ছাড়াই দীর্ঘদিন বমি বমি ভাব অনুভব করা।

৪. ক্ষুধামন্দা: খাবারের প্রতি আগ্রহ কমে যাওয়া বা স্বাভাবিকের তুলনায় কম খাওয়া।

৫. অল্প খাবারেই পেট ভরে যাওয়া: সামান্য খাবার খাওয়ার পরই পেট ভরা অনুভব করা, ফলে স্বাভাবিক পরিমাণ খাবার খেতে না পারা।

৬. খাওয়ার পর পেট ফাঁপা: খাবার খাওয়ার পর প্রায়ই পেট ফুলে থাকা বা অস্বস্তি অনুভব করা।

৭. পেটের ওপরের অংশে অস্বস্তি: পেটের ওপরের দিকে দীর্ঘস্থায়ী বা অকারণ ব্যথা কিংবা অস্বস্তি অনুভব করা।

৮. অকারণে ওজন কমে যাওয়া: খাদ্যাভ্যাস বা শারীরিক পরিশ্রমে উল্লেখযোগ্য পরিবর্তন না এলেও শরীরের ওজন কমতে থাকা।

যদি রোগ বাড়ে, তবে যেসব লক্ষণ দেখা দিতে পারে

পাকস্থলীর ক্যানসার অগ্রসর হলে উপসর্গ আরও তীব্র হতে পারে। এ সময় পেটে একটানা ব্যথা, বমি, রক্তস্বল্পতার কারণে অস্বাভাবিক ক্লান্তি এবং খাবার গিলতে অসুবিধা দেখা দিতে পারে।

এছাড়া বমির সঙ্গে রক্ত বের হওয়া, পেটে তরল জমে পেট ফুলে যাওয়া এবং ত্বক ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যাওয়ার মতো লক্ষণও দেখা দিতে পারে। বিশেষ করে রোগ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে এ ধরনের উপসর্গ দেখা দেওয়ার আশঙ্কা থাকে।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

বদহজম, বুকজ্বালা, বমি বমি ভাব অথবা পেট ফাঁপার মতো উপসর্গের পেছনে ক্যানসার ছাড়াও বিভিন্ন কারণ থাকতে পারে। তাই এসব লক্ষণ দেখা দিলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। তবে যদি কয়েক সপ্তাহ ধরে উপসর্গ স্থায়ী হয়, ধীরে ধীরে বাড়তে থাকে অথবা দৈনন্দিন জীবনযাপনে বাধা সৃষ্টি করে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

বিশেষ করে অকারণে ওজন কমে যাওয়া, অল্প খাবারেই পেট ভরে যাওয়া, খাবার গিলতে অসুবিধা এবং দীর্ঘস্থায়ী পেটের অস্বস্তিকে অবহেলা করা উচিত নয়। আর যদি বমির সঙ্গে রক্ত বের হয় বা গুরুতর উপসর্গ দেখা দেয়, তাহলে দ্রুত জরুরি চিকিৎসা নিতে হবে।

খাদ্যাভ্যাস, ক্ষুধা, ওজন ও হজমের স্বাভাবিক অবস্থায় দীর্ঘস্থায়ী পরিবর্তন দেখা দিলে সেদিকে নজর রাখা জরুরি। সময়মতো চিকিৎসকের কাছে গেলে উপসর্গের প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব।

এসব লক্ষণ থাকলেই পাকস্থলীর ক্যানসার হয়েছে, এমন নয়। সঠিক কারণ জানতে চিকিৎসকের মূল্যায়ন ও প্রয়োজনীয় পরীক্ষা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় গাড়ি ভাড়ার টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ,সংবাদ সম্মেলনে বিচার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


ভালুকায় গাড়ি ভাড়ার টাকা আত্মসাৎ ও হুমকির অভিযোগ,সংবাদ সম্মেলনে বিচার দাবি

ময়মনসিংহের ভালুকায় ভাড়ায় নেওয়া গাড়ির পাওনা টাকা পরিশোধ না করা, গাড়িটি অন্যত্র বিক্রি করে দেওয়া এবং বকেয়া টাকা চাইতে গেলে মালিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নজরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সুষ্ঠু ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম সিকদার।

সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম সিকদার জানান, একটি পুরোনো টাটা ইন্ডিকা-২ গাড়ি কিনে মেরামত করার পর ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর নজরুল ইসলামের কাছে ভাড়ায় দেন তিনি। এ সময় উভয় পক্ষের মধ্যে বিভিন্ন শর্তে স্ট্যাম্পে চুক্তি সম্পাদিত হয়।

সাইফুল ইসলামের দাবি,গাড়ি ভাড়া বাবদ তাঁর মোট ২ লাখ ৮৬ হাজার টাকা পাওনা হয়। এর মধ্যে অভিযুক্ত বিভিন্ন সময়ে মাত্র ২০ হাজার টাকা পরিশোধ করেন। বাকি ২ লাখ ৬৬ হাজার টাকা চাইলে তিনি তা পরিশোধ করতে অস্বীকৃতি জানান। এ ছাড়া ভাড়ায় দেওয়া গাড়িটি ফেরত না দেওয়ার কথা বলে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন সাইফুল ইসলাম।

ভুক্তভোগীর অভিযোগ,গাড়িটি অন্যত্র বিক্রি করে দেওয়া হয়েছে। পাওনা টাকা আদায়ের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেও কোনো সমাধান পাননি তিনি। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তাতেও কোনো ফল হয়নি। এ অবস্থায় তিনি ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম সিকদার তাঁর পাওনা টাকা উদ্ধার,ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের ভিত্তিতে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে বিক্ষোভে অংশ নেওয়ার কারণে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


দিল্লিতে বিক্ষোভে অংশ নেওয়ার কারণে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে শুরু হওয়া বিক্ষোভের মধ্যে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে।

আজ শনিবার (১০ অক্টোবর) বিকালে কুণাল ঘোষ একটি পোস্টে উল্লেখ করেন, ‘দিদিকে পুলিশ গ্রেফতার করল’। স্থানীয় সংবাদমাধ্যমগুলো মমতার আটকের খবর প্রকাশ করেছে। খবর অনুযায়ী, দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে ধর্না শুরু করার পর মমতাসহ তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়।

বিতর্কিত ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি তথা সিজেপি কিছুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। একই দাবিতে আজ শনিবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের আয়োজন করে দলটি।

এই আন্দোলনে সংহতি জানাতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদলবলে দিল্লি বিক্ষোভে অংশগ্রহণ করেন। আজ সকালে তিনি সাউথ অ্যাভিনিউয়ে একটি বাসভবনের সামনে ধর্না দেন। এ সময় তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী দোলা সেন, সামিরুল ইসলাম, প্রতিমা মণ্ডল ও ডেরেক ও’ব্রায়েনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দিল্লি পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধর্না থেকে সরে যেতে নির্দেশ দেয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা কার্যকর থাকায় জমায়েতের ওপর বিধিনিষেধ রয়েছে বলে জানানো হয়। তবে পুলিশি নির্দেশ অমান্য করে তারা ধর্না চালিয়ে যান। পরে তাদের আটক করে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয়।

এর আগে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও পুলিশ আটক করে। শনিবার সকালে যন্তর মন্তর রোডের কেরালা হাউসের কাছে তাকে আটক করা হয়। এরপর তাকে দিল্লির ছত্রশাল স্টেডিয়াম কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কেরালার সিপিআই(এম) নেতা ও রাজ্যসভার সদস্য জন ব্রিটাস এবং কেরালার সাবেক অর্থমন্ত্রী কে এন বালাগোপালসহ আরও কয়েকজন নেতাকেও আটক করা হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটক করা হয়েছে। বিক্ষোভে যোগ দেওয়ার আগেই মুম্বাই থেকে আসা একটি উড়োজাহাজ দিল্লিতে অবতরণের পর তাকে আটক করে দিল্লি পুলিশ। তার সঙ্গে দলের আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়েছে।

আটক করা হয়েছে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকেও। সিজেপির বিক্ষোভে অংশগ্রহণ করতে জার্মানি থেকে চলতি সপ্তাহে ভারতে আসেন তিনি। শনিবার সকালে গুরগাঁওয়ের সেক্টর ৫৬-তে তার বাসা থেকে তাকে আটক করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌসুমি বায়ুর বিদায়, ফের লঘুচাপের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


মৌসুমি বায়ুর বিদায়, ফের লঘুচাপের শঙ্কা

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে যে, বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হতে পারে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এই লঘুচাপ আগামী ৩ দিনের মধ্যে সৃষ্টি হতে পারে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। আগামী ১৩ অক্টোবরের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%