ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

গাজায় নিহতের সংখ্যা ৭৪ হাজার ৪৭৫ জনে পৌঁছেছে


গাজায় নিহতের সংখ্যা ৭৪ হাজার ৪৭৫ জনে পৌঁছেছে

২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজার ওপর ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৪৭৫ জনে। এই সময়ের মধ্যে আহত হয়েছেন আরো ১ লাখ ৭৫ হাজার ৫১৭ জন।

রবিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম আলজাজিরার মাধ্যমে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৫১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৫ হাজার ৪০০ জন।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

এছাড়া, ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুতুলের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ জালিয়াতির অভিযোগে দুদকের চার্জশিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


পুতুলের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ জালিয়াতির অভিযোগে দুদকের চার্জশিট

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদটি মিথ্যা ও ভুয়া তথ্যের মাধ্যমে দখল করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) চার্জশিট গঠন করেছে।

রোববার (১৮ অক্টোবর) দুদকের সূত্র থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

অভিযোগের মধ্যে উল্লেখ করা হয়েছে যে, সায়মা ওয়াজেদ পুতুল তার শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে তার ভূমিকা সম্পর্কে অসত্য ও অতিরঞ্জিত তথ্য উপস্থাপন করে জাতিসংঘের এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত ও নির্বাচিত হন।

তদন্তের ফলস্বরূপ এসব তথ্যের সত্যতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাংনীর একাঙ্গী চাষিরা পচন রোগে নিঃস্ব, ৫০ কৃষক দিশেহারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


গাংনীর একাঙ্গী চাষিরা পচন রোগে নিঃস্ব, ৫০ কৃষক দিশেহারা

মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন মাঠে সুবাসিত একানি বা একাঙ্গী ফসলের খেত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে কসবা ও জালশুকা গ্রামসহ উপজেলার মাঠজুড়ে সেই সুবাস এবং সবুজ সতেজতার মাঝে এখন বিষাদের ছায়া বিরাজ করছে। ক্ষতিকারক পচন রোগে আক্রান্ত হয়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে অর্ধ শত কৃষক নিঃস্ব হয়ে পড়েছেন। উপজেলা কৃষি দপ্তরের প্রাথমিক হিসাব অনুযায়ী অন্তত ৮ হেক্টর জমি আক্রান্ত হলেও মাঠপর্যায়ে প্রায় ১০-১৫ হেক্টর জমির একাঙ্গী ফসল পচে নষ্ট হয়ে গেছে। ফলে স্থানীয় চাষিরা চোখে সর্ষে ফুল দেখছেন; তাদের মাথায় হাত পড়েছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে লাভজনক এই ভেষজ ও মসলা জাতীয় উচ্চ মূল্যের ফসল একাঙ্গী চাষে তারা মোটা অঙ্কের টাকা বিনিয়োগ করেছিলেন। চড়া দামে বীজ ক্রয়, জমি তৈরি, সার ও কীটনাশকের পেছনে জমানো পুঁজি ও হাড়ভাঙা খাটুনি ঢেলে একটি ভালো ফসলের স্বপ্ন বুনছিলেন তারা। কিন্তু হঠাৎ গোড়া পচা রোগে আক্রান্ত হতে শুরু করে একের পর এক খেত। গাছের পাতা হলুদ হয়ে ঢলে পড়ার পাশাপাশি মাটির নিচের মূল্যবান একাঙ্গী পচে নষ্ট হয়ে যাচ্ছে।

গাংনীর কসবা গ্রামের (পূর্বপাড়া) ক্ষতিগ্রস্ত কৃষক রবিউল ইসলাম ছলছল চোখে বলেন, "অনেক আশা করে ১০ শতক জমিতে একাঙ্গী চাষ করেছিলাম। ধার-দেনা করে সার ও কীটনাশক দিয়েছি। কিন্তু হঠাৎ পচন ধরে এক সপ্তাহের মধ্যে পুরো খেত পুড়ে ছাই হয়ে গেছে। কোনো ওষুধেই কাজ হচ্ছে না। এখন ঋণের টাকা কীভাবে পরিশোধ করব, আর পরিবার নিয়ে কীভাবে বাঁচব ভেবে পাচ্ছি না।"

একই কথা জানিয়েছেন কসবা গ্রামের কৃষক সাদ্দাম হোসেন, বদরুদ্দোজা ও শনিবার (১৭ অক্টোবর) সরেজমিনে বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, একের পর এক খেত পচে লালচে হয়ে শুকিয়ে যাচ্ছে। ফসল বাঁচাতে চাষিরা বারবার একাধিক কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ করেও প্রতিকার পাচ্ছেন না। অনেকেই পচা গোড়া উপড়ে ফেলে ক্ষোভ ও হাহাকার প্রকাশ করছেন। কৃষকদের অভিযোগ, রোগ ছড়িয়ে পড়ার প্রাথমিক পর্যায়ে কৃষি দপ্তরের কোনো কার্যকর তদারকি বা সঠিক দিকনির্দেশনা পাওয়া যায়নি। ফলে বাজার থেকে নিম্নমানের কীটনাশক কিনে প্রয়োগ করায় উল্টো ক্ষতি আরও বেড়েছে।

ফসল হারিয়ে দিশেহারা কৃষকদের দাবি, অনতিবিলম্বে সরকারি প্রণোদনা, বিনাসূদে কৃষি ঋণ এবং আগামী মৌসুমের জন্য বিনামূল্যে বীজ সরবরাহ করা না হলে এই অঞ্চলে লাভজনক উক্ত মূল্যের ফসল চাষ একেবারেই বন্ধের উপক্রম হয়ে পড়বে। একই মতামত ব্যক্ত করেছেন কৃষক বদরুদ্দোজা ও সাদ্দাম আলী।

কৃষি বিভাগের ধানখোলা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা নাঈমুর রহমান জানান, চলতি বছরে একাঙ্গী পচন রোগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুরুর দিকে চাষিদের পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করেও রোগ প্রতিরোধ করা সম্ভব হয়নি। অতি তাপমাত্রা ও অতিবৃষ্টির প্রভাবকে এর কারণ হিসেবে দেখছেন তিনি। একই অভিমত প্রকাশ করেছেন কসবা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহিন রেজা জুয়েল ও গাড়াডোব ব্লকের গিয়াস উদ্দিন।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরাফাত মিয়া জানান, অনেক কৃষক বীজ বপনের আগে বীজ শোধন করেন না। আবার অনেকে সঠিক জমি নির্বাচন না করে নিচু জমিতেও চাষ শুরু করেন। প্রতিকূল আবহাওয়ায় ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণে এবার ফসল পচে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সার্বিক বিষয়ে গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আবহাওয়াগত পরিবর্তন এবং মাটিতে ছত্রাকের (Fungus) উপদ্রব বাড়ার কারণেই একাঙ্গী ফসলে এই পচন রোগ দেখা দিয়েছে। খবর পাওয়ার পর থেকেই আমরা মাঠপর্যায়ে ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করছি এবং পচন রোধে সঠিক মাত্রায় অনুমোদিত ছত্রাকনাশক প্রয়োগের পরামর্শ দিচ্ছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে যেন কৃষকদের পুনর্বাসনের আওতায় আনা যায়। এছাড়া বিষয়টি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের রোগতত্ত্ববিদদেরও অবহিত করার চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ, একসঙ্গে জানাজা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ, একসঙ্গে জানাজা অনুষ্ঠিত

গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ৭৫ ফিলিস্তিনির জন্য আজ শেষ বিদায় জানানো হচ্ছে। এই মানুষগুলো ইসরাইলি বাহিনীর হামলায় ভবন ধসে প্রাণ হারিয়েছেন। দীর্ঘ সময় ধরে মরদেহগুলো ধ্বংসস্তূপের নিচে পড়ে ছিল। এখন, মরদেহগুলো উদ্ধার হওয়ায়, একসঙ্গে জানাজা পড়ে তাদের কবরস্থ করা হবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজা সিটির দরাজ এলাকায় ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা ৭৫ জন ফিলিস্তিনির জানাজা অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, গাজার সিভিল ডিফেন্সের একজন মুখপাত্র আল জাজিরাকে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে প্রায় ৮,০০০ মৃতদেহ রয়ে গেছে।

অন্যদিকে, গাজায় ইসরাইলের চালানো গণহত্যামূলক যুদ্ধে ২০২৩ সালের অক্টোবর থেকে অন্তত ৭৪,৪৭৫ জন নিহত এবং ১,৭৫,৫১৭ জন আহত হয়েছেন বলে অবরুদ্ধ অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের অক্টোবর মাসে তথাকথিত “যুদ্ধবিরতি” শুরুর পর থেকে ১,৫১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, ৫,৪০০ জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে ৮৩৯টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় আহত আনোয়ার হোসেন মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


সৌদিতে সড়ক দুর্ঘটনায় আহত আনোয়ার হোসেন মারা গেছেন

সৌদি আরবের হাইল শহরে সড়ক দুর্ঘটনায় আহত আনোয়ার হোসেন (৪৮) মারা গেছেন। শুক্রবার সকাল ৯টার দিকে হাইলের কিং খালিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। রবিবার (১৮ অক্টোবর) আনোয়ারের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

নিহত আনোয়ার হোসেন ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্ব ইন্দ্রা পাশা গ্রামের বাসিন্দা ছিলেন। তার পিতা মনসুর হোসেন। তিনি সৌদি আরবের হাইল শহরে কর্মরত ছিলেন।

নিহতের স্ত্রী জেসমিন বেগম জানান, আনোয়ার হোসেন পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন। ১০ অক্টোবর হাইল শহরে তার মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে গুরুতর আহত হন আনোয়ার হোসেন। পরে পুলিশ তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কিং খালিদ হাসপাতালে ভর্তি করে। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তার মৃত্যু ঘটে।

জেসমিন বেগম বলেন, "আমার স্বামীর মরদেহ যেন সন্তানরা দেখতে পারে। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ ও সৌদি সরকারের দৃষ্টি কামনা করছি।"

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ কামাল জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে কিছু জানানো হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জেনেছি। তারপরেও আমরা এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%