ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় জাকাত বোর্ডের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কমিটির সভা


জাতীয় জাকাত বোর্ডের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কমিটির সভা

দেশে জাকাত ব্যবস্থার আধুনিকায়ন, জাকাত সংগ্রহ ও বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এবং জাকাত বোর্ডকে আরো কার্যকর ও শক্তিশালী করার উদ্দেশ্যে গঠিত বিশেষ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

আজ সোমবার ধর্মমন্ত্রণালয় একটি বিবৃতিতে এ বিষয়টি জানায়।

আরও পড়ুন: বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোর প্রতি উদ্যোগ: প্রধানমন্ত্রীর আহ্বান

সভায় জাকাত ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ, সুশাসন নিশ্চিতকরণ, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি এবং জাকাত তহবিলের কার্যকর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জাতীয় স্তরে জাকাত ব্যবস্থাকে আরো যুগোপযোগী ও জনকল্যাণমুখী করে তোলার জন্য বিভিন্ন সুপারিশ নিয়েও মতবিনিময় করেন কমিটির সদস্যরা।

এ সভায় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার, ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি), ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহিবুল্লাহহিল বাকী, জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতিব মুফতি আবদুল মালেক, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ, ইসলামী অর্থনীতিবিদ মাওলানা আবদুল্লাহ মাসুমসহ অন্যান্য কমিটির সদস্যরা।

সভায় অংশগ্রহণকারীরা একমত হন যে, যদি জাকাত ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ও প্রযুক্তিনির্ভর কাঠামোর আওতায় নিয়ে আসা যায়, তবে এর সংগ্রহ ও বণ্টন প্রক্রিয়াকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং কার্যকর করা সম্ভব হবে, যে কারণে দারিদ্র্য বিমোচন ও সামাজিক বৈষম্য হ্রাসে যাকাত একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সক্ষম হবে।

আরও পড়ুন: বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দশম স্থলবাহিনী সংলাপ ঢাকা সেনানিবাসে সফলভাবে সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ইসলামাবাদে আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় ইসলামাবাদে আরাগচি

 

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার উদ্যোগ গ্রহণ করার ফলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আবার ইসলামাবাদে পৌছেছেন।

তার আগের দিন তিনি পাকিস্তানের রাজধানী ত্যাগ করেছিলেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সংঘাতের অবসানের লক্ষ্যে নতুন কূটনৈতিক তৎপরতা শুরুর প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেখানে মস্কো যাওয়ার আগে আরাগচি ইসলামাবাদে অবস্থান করছেন।

সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে মধ্যস্থতাকারীরা যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে তিন দফা সম্বলিত একটি নতুন প্রস্তাব উপস্থাপন করার পর থেকেই এই কূটনৈতিক কর্মকাণ্ড জোরদার হয়েছে। বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে, এই প্রস্তাবের মধ্যে যুদ্ধবিরতি এবং উভয় দেশের মধ্যে আগের সম্মত হওয়া সমঝোতা স্মারক বাস্তবায়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্ট তার বিশেষ দূতদের পাকিস্তান সফরের পরিকল্পনা বাতিল করার পর ওয়াশিংটন কূটনীতির ক্ষেত্রে কতটা আনুগত্য দেখাচ্ছে, তা স্পষ্ট নয়। ইরান সরাসরি মার্কিন আলোচকদের সঙ্গে বৈঠক করতে অস্বীকৃতি জানালেও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, এখন থেকে টেলিফোনেই আলোচনা চলতে থাকবে।

শুক্রবার হোয়াইট হাউস জানায়, আলোচনার দ্বিতীয় পর্বের জন্য তারা বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে ইসলামাবাদে পাঠাবে। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রীর চলে যাওয়ার খবর প্রকাশ হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে কোনো অগ্রগতি না হওয়ার কারণে তিনি এই সফর বা মিশনটি বাতিল করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরবরাহ ঘাটতিতে তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


সরবরাহ ঘাটতিতে তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

সরবরাহ ঘাটতির কারণে তিতাস গ্যাসের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র স্বল্পচাপের মুখে পড়তে হচ্ছে শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের। এই অবস্থার কারণে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সিএনজি স্টেশন এবং সাধারণ গ্রাহকদের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সোমবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরবরাহ সংকটের কারণে তিতাসের অধিভুক্ত বিভিন্ন এলাকায় শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহক পর্যায়ে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে।

বিশেষ করে শিল্পকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সিএনজি স্টেশনগুলোর স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় গ্রাহকদের ভোগান্তি বেড়ে গেছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের প্রতি এ পরিস্থিতির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। পাশাপাশি পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যেতে হবে : মাওলানা আব্দুল হালিম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যেতে হবে : মাওলানা আব্দুল হালিম

ফেনীর মুয়াল্লিম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেন, ‘কুরআন-হাদিসের আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সব মোয়াল্লেমকে কাজ করতে হবে। আল্লাহকে পাওয়ার উত্তম মাধ্যম এটি।’

ফেনী জেলা তালিমুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত এই মোয়াল্লেম সম্মেলনটি সোমবার (২০ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হয়। এ সময়ে মাওলানা আব্দুল হালিম আরো বলেন, কুরআনকে যাঁরা প্যাচে ধারণ করেছেন, তারা ফাঁসির মঞ্চেও হাসতে পারেন। তিনি উল্লেখ করেন, ‘এই কুরআনের মাধ্যমে সমাজের পরিবর্তন সাধন করতে হবে। কুরআনের আলোয় আমাদের নিজেদের আলোকিত হতে হবে, সেইসাথে পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করতে হবে।’

ফাউন্ডেশনের জেলা পরিচালক মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল আহসানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা আমির মুফতি আব্দুল হান্নান, নোয়াখালী জেলার সাবেক আমীর মাওলানা আলাউদ্দিন, ফেনী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ ও মাওলানা মাহমুদুল হক এবং জেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক আবু ইউসুফ, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক আনম আবদুর রহিম, জেলা সাংস্কৃতিক সম্পাদক মো. ইলিয়াস ও শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ আরো অনেকে।

বিশেষ অতিথি অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া মুয়াল্লেমদের উদ্দেশে বলেন, ‘আপনারা শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ না করে, মিশনারি কাজ হিসেবে গ্রহণ করবেন। এটিকে কুরআনের খেদমত হিসেবে নেওয়া উচিত এবং আখেরাতকে সর্বদা অগ্রাধিকার দিতে হবে।’

জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান আলোচনা করেন, কুরআনের চর্চা যত বেশি হবে, তত বেশি পাপ-পঙ্কিলতা সমাজ থেকে দূর হবে। তিনি ইসলামী সমাজ বিনির্মাণে কুরআনের চর্চা বাড়ানোর আহ্বান জানান।

এ সময় ৪৫ দিনব্যাপী মুয়াল্লিম প্রশিক্ষণে উত্তীর্ণ ৭ জনকে পুরস্কৃত করা হয়, যেখানে ফেনী শাখার ৪ জন ও ফেনী সদর শাখার ৩ জন অন্তর্ভুক্ত ছিল। এছাড়া প্রশিক্ষকদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনীতিতে তারকাদের আগমনে সংস্কৃতি-ক্রীড়াক্ষেত্র ক্ষতির সম্মুখীন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


রাজনীতিতে তারকাদের আগমনে সংস্কৃতি-ক্রীড়াক্ষেত্র ক্ষতির সম্মুখীন: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ‘বিগত সরকারের সময় ক্রীড়াজগৎ ও সাংস্কৃতিক অঙ্গনের সুপারস্টারদের রাজনৈতিক ক্ষেত্রে টেনে এনে দুটি ক্ষেত্রেরই বড় ক্ষতি করা হয়েছে। বর্তমান সরকার রাষ্ট্রকাঠামো সংস্কারের অংশ হিসেবে সাংস্কৃতিক অঙ্গনকে যুগোপযোগী করার পদক্ষেপ নিচ্ছে। দলীয় হীনস্বার্থে যেন তাঁদের ব্যবহার না হয়, সে বিষয়টি নিশ্চিত করার জন্যই এই উদ্যোগ।’

সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় মুন্সীগঞ্জে শিল্পকলা একাডেমি পরিদর্শন এবং বর্ষায় নজরুল উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ বিষয়ে তিনি আরো জানান, ‘কালচারাল ফ্যাসিজম একটি মনস্তাত্ত্বিক বিষয়। স্বৈরশাসকরা নিজেদের স্বার্থে সংস্কৃতিকে ব্যবহার করে।’

মহোদয় বলেন, ‘আমাদের জাতিকে ঐক্যবদ্ধ করে সাংস্কৃতিক চর্চা এগিয়ে নিতে হবে। যে ক্ষতি হয়েছে, তা কীভাবে পুষিয়ে নেওয়া যায় এবং সাংস্কৃতিক অঙ্গনকে আরো সুসংগঠিত করা যায়, সে বিষয়ে কাজ চলছে। রাষ্ট্রকাঠামো সংস্কারের অংশ হিসেবে সাংস্কৃতিক অঙ্গনকে কীভাবে যুগোপযোগী করা যাবে এবং দলীয় হীনস্বার্থে যাতে এর ব্যবহার না হয়, সে লক্ষ্যে ভিন্ন ভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা জাতিকে ঐক্যবদ্ধ করে সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে চাই।’

এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%