০৭:৪৬ পি.এম
জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে নুর মোহাম্মদ (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ এসেছে। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টার সময় উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় এটি ঘটে।
নিহত নুর মোহাম্মদ গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে। আহতদের মধ্যে গাইবান্ধার বাটিকামারি এলাকার ছলিম বেপারীর ছেলে জাহাঙ্গীর (৩৮) এবং দেওয়ানগঞ্জ উপজেলার বরখাল গ্রামের ইসমাইলের ছেলে রফিকুল (৩৫) রয়েছেন।
আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে নৌকায় নুর মোহাম্মদ, রফিকুল ও জাহাঙ্গীর যমুনা নদীর বরুল এলাকায় গেলে স্থানীয় জেলেরা তাদের জাল চুরির সন্দেহে ধাওয়া করে।
গুঠাইল এলাকায় পৌঁছানোর পর সেখানকার জেলেরাও তাদের পিছু নেন। পরবর্তী সময়ে উলিয়া এলাকায় স্থানীয়রা তিনজনকে আটক করে মারধর করতে শুরু করেন। এর ফলে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু ঘটে এবং এই সময় রফিকুল ও জাহাঙ্গীর আহত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন