০১:৩৭ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আউট হয়ে যাবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, জামায়াত এনসিপিকে নির্বাচনী খরচ দিয়ে ১৯৭১ সালের অপরাধ মুছে ফেলার চেষ্টা করছে।
আজ বুধবার, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাশেদ খান এসব দাবি তুলে ধরেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বিরোধী দলের ছায়া সরকার থেকে এনসিপি আউট হয়ে যাবে। জামায়াত যদি কখনো ক্ষমতায় আসে, তখন প্রকৃত সরকার থেকেও এনসিপি এভাবেই আউট থাকবে।
আরও পড়ুন: সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকার
সাংগঠনিক সক্ষমতা না থাকার পরেও এনসিপিকে এতগুলো আসন ও প্রার্থীদের নির্বাচনী খরচ দান করার পেছনে জামায়াতের ৭১-এর অপরাধ মুছতে চাওয়ার অপচেষ্টা রয়েছে, এমন দাবি করেন রাশেদ খান।
তিনি বলেন, “কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, এনসিপিকে দিয়ে ৭১-এর গণহত্যার দায় থেকে মুক্তি পাওয়া যাবে না।”
রাশেদ খান আরও বলেন, “যত দিন জামায়াত থাকবে, তত দিন ৭১-এর গণহত্যার দায় নিয়েই জামায়াতকে বাঁচতে হবে। যেমনিভাবে আওয়ামী লীগকে ২৪-এর গণহত্যার দায় নিয়েই পালিয়ে বাঁচতে হচ্ছে।”
ছায়া সরকার গঠনের মাধ্যমে ফেসবুক হাইপ ও জরিপে ক্ষমতায় যাওয়ার দৌড়ে এগিয়ে থাকা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে, এমন ধারণা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।
আরও পড়ুন: সাইবার সিকিউরিটি ও তথ্য সুরক্ষা সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন
তিনি বলেন, “এখন জামায়াতের নেতাদের শরীরে ক্ষমতায় থাকার হাবভাব পরিলক্ষিত হবে। এখন আর ক্ষমতায় না যেতে পারার আক্ষেপে হিংসা ও বিদ্বেষমূলক বক্তব্য হয়তো পরিলক্ষিত হবে না। হয়তো তারা দায়িত্বশীল হবে এবং রাষ্ট্র পুনর্গঠনে সরকারকে বিকল্প পলিসি দেবে।”
তবে ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী হামিদুর রহমান আজাদের মতো গুম নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার করলে মানুষ ছায়া সরকারকে গুজব সরকার ও মন্ত্রীদের গুজব মন্ত্রী বলে ডাকতে শুরু করবে, যোগ করেন রাশেদ খান।
তিনি বলেন, “ছায়া মন্ত্রিসভায় ৫ আগস্ট পরবর্তীতে বিপ্লবী হিসেবে আবির্ভূত হওয়া মারদিয়া মমতাজ আপার মতো একজন নারী নেতৃত্বকে অন্তত রাখতে পারত।
নাকি জামায়াত ক্ষমতায় গেলে কোনো নারীকে মন্ত্রিত্বে বসাবে না? যেমনিভাবে জুলাই জাতীয় সনদ ভায়োলেট করে একজন নারীকেও নমিনেশন দেয়নি জামায়াত। অথচ পুলিশি নিরাপত্তায় লং মার্চ করবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে।”
আরও পড়ুন: আহ্বান সরকারের সহযোগিতায় ঘরে ঘরে সোলার প্যানেল স্থাপন করুন : বিদ্যুৎ মন্ত্রীর
রাশেদ খান বলেন, “নির্বাচনের আগে থেকে নারী প্রার্থী দেওয়ার মাধ্যমে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন শুরু করে বিএনপি এবং দায়িত্ব পাওয়ার পরে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যেই কাজ করছে বিএনপি সরকার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন