০২:৫১ পি.এম
সামাজিক কল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন দেশের আধুনিক চিকিৎসা প্রযুক্তির বিকাশের জন্য।
শুক্রবার (২৭ জুন) রাজধানী ঢাকার কিডনি ফাউন্ডেশনে শুরু হওয়া বাংলাদেশ-কোরিয়া ফ্রেন্ডশিপ কনফারেন্সে তিনি এই সহায়তার আবেদন জানান।
মন্ত্রী আরও উল্লেখ করেন, বিশাল জনসংখ্যার এই দেশে মানসম্মত চিকিৎসাসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়া জরুরি। তাই গবেষণা কার্যক্রম বাড়ানোর প্রয়োজন। চিকিৎসা খাতের উন্নয়নে সংশ্লিষ্টদের পরামর্শ ও সহযোগিতা গ্রহণের জন্য তিনি আহ্বান জানান।
আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান
এ সময় ডা. এ জেড এম জাহিদ হোসেন স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অঙ্গ প্রতিস্থাপন এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির বিকাশে দক্ষিণ কোরিয়ার প্রতি সহযোগিতা চেয়েছেন।
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার চিকিৎসা বিশেষজ্ঞদের সহযোগিতায় দুদিনব্যাপী ষষ্ঠ বাংলাদেশ-কোরিয়া ফ্রেন্ডশিপ কনফারেন্স শুরু হয়েছে।
সম্মেলনে চিকিৎসা গবেষণা, অঙ্গ প্রতিস্থাপন এবং আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে দুই দেশের সহযোগিতা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও, বিশেষজ্ঞরা কিডনি প্রতিস্থাপন, ট্রান্সপ্লান্ট ল্যাবরেটরি, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং অঙ্গদান ব্যবস্থার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
আরও পড়ুন: স্বাস্থ্য খাত ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন