ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

সরকারি নতুন বইবোঝাই ট্রাক জব্দ


সরকারি নতুন বইবোঝাই ট্রাক জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়া থানায় সরকারী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই, পুরোনো পাঠ্যবই এবং খাতাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে প্রশাসন দ্বারা।

শুক্রবার (২৬ জুন) দুপুর ১টার দিকে পৌর শহরের উত্তর মিঠাখালী এলাকার আরাফাত মঞ্জিলের সামনে থেকে এই বইভর্তি ট্রাকটি জব্দ হয়।

অভিযান ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর মিঠাখালী এলাকার মেসার্স হান্নান এন্টারপ্রাইজের তত্ত্বাবধানে বগুড়া ট্রান্সপোর্টের একটি ট্রাকে সরকারি বইগুলো উঠানো হচ্ছিল। তখন এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে জানান। সংবাদ পেয়ে মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ ঘটনাস্থলে গিয়ে সরকারি বইসহ ট্রাকটি জব্দ করেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ৬০০ পিস ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

এই সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ উল্লাহ জানান, এক ফেরিওয়ালা জাকারিয়া হাওলাদার মঠবাড়িয়ার তুষখালী রোডের ভাঙাড়ি ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স হান্নান এন্টারপ্রাইজের কাছে এই বই ও খাতা বিক্রি করেন। প্রতিষ্ঠানটি এলাকায় পুরোনো ব্যাটারি, লোহা, কাগজ ও প্লাস্টিক কেনাবেচা করে। আরো জানা গেছে, বিভিন্ন ফেরিওয়ালাদের কাছ থেকে ২ কেজি থেকে শুরু করে ৫-১০ কেজি করে দেড় বছর ধরে অনেক বই কিনেছেন।

ফেরিওয়ালা জাকারিয়া জানান, প্রায় এক সপ্তাহ আগে মঠবাড়িয়া সরকারি হাতেম আলী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতার হোসেনের কাছ থেকে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বইসহ মোট ৫৮৭ কেজি সরকারি বই ও খাতা কয়েক হাজার টাকায় কিনেছিলেন তিনি।

অভিযুক্ত ফেরিওয়ালা জাকারিয়া গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরণ গ্রামের ঠান্ডা মিয়া হাওলাদারের ছেলে।

এ বিষয়ে জানতে সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতার হোসেনের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে প্রশাসনের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, দুজন শিক্ষককে নিয়ে কিছু পুরোনো বই মাত্র ৩২শ টাকায় বিক্রি করেছিলেন।

আরও পড়ুন: আদালতের নির্দেশের পরও সিলেটের বিরোধপূর্ণ বাড়িতে দখল অব্যাহত

এদিকে ঘটনা সম্পর্কে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের এড়িয়ে গিয়ে বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। আমার কাজ আছে, এখন কিছু বলতে পারব না।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান, বইসহ ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। যেহেতু বিষয়টি মোবাইল কোর্টের আওতাভুক্ত নয়, তাই আগামী রোববার অফিস চলাকালে উপজেলা পুরাতন বই বিক্রি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। তিনিই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

এ প্রসঙ্গে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকলিমা আক্তার বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যালয়ে বই দেওয়া হয়, তাই অতিরিক্ত বই থাকার কথা নয়। আর যদি অতিরিক্ত বই থেকে থাকে, তবে তা বিক্রি করতে হলে উপজেলা কমিটিকে অবহিত করে নিলামের মাধ্যমে বিক্রি করতে হবে। প্রধান শিক্ষক বই বিক্রির বিষয়ে আমাকে কিছুই জানাননি। সহকারী কমিশনারের (ভূমি) প্রতিবেদন পাওয়ার পর কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: হবিগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন, ১০ যাত্রী আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাক-নাম পরিবর্তনে মানসিকতা বদলায় না: গিয়াস কাদের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


পোশাক-নাম পরিবর্তনে মানসিকতা বদলায় না: গিয়াস কাদের

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী মন্তব্য করেছেন যে পোশাক বদলে বা নাম পরিবর্তন করে মানসিকতার পরিবর্তন আনা সম্ভব নয়। শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৬তম কার্যদিবসে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

এদিন বেলা ১১টায় শুরু হওয়া অধিবেশনটি স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম সভাপতিত্ব করেন।

বাজেট আলোচনায় অংশ নিয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে শুরু করতে চাই। কারণ ডানদিকে যারা বসে আছেন, তাদের কাছে আইনশৃঙ্খলা নিয়ে অনেক কথাবার্তা বলতে হয়। এর ফলে আমাদেরও সমালোচনার সম্মুখীন হতে হয়।

বাস্তবতা হলো, পোশাক বদলে বা নাম পরিবর্তন করে মানসিকতার পরিবর্তন আসে না। এটি অপ্রিয় সত্য।’

তিনি আরও জানান, ‘আপনি (স্পিকার) একজন সামরিক বাহিনীর সদস্য। আপনি বলুন তো, এই বাহিনীতে কয়টি বিদ্রোহ ঘটেছে? সামরিক বাহিনীর নাম কি কখনও পরিবর্তন হয়েছে? বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীই রয়েছে। কিন্তু বিডিআরে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে অনেকে বিদ্রোহ বলে। আমি বলি, এটি ছিল একটি সুপরিকল্পিত হত্যা। এর পর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের নাম বদলে বাংলাদেশ রাইফেলস থেকে বাংলাদেশ বর্ডার গার্ড করা হয়েছে। নাম পরিবর্তন হলে কি সেই রক্তাক্ত ঘটনার ক্ষত মুছে যাবে?’

তিনি আরো বলেন, ‘আজ আমাদের প্রয়োজন স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ বরাদ্দ নিয়ে বাংলাদেশ রাইফেলসকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেবেন যাতে তারা সীমান্তে দাঁড়াতে পারে।’

অর্থনীতির প্রসঙ্গ টেনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘অর্থমন্ত্রী জাতির সামনে একটি ফিসক্যাল পলিসি উপস্থাপন করেছেন। কিন্তু যখন আমি মানুষের কাছে যাই, তখন তারা বাজেট নিয়ে প্রশ্ন করেন। আমি বলি, একটি দিকে যদি আন্তর্জাতিক পরিস্থিতির কারণে হরমুজ প্রণালি দিয়ে তেলের জাহাজ চলাচল ব্যাহত হয় এবং সবকিছুর দাম বেড়ে যায়, তাহলে সরকারকে সেই বাস্তবতাও মোকাবেলা করতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দাদাগিরি’তে সৌরভের বিদায়, নতুন সঞ্চালক হিসেবে দুশ্চিন্তায় দেব

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


‘দাদাগিরি’তে সৌরভের বিদায়, নতুন সঞ্চালক হিসেবে দুশ্চিন্তায় দেব

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি অনুষ্ঠান ‘দাদাগিরি’তে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটি সঞ্চালনা করে আসা সৌরভ গাঙ্গুলীর জায়গায় এবার নতুন দায়িত্ব নিচ্ছেন অভিনেতা দেব। বেশ কয়েকদিনের আলোচনা ও জল্পনার পর তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন দায়িত্ব নিয়ে দেব উচ্ছ্বসিত হলেও কিছুটা দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজস্ব একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘একটু নার্ভাস, একটু খুশি। তবে সবকিছুর ঊর্ধ্বে প্রচণ্ড উত্তেজিত। একেবারে নতুন যাত্রা শুরু করছি।’ পোস্টে তিনি সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলকেও উল্লেখ করেছেন।

এদিকে কলকাতার বিভিন্ন জায়গায় ‘দাদাগিরি’র নতুন পর্বের প্রচারণার দৃশ্য ধারণ করেছেন দেব। তবে সেই ছবি ও ভিডিওগুলো এখনো প্রকাশ করা হয়নি।

দীর্ঘদিন সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় জনপ্রিয় হয়ে ওঠা এই অনুষ্ঠানে দেব কতটা নতুনত্ব নিয়ে আসতে পারবেন, তা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। পাশাপাশি ‘দাদাগিরি’তে দেবের নতুন রূপ কেমন হতে পারে, সে বিষয়ে জানার আগ্রহও দেখা গেছে ভক্তদের মধ্যে।

অন্যদিকে, কিছুদিন আগে দেব পরিচালিত নতুন সিনেমা দেশু ৭-এর পোস্টারও প্রকাশ হয়েছে।

এছাড়া, পশ্চিমবঙ্গের বিনোদন অঙ্গনেও বেশ কিছু পরিবর্তন এসেছে। সম্প্রতি দীর্ঘদিনের সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে পরিবর্তন করে জনপ্রিয় অনুষ্ঠান দিদি নম্বর ওয়ান-এর নতুন সঞ্চালক হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইল-লেবানন চুক্তির প্রতিবাদে বৈরুতে হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


ইসরাইল-লেবানন চুক্তির প্রতিবাদে বৈরুতে হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ

ইসরাইল ও লেবাননের মধ্যে হওয়া একটি চুক্তির প্রতিবাদে শুক্রবার গভীর রাতে হিজবুল্লাহ সমর্থকেরা বিক্ষোভ করেছে বৈরুতের রাস্তায়।

এদিকে, ইরান-সমর্থিত দলটির একজন আইনপ্রণেতা সতর্ক করে দিয়েছেন যে, এই চুক্তি কার্যকর করা হলে গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, হিজবুল্লাহ সমর্থকরা মোটরসাইকেলে করে বৈরুতের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে, এমনকি শহরের কেন্দ্র এবং বিমানবন্দর যাওয়ার সড়কেও। তারা নতুন ইসরাইল-লেবানন কাঠামো চুক্তির বিরুদ্ধেও স্লোগান দিয়েছে।

এএফপির এক প্রতিবেদক জানান, শহরের বিভিন্ন সড়কে মোটরসাইকেলে করে চলাচলকারী লোকজনকে স্লোগান দিতে দেখা গেছে। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন সড়কে লেবাননের সেনাবাহিনী অস্থায়ী চেকপয়েন্ট বসিয়েছে।

হিজবুল্লাহর সংসদ সদস্য হাসান ফাদাল্লাহ বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে এই চুক্তি কার্যকর করার চেষ্টা করা হলে তা গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।

তার দাবী হলো, হিজবুল্লাহকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত কার্যকর করা সম্ভব নয়। তার দল দীর্ঘদিন ধরে ইসরাইল-লেবানন সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করে আসছে।

স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, শত শত সমর্থক বৈরুতের দক্ষিণাঞ্চল থেকে শহরের কেন্দ্রের দিকে মোটরসাইকেল মিছিল করছে। কিছু বিক্ষোভকারী সরকারি ভবনের কাছে জড়ো হয়ে প্রধান সড়ক অবরোধ করে।

অনেক জায়গায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়, পরে সেনাবাহিনী হস্তক্ষেপ করে বিমানবন্দর সংযোগ সড়ক পুনরায় খুলে দেয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, বিক্ষোভকারীরা অন্তত একটি গুরুত্বপূর্ণ সড়ক জ্বলন্ত টায়ার দিয়ে অবরোধ করে রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের পর আটক ২৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভের পর আটক ২৪ জন

ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নীতির বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভের পর পুলিশ ২৪ জনকে গ্রেফতার করেছে। এ সংবাদ একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে।

এএফপি সাংবাদিকদের তথ্য অনুযায়ী, শুক্রবার প্রায় ১০০ জনের মতো বিক্ষোভকারী একটি সরকারি ভবনের কাছে জড়ো হয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে ও প্রেসিডেন্ট প্রাবোওর বহুল আলোচিত ‘ফ্রি মিলস’ বা বিনামূল্যে খাবার কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ করেন।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছু বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে এবং সড়কের মাঝখানে আবর্জনায় আগুন ধরিয়ে দেন। এরপর পুলিশ দ্রুত তাদের ছত্রভঙ্গ করে গ্রেফতার করে।

মানবাধিকার সংগঠন কনত্রাস সুরাবায়ার সমন্বয়ক ফাতকুল খইর শনিবার এএফপিকে জানিয়েছেন, মোট ২৪ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, পুলিশ তাদের শনিবার ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছেন। তবে তাদের বিরুদ্ধে এ পর্যন্ত আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।

সুরাবায়ার পুলিশ প্রধান লুথফি সুলিস্তিয়াওয়ান শুক্রবার রাতে সাংবাদিকদের এ সম্পর্কে জানান, কয়েকজন বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে কিছু বস্তু নিক্ষেপ করার পর, পুলিশ তাদেরকে প্রতিহত করতে ‘কঠোর পদক্ষেপ’ গ্রহণ করেছে।

তিনি আরো জানান, ‘ডজনখানেক’ মানুষকে আটক করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তেল সরবরাহের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, সেই চাপ কমানোর লক্ষ্যে প্রাবোওয়ের প্রশাসন ভর্তুকিবিহীন পেট্রোলের দাম প্রায় ৩০ শতাংশ বাড়িয়েছে, যার ফলশ্রুতিতে এই মাসে ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি শহরে বিক্ষোভ শুরু হয়েছে।

রাজধানী জাকার্তায় হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও সরকারের বহু বিলিয়ন ডলারের ফ্রি মিলস কর্মসূচির বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%