০২:১৭ পি.এম
বাংলাদেশের একমাত্র এমা অ্যাওয়ার্ড জয়ী চলচ্চিত্র 'নিশি' এবার দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ মন্টেনিগ্রোতে যাচ্ছে।
গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১২ তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে ছবিটি নির্বাচন করা হয়েছে।
বিশ্বের শীর্ষ ৩১টি পরিবেশ বিষয়ক চলচ্চিত্র উৎসবের মধ্যে এই চলচ্চিত্র উৎসবটি একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে গণ্য হয়।
আরও পড়ুন: জাপান ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে
এই উৎসব হচ্ছে মন্টেনিগ্রোর একমাত্র পরিবেশবাদী চলচ্চিত্র উৎসব। ১ থেকে ৩ আগস্ট মন্টেনিগ্রোর জাবলজাক পৌরসভায় অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দুরমিতর ন্যাশনাল পার্কের ব্ল্যাক লেকের পাশে অনুষ্ঠিত হবে উৎসবটি।

গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও গল্পে 'নিশি' চলচ্চিত্রটি যৌথভাবে নির্মাণ করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম।
গোলাম রাব্বানী তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, 'নিশির এই আন্তর্জাতিক জার্নি সত্যিই দারুণ। সিনেমার মাধ্যমে আমরা আমাদের গল্প বিশ্ববাসীকে দেখাতে পারছি। তাদের কাছ থেকেও অনেক কিছু নিতে পারছি, যা আমাদের সিনেমা জার্নিকে সমৃদ্ধ করছে। ধন্যবাদ আমার ফিল্ম স্কুল আইএএফএম এর প্রতি। আমার উপর বিশ্বাস রাখার জন্য।'
আরও পড়ুন: ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হলে হাইব্রিডরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা
ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার প্রযোজনায় ইউরোপীয় UNION বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত 'নিশি'র গল্পে দেখা যায়, এক চা-শ্রমিকের কন্যাসন্তানের লেখাপড়া পানির সংকটের কারণে বন্ধ হয়ে যায়। বাড়িতে একটি টিউবওয়েল বসানোর প্রলোভন দেখিয়ে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন। এভাবেই এগোতে থাকে গল্প।
সিনেমাটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণে ছিলেন ওই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী নাতালিয়া পুসনিক। সিলেটের একটি চা-বাগান ও আশপাশের এলাকায় হয়েছে শুটিং। সিনেমাটিতে অভিনয় করেছেন চা-বাগানের শ্রমিকের মেয়ে নিশি, চা শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন