ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই: ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী


টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই: ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে মন্তব্য করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি রোববার (১২ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য সানজিদা ইয়াসমিনের সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে মন্ত্রী জানান, বর্তমানে দেশে টেলিটক, গ্রামীণফোন, রবি ও বাংলালিংক—এই চারটি মোবাইল অপারেটর সেবা দিচ্ছে।

আরও পড়ুন: উত্তরায় গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে পুলিশের ওপর হামলা, ৭ পুলিশ আহত

মন্ত্রী বলেন, টেলিটকের নেটওয়ার্ক কভারেজ ও সেবার মান উন্নত করতে আরও বেশি মোবাইল টাওয়ার প্রয়োজন, যার জন্য উল্লেখযোগ্য বিনিয়োগ দরকার। এ লক্ষ্যে সরকারি ও বিদেশি অর্থায়নে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণ এবং সেবার মানোন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, টেলিটককে বাজারে রাখতেই হবে। এটি সরকারি মালিকানাতেই থাকতে হবে। রাষ্ট্রীয় অপারেটর না থাকলে বেসরকারি মোবাইল কোম্পানিগুলো ইচ্ছেমতো সেবার মূল্য বাড়িয়ে দিতে পারে।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৭ দিন বা ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজের অব্যবহৃত ডেটার মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে।

তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল অপারেটরদের সঙ্গে একাধিক দফা বৈঠক করেছে। তবে অপারেটররা তাদের বিদ্যমান ব্যবসায়িক নীতির পক্ষে যুক্তি উপস্থাপন করেছে।

আরও পড়ুন: দুর্গাপুরে সাংবাদিক হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মন্ত্রী আরও বলেন, কলড্রপ সমস্যা নিয়েও মোবাইল অপারেটরদের সঙ্গে আলোচনা হয়েছে এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় অপারেটরদের ওপর চাপ অব্যাহত থাকবে।

যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলীর প্রশ্নের জবাবে তিনি বলেন, ডিজিটাল কানেক্টিভিটি স্থাপন প্রকল্পের আওতায় সারা দেশে ১ লাখ ৯ হাজার ৪টি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ স্থাপনের কাজ চলছে।

তিনি জানান, ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত কলেজ, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, ভূমি অফিস ও জেলা আদালতসহ ৫৭ হাজার প্রতিষ্ঠানে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশিদের সেবা সহজ করতে এবং রেমিট্যান্স প্রেরণ আরও সহজ করার লক্ষ্যে ডিজিটাল সেন্টারগুলোতে ‘প্রবাসী হেল্প ডেস্ক’ চালুর পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকির হত্যার ঘটনায় মামলা দায়ের

শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব এলাকায় এখনো মোবাইল নেটওয়ার্ক নেই, সেসব স্থানের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে টেলিটকসহ অন্যান্য অপারেটরের সঙ্গে সমন্বয় করে নেটওয়ার্ক সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন সেলিমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ৯ হাজারের বেশি ডাকঘর রয়েছে এবং এর অধিকাংশই জরাজীর্ণ অবস্থায় আছে। একসঙ্গে সব ডাকঘর সংস্কার করা সম্ভব নয়। তাই পর্যায়ক্রমে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্রিল্যান্সিং ও অন্যান্য ইন্টারনেট ভিত্তিক পেশায় সম্পৃক্ত করতে সরকার কাজ করছে, যাতে তারা ক্ষতিকর অনলাইন কর্মকাণ্ড থেকে দূরে থাকতে পারে।

তিনি বলেন, তরুণদের দক্ষতা বৃদ্ধি ও আত্মনির্ভরশীল করে তুলতে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি উপজেলায় প্রশিক্ষণ শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সব উপজেলায় তা সম্প্রসারণ করা হবে।

আরও পড়ুন: নবজাতকের বিরল টিউমার সফলভাবে অপসারণ করলেন শিশু হাসপাতালের চিকিৎসকরা

নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশব্যাপী ৫জি সেবা সম্প্রসারণে মোবাইল অপারেটরদের প্রযুক্তি নিরপেক্ষ (টেকনোলজি-নিউট্রাল) লাইসেন্স দেওয়া হয়েছে।

তিনি জানান, ৫জি চালুর জন্য ২.৩ গিগাহার্জ ও ২.৬ গিগাহার্জ ব্যান্ডের স্পেকট্রাম ইতোমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ২০২৭ সালে ৩.৫ গিগাহার্জ ব্যান্ডের নতুন স্পেকট্রাম উন্মুক্ত করা হবে।

চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য আবদুল হান্নানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সারা দেশে ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পাঁচ বছর মেয়াদি একটি কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও জানান, এ কর্মসূচির আওতায় ২ লাখ ফ্রিল্যান্সারকে পরিচয়পত্রও প্রদান করা হবে।

আরও পড়ুন: চেম্বার আদালতে ইলিশ ধরার তথ্য গোপন করার আদেশ স্থগিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দির শামুকখোলা-শিবপুর সড়ক অবহেলায় বেহাল অবস্থা, ভোগান্তির মধ্যে এলাকাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


বালিয়াকান্দির শামুকখোলা-শিবপুর সড়ক অবহেলায় বেহাল অবস্থা, ভোগান্তির মধ্যে এলাকাবাসী

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শামুকখোলা গ্রামের ইরুর দোকান থেকে শিবপুর পর্যন্ত সড়কটিকে দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে টেকসই সংস্কারের অভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে। শামুকখোলা ও আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন। এই অবহেলার ফলে এলাকাবাসীর জন্য সীমাহীন দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সড়কটির অবস্থা এতটাই খারাপ হয়েছে যে এটি প্রথম দেখাতেই ধান রোপণের জন্য প্রস্তুত জমি বলে মনে হতে পারে। সামান্য বৃষ্টিতে পুরো সড়কটি কাদার সাগরে পরিণত হয়। কোথাও হাঁটুসমান কাদা, আবার কোথাও পা ফেললেই তা গভীর কাদায় আটকে যেতে পারে। ফলে স্থানীয়দের চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

শামুকখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। তাদের প্রতিদিন এই কাদাময় পথ পাড়ি দিয়ে বিদ্যালয়ে যেতে হয়। অনেক সময় পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে তাদের বই-খাতা ও স্কুলের পোশাকও ক্ষতিগ্রস্ত হয়। শিশু, নারী ও বৃদ্ধসহ সবাইকে দুর্ভোগ সহ্য করতে হচ্ছে।

স্থানীয়দের অভিমত, এটি শুধুমাত্র একটি গ্রামের রাস্তা নয়; বরং শামুকখোলা ও আশপাশের বিভিন্ন গ্রামের মানুষের প্রধান যোগাযোগ মাধ্যম। কৃষকরাও এই সড়ক ব্যবহার করে ধান, পাটসহ অন্যান্য কৃষিপণ্য বাড়িতে আনা-নেওয়া করেন এবং সোনাপুর হাটে বিক্রির জন্য পরিবহন করেন। কিন্তু বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের জন্য একেবারেই অনুপযোগী হয়ে পড়ায় অনেককে বাধ্য হয়ে তিন থেকে চার কিলোমিটার ঘুরে যেতে হয়।

সম্প্রতি ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, একজন কৃষক মাথায় পাট নিয়ে কাদার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। এ ধরনের দৃশ্য দীর্ঘদিনের দুর্ভোগের বাস্তব চিত্র তুলে ধরছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশপাশের অধিকাংশ সড়কের সংস্কার কাজ সম্পন্ন হলেও গুরুত্বপূর্ণ এই সড়কটি বছরের পর বছর ধরে অবহেলিত হয়ে রয়েছে। এর ফলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। তারা দ্রুত সড়কটির টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর আশা, সড়কটির উন্নয়ন হলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সুবিধা হবে, কৃষিপণ্য পরিবহন নির্বিঘ্ন হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে পুরো এলাকার মানুষ।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১, পানিবন্দি ১০ লাখ ২২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১, পানিবন্দি ১০ লাখ ২২ হাজার

টানা বৃষ্টির কারণে দেশে বিভিন্ন অঞ্চলে বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এর পাশাপাশি ৩৯ জন আহত হয়েছেন। বর্তমানে ২ লাখ ৬৭ হাজার ৯১৮টি পরিবার পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। বন্যায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন।

রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

হালনাগাদ প্রতিবেদন অনুসারে, দেশজুড়ে মোট ৭টি জেলা বন্যা ও জলাবদ্ধতার কবলে পড়েছে। এই জেলা গুলি হলো চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, মৌলভীবাজার এবং হবিগঞ্জ। এই জেলার মোট ৫৯টি উপজেলা, ৩৬৮টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা জলাবদ্ধতার ভুক্তভোগী হয়েছে।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রাণহানি কক্সবাজারে ঘটেছে। সেখানে পাহাড় ধস ও বন্যা জনিত কারণে মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম জেলায় দ্বিতীয় সর্বোচ্চ ১৩ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া বান্দরবানে বন্যা ও পাহাড় ধসে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট ৩৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম জেলায় সর্বাধিক ১ লাখ ৪৭ হাজার ৫০০টি পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫ লাখ ৯৫ হাজারে দাঁড়িয়েছে। কক্সবাজারে পানিবন্দি ৩৯ হাজার ৫০৬টি পরিবারের ১ লাখ ৫৮ হাজার ২৭ জন মানুষ চরম সংকটে দিন কাটাচ্ছেন।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুর্গত এলাকার মানুষের জন্য ইতোমধ্যে ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রের মাধ্যমে ৪৪ হাজার ৪৫৭ জন আশ্রয় নিয়েছেন। এছাড়া গত ৭ থেকে ১২ জুলাইয়ের মধ্যে বন্যাকবলিত সাত জেলার জন্য ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেজগাঁও বিভাগে অভিযানে গ্রেপ্তার ৬৬

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


তেজগাঁও বিভাগে অভিযানে গ্রেপ্তার ৬৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ এলাকায় অভিযান চালিয়ে ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলिक রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

গ্রেফতার করা ব্যক্তিরা হলেন- ১. মো. আলমগীর হোসেন ২. রোজ বেবী লরেন্স (৫২) ৩. রিচার্ড কল্লোল প্যারিস (৫৭) ৪. ফিরোজ শিকদার (৫২) ৫. শাহাদাত হোসেন (৩০) ৬. মো. সুমন (৩২) ৭. মো. শামিম ব্যাপারী (৫২) ৮. আঃ জলিল শরিফ ওরফে কালা মিয়া (৬৫) ৯. অনিকুল ইসলাম (২৪) ১০. জাহাঙ্গীর হোসেন (৬৪) ১১. মো. বিল্লাল (৩০) ১২. স্বর্না (৩৯) ১৩. মো. ইব্রাহিম (৩৪) ১৪. মো. মুন্না শেখ (২৯) ১৫. নাসির উদ্দিন শান্ত (২৬) ১৬. মো. নাসিম (২৮) ১৭. হানিফ কল্পা হানিফ ১৮. মো. আবির আহম্মেদ ১৯. মো. ইমরান ২০. মো. শাহজাদা (২৮) ২১. মো. বিল্লাল হোসেন পাটু (৩০) ২২. মো. রিয়াজুল হক রিয়াজ (৩০) ২৩. মো. শরিফুল ইসলাম (২৪) ২৪. ফুয়াদ আল কাদির (২৬) ২৫. মো. রিপন (২২) ২৬. মো. পারভেজ (২৪) ২৭. মো. রাসেল (২৫) ২৮. মো. নাহিদ হোসেন ২৯. আবুল বাশার (৩৫) ৩০. রাব্বি হাসান রবিন (২০) ৩১. সুজন (২২) ৩২।

বাঁধন দেবনাথ (২৮) ৩৩. মো. রাজু (৩৫) ৩৪. রবিউল ইসলাম (১৯) ৩৫. রায়হান (২২) ৩৬. রাকিব (২১) ৩৭. আমির খসরু (৪৫) ৩৮. মো. রবিন বাবু (২৮) ৩৯. মো. বাপ্পি (২২) ৪০. জানে আলম সালমান (৩৪) ৪১. মো. জসিম (৩৫) ৪২. তারা মিয়া (৬২) ৪৩. মো. রুবেল (৩৩) ৪৪. মশিউর রহমান (২৫) ৪৫. মো. সিয়াম (১৯) ৪৬. মো. হৃদয় ইসলাম (২০) ৪৭. মো. সাগর হোসেন (২০) ৪৮. মো. মেহেদী হাসান (২৬) ৪৯. মো. রবিন ভুইয়া (২৭) ৫০. মো. ইমন (২৭) ৫১. অনিকুল ইসলাম (২৪) ৫২. সেলিম (৩০) ৫৩. মো. সাদিকুর রহমান (৩২) ৫৪. মো. আরিফ (২৪) ৫৫. খলিল রহমান (২৫) ৫৬. কাওছার আলী (২২) ৫৭. ফেরদৌস ফারুকি (৫৫) ৫৮. মো. ইউনুছ হাওলাদার (৩২) ৫৯. মো. ইমরান হোসেন (৩০) ৬০. মারুফ (২৩) ৬১. লিটন (২২) ৬২. মো. আলমগীর (২২) ৬৩. মো. আব্দুল হালিম উদ্দিন (২৮) ৬৪. মো. নুরুল ইসলাম (৩৫) ৬৫. হানিফ (৪৫) ও ৬৬. রবিন (২২)।

নিয়াজ মেহেদী তেজগাঁও বিভাগের বরাত দিয়ে বলেন, গতকাল শনিবার (১১ জুলাই) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর বরিশাল সফর, ভাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


প্রধানমন্ত্রীর বরিশাল সফর, ভাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

 

প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য বর্তমানে মহাসড়কে তোরণ বানানো হয়েছে এবং বিভিন্ন ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড তৈরি করা হয়েছে।

আগামীকাল, ১৩ জুলাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের জন্য ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার প্রবাহিত হচ্ছে। ঘোষিত কর্মসূচি থেকে জানা গেছে যে, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে ঢাকা থেকে সড়কপথে ফরিদপুরের ভাঙ্গা অতিক্রম করবেন এবং বরিশাল যাবেন।

ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা টোল প্লাজা থেকে ভাঙ্গা উপজেলার সীমান্তবর্তী চুমুরদী বাসস্ট্যান্ড পর্যন্ত আগামীকাল সকাল ৬টা থেকে মহাসড়কের দুই পাশে সুশৃংখলভাবে অবস্থান করবেন। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে ব্যাপক জনসমাগম ঘটাবেন। মহাসড়কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য তোরণ এবং বিভিন্ন ধরনের ব্যানার ও প্ল্যাকার্ড তৈরি করা হয়েছে।

রবিবার বিকেলে ভাঙ্গা বাসস্ট্যান্ডে পরিদর্শন করতে এসে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য সার্বিক প্রস্তুতি সম্পর্কে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি তাদের একই সাথে দায়িত্বশীলভাবে কাজ করতে এবং সংবর্ধনা অনুষ্ঠানকে সুশৃঙ্খল, সুন্দর ও সফল করার আহ্বান জানান।

ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুলের নির্দেশনা অনুযায়ী ভাঙ্গায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার সকাল ৬টা থেকে নেতাকর্মীরা ভাঙ্গা টোল প্লাজার থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের চুমুরদী পর্যন্ত মহাসড়কের দুই পাশে সুশৃংখলভাবে অবস্থান করবেন। এছাড়া, যদি প্রধানমন্ত্রী সম্মতি দেন তাহলে ভাঙ্গা বাস স্ট্যান্ডে একটি পথসভা হতে পারে।'

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, 'প্রধানমন্ত্রীর বরিশাল সফরের জন্য ফরিদপুরের ভাঙ্গায় আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। রবিবার সন্ধ্যায় ৪৩৮ জন এপিবিএন এবং পুলিশ সদস্য ভাঙ্গায় পৌঁছেছেন। তারা আইন-শৃঙ্খলা রক্ষায় ভাঙ্গাথানা পুলিশের সাথে একত্রে কাজ করছেন। এছাড়া মহাসড়কে টহল দেওয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম কাজ করছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%