০৯:০৫ পি.এম
জার্মান ফুটবল থেকে এসেছে একটি চমকে দেওয়া খবর। জার্মানির বিশ্বকাপজয়ী তারকা থমাস মুলার এবং তার স্ত্রী লিসা মুলার দীর্ঘ প্রায় দুই দশকের সম্পর্কের ইতি টেনেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে প্রকাশ করা হয়েছে, তারা আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেছেন এবং কিছুদিন আগে পারস্পরিক সম্মতিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
থমাস ও লিসার প্রেমের সূচনা ঘটে ২০০৭ সালে। এরপর ২০০৯ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বহু সময় ধরে তারা ইউরোপীয় ক্রীড়াঙ্গনের অন্যতম আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন। ফুটবল ক্যারিয়ারের উত্থান-পতন, শিরোপা জয় এবং ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়ে, লিসা ছিলেন থমাস মুলারের অন্যতম ঘনিষ্ঠ সঙ্গী।
সাম্প্রতিক মাসগুলোতে তাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা গেলেও অবশেষে তাদের আইনজীবীর মাধ্যমে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: অন্ধ্র প্রদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত
তবে বিচ্ছেদের নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। থমাস মুলার কিংবা লিসা মুলার, দুজনেই এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করার জন্য বিরত রয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তাদের বিচ্ছেদ শান্তিপূর্ণ ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে হয়েছে।
ফুটবল বিশ্বের অনেকের কাছেই থমাস ও লিসা মুলার ছিলেন দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং পারিবারিক মূল্যবোধের প্রতীক। তাই তাদের বিচ্ছেদের খবর ভক্ত-সমর্থকদের কাছে এসেছে বেশ অপ্রত্যাশিত ও আবেগঘন এক সংবাদ হিসেবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন