০৩:৫৫ পি.এম
কুড়িগ্রামে শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েেছে।
আজ শনিবার দুপুরের দিকে শহরের রামকৃষ্ণ আশ্রম মন্দিরে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের পুজা ভোগ নিবেদন এবং নারায়ন সেবা অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় সহস্রাধিক ভক্তবৃন্দের মাঝে নারায়ণ সেবা প্রদান করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রামকৃষ্ণ আশ্রমের সভাপতি ডা. অমিত কুমার বসু, সাধারণ সম্পাদক শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক উদয় শঙ্কর চক্রবর্তী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিকসহ অন্যান্যরা।
আরও পড়ুন: ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের
এ সময় সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, "সকল ধর্মীয় প্রতিষ্ঠানেই আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন