মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:৩৫ পি.এম
কুমিল্লার দেবিদ্বারে যুবদলের নেতাকর্মীরা মশাল মিছিল ও সমাবেশের মাধ্যমে সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় দেবিদ্বার নিউমার্কেট এলাকায় অনুষ্ঠিত এই মশাল মিছিলটি নিউমার্কেট এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য প্রদান করেন দেবিদ্বার পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল। তিনি উল্লেখ করেন, ‘দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় আমরা সবসময় ঐক্যবদ্ধ ও সচেতন রয়েছি। সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা যুবদল রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।’
তিনি আরও বলেন, ‘দেশের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের অধিকার রক্ষায় যুবদলের নেতাকর্মীরা রাজপথে সোচ্চার থাকবেন। কোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।’ বক্তারা সারাদেশে যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় যুবদলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান এবং দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেন।
কর্মসূচিতে উপজেলা যুবদল নেতা আবুল বাশার, আসলাম সরকার, আতিকুর রহমান, বিল্লাল মেম্বার, যুবদল নেতা রেজাউল করিম সুমন, শরিফুল ইসলাম, মো. রুবেল, ফেরদৌস আহম্মেদ, রুস্তম সরকার, শাজু চৌধুরীসহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : সরকার জেলা পর্যায়ের বিচারকদের জন্য বরাদ্দকৃত সরকারি গাড়ি মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া তাদের কর্মস্থল জেলার বাইরে নেওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৫) কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রজ্ঞাপনটি সিনিয়র সহকারী সচিব মো. সাইফুজ্জামান দ্বারা স্বাক্ষরিত হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে যে, জেলা পর্যায়ের বিচারকদের বরাদ্দকৃত সরকারি গাড়ি মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল জেলার বাইরে নেওয়া যাবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি ও মানব পাচার চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত মো. মামুন ওরফে জানু (২৪) গ্রেপ্তার হয়েছেন।
গোয়াইনঘাট থানাধীন ২নং পশ্চিম জাফলং ইউনিয়নে সম্প্রতি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া মামুন ওই উপজেলার বাসিন্দা। তিনি গোয়াইনঘাট থানায় দায়ের করা মামলা নম্বর-০৪ (তারিখ: ২৯ আগস্ট ২০২৬)-এর মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি। দীর্ঘ সময় ধরে তিনি ওই মামলায় পলাতক ছিলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মুড়ল জানিয়েছেন, মানব পাচারের মতো গুরুতর অপরাধ নির্মূল এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২৪ শে নভেম্বর রো জ মঙ্গলবার ২০২৬, নারায়ণগঞ্জ ছাত্রদলের সাবেক সভাপতি, জননেতা জাকির খানের, ছেলে আসাওদ খানের শুভ জন্মদিন অনুষ্ঠিত হয়েছে, অনুষ্ঠানে জাকির খানের সপরিবার সহ বিএনপির নেতৃবৃন্দ ও জন্মদিন অনুষ্ঠানটি পালিত করেছেন,
উক্ত অনুষ্ঠানে চাকরি খানের ছেলে আসাওদ খানের দীর্ঘ আয়ু কামনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম-১০ আসনে বিএনপির সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সমাবেশ ও গণমিছিলের নেতৃত্ব দেন সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্যও।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর লালখান বাজার মোড়ে সমাবেশ ও গণমিছিলের আয়োজন করা হয়। পরে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ২ নম্বর গেট এলাকায় গিয়ে শেষ হয়।
সমাবেশে সাঈদ আল নোমান এমপি বলেন, “দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কোনো ষড়যন্ত্র কিংবা নৈরাজ্যের মাধ্যমে বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের শক্তিই আমাদের সবচেয়ে বড় শক্তি। জনগণের শক্তিতে প্রতিরোধের প্রত্যয়,
যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব।”
তিনি আরও বলেন, “ব্যক্তি বা দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত দেশের স্বার্থ রক্ষা করা। আমাদের স্লোগান ‘ষড়যন্ত্রের দিন শেষ, সবার আগে বাংলাদেশ’। দেশ ও জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।”
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, এম এ সবুর, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, শফিকুর রহমান স্বপন, শাহ আলম, এস কে খোদা তোতন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল, নগর বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, কামরুল ইসলাম, মামুনুল ইসলাম হুমায়ুন, মোশাররফ হোসেন ডিপ্টি, ফাতেমা বাদশা, মনোয়ারা বেগম মনি, আব্দুল আলিম স্বপন, তোফাজ্জল হোসেন, জমির উদ্দিন নাহিদ, শরিফুল ইসলাম তুহিন, হাজী বাবুল হক, জসিম উদ্দিন জিয়া, জাহাঙ্গীর আলম, ফরিদুল আলম, মনিরুল ইসলাম মনির, সৈয়দ ওমর ফারুক, সায়েস্তা উল্লাহ, খাজা আলাউদ্দিন, কাজী শামসুল আলম, আশরাফ খান, গোলাম মনসুর, মোস্তাফিজুর রহমান সুমন, এস এম আজাদ, ইব্রাহিম খলিল, হাসান ওসমান, ফখরুল ইসলাম রাজু, শহীদ মোহাম্মদ চৌধুরী, জেসমিন খানম, নূর হোসেন উজ্জ্বল, শেখ রাসেল, মহসিন কবির আপেল, শহীদুল ইসলাম, আসিফ চৌধুরী লিমন, আরিফুর রহমান মিঠু, শহীদুল ইসলাম সুমন ও কামরুল হাসান আকাশসহ চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ